দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস, তার আগে সিডনিতে ঘাম ঝড়ালেন রোহিত, বিরাটরা
সিডনি: প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) চার উইকেটের দুরন্ত জয় দিয়ে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। এবার টিম ইন্ডিয়ার পরবর্তী প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ডাচদের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। তার আগে ইতিমধ্য়েই সিডনি পৌঁছে গিয়েছেন রোহিত শর্মারা। সেখানে পৌঁছে অনুশীলনও সেরে ফেললেন রোহিতরা। ঘাম ঝড়ালেন রোহিত, বিরাটরা পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে রান পাননি রোহিত। তবে সিডনি ক্রিকেট মাঠের নেটে তাঁকে বেশ ভাল ছন্দেই দেখিয়েছে। রোহিতের ওপেনিং পার্টনার…









