Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
৪৫-এই প্রয়াত কবি, গীতিকার কিংশুক চট্টপাধ্যায়, শোকের আবহ সঙ্গীতজগতে
৪৫-এই প্রয়াত কবি, গীতিকার কিংশুক চট্টপাধ্যায়, শোকের আবহ সঙ্গীতজগতে

ফের খারাপ খবর। প্রয়াত গীতিকার কিংশুক চট্টোপাধ্যায়। বুধবার, সকালে দক্ষিণ কলকাতার সোনারপুরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংশুক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। কিংশুক চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর ফেসবুকে শেয়ার করেন সৌম্য বসু। নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, ‘চলে গেলেন এই সময়ের একজন শ্রেষ্ঠ লেখক, গীতিকার কিংশুক চট্টোপাধ্যায়। সৌম্য’স একাডেমি পরিবারের ঘনিষ্ট একজন মানুষ তথা স্বভাব বাউল। তাঁর পরিবারের প্রতি রইলো আমাদের গভীর সমবেদনা। ওপারেও লিখতে থাকুন কবি।’ এই পোস্টই…

Read More

Sohini Sarkar-Ranojay Bishnu Break up: ‘বিচ্ছেদ মানেই তৃতীয় ব্যক্তির আগমন নয়’, সোহিনীর সঙ্গে বিচ্ছেদে সিলমোহর রণজয়ের…
Sohini Sarkar-Ranojay Bishnu Break up: ‘বিচ্ছেদ মানেই তৃতীয় ব্যক্তির আগমন নয়’, সোহিনীর সঙ্গে বিচ্ছেদে সিলমোহর রণজয়ের…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার সকাল থেকেই সোহিনী সরকার(Sohini Sarkar) ও রণজয় বিষ্ণুর(Ranojay Bishnu) সম্পর্ক ভাঙার খবরে সরগরম নেটপাড়া। শোনা যায় যে কোনও টেলি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রণজয়, সেই কারণেই এই বিচ্ছেদ। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা। সোহিনীর সঙ্গে ব্রেকআপের কথা স্বীকার করে নেন অভিনেতা। তবে তৃতীয় ব্যক্তির কথা কার্যত অস্বীকার করেন তিনি। এমনকী চটেও যান এই ধরনের গুজব শুনে। রণজয় কার্যত সাফ জানিয়ে দেন , ‘সোহিনীর সঙ্গে বিচ্ছেদের আগে বা পরে অন্য কোনও সম্পর্কে জড়াইনি।…

Read More

Sohini Sarkar-Ranojay Bishnu Break up: সোহিনীর সঙ্গে ‘পাকাপাকি’ বিচ্ছেদ! টেলি অভিনেত্রীর প্রেমে পড়েছেন রণজয় বিষ্ণু!
Sohini Sarkar-Ranojay Bishnu Break up: সোহিনীর সঙ্গে ‘পাকাপাকি’ বিচ্ছেদ! টেলি অভিনেত্রীর প্রেমে পড়েছেন রণজয় বিষ্ণু!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রেম-সম্পর্ক নিয়ে বরাবরই অকপট সোহিনী সরকার(Sohini Sarkar) ও রণজয় বিষ্ণু(Ranojay Bishnu)। সম্পর্কে আসার পর টলিউডের বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্রই একসঙ্গে দেখা যেত তাঁদের। এরপর গতবছর হঠাৎই মধ্যরাতে তাঁদের প্রেম ভাঙার ইঙ্গিত পাওয়া যায় সোহিনী সরকারের পোস্টে। তাহলে কি সত্যিই সম্পর্কে ইতি টানলেন টলিউডের জনপ্রিয় এই সেলেব জুটি? সেই খবরেই সরগরম হয়ে ওঠে নেটপাড়া। এরপর এবছরের শুরুতে ফের কাছাকাছি আসেন তাঁরা। কিন্তু এবার শোনা যাচ্ছে, পাকাপাকিভাবে পথ আলাদা হয়েছে জুটির, নতুন…

Read More

আল্লু অর্জুন নন, সুজিত সরকার মনে করেন, সেরার পুরস্কার পাওয়া উচিত ছিল ভিকির
আল্লু অর্জুন নন, সুজিত সরকার মনে করেন, সেরার পুরস্কার পাওয়া উচিত ছিল ভিকির

সম্প্রতি ঘোষণা হয়েছে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের নাম ও তালিকা। আর তাতেই সেরা হিন্দি ছবির পুরস্কার জিতে নিয়েছে বলিউডের বাঙালি পরিচালক সুজিত সরকারের ছবি ‘সর্দার উধম’। এছাড়াও মোট পাঁচটি পুরস্কার জিতেছে ‘সর্দার উধম’ ছবিটি। তবে তাতেও সেরা অভিনেতার পুরস্কার জোটেনি ছবির কেন্দ্রীয় অভিনেতা ভিকি কৌশলের কপালে। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আল্লু অর্জুন, সৌজন্যে, ‘পুষ্পা: দ্য রাইজ’। ভিকি কৌশলের সেরা অভিনেতার স্বীকৃতি না পাওয়া নিয়ে মুখ খুলেছেন পরিচালক সুজিত সরকার। পরিচালকের কথায়, ‘ভিকি নিঃসন্দেহে সেরা অভিনেতার পুরস্কার পাওয়ার যোগ্য।…

Read More

সুশান্তের বাড়িতে থাকবেন আদাহ্? ট্রোলিংয়ের শিকার এনা, দেখে নিন বিনোদনের সারাদিন
সুশান্তের বাড়িতে থাকবেন আদাহ্? ট্রোলিংয়ের শিকার এনা, দেখে নিন বিনোদনের সারাদিন

কলকাতা: যে বাড়ি নিয়ে এত জল্পনা-কল্পনা, এমনকি কিছুটা ভয়-আতঙ্কও, এবার কি সেই বাড়ির মালিক হচ্ছেন বলিউড অভিনেত্রী আদাহ্ শর্মা (Adah Sharma)? যে বাড়ির এককালের বাসিন্দা ছিলেন সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput), এবার কি সেই বাড়িই কিনছেন ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)-র নায়িকা? সদ্য পাপারাৎজিরা তাঁকে দেখেন সুশান্তের সেই মঁ ব্লাঁ নামের সেই ফ্ল্যাট থেকে বেরতে! তবে কি সত্যিই সেই বাড়ির মালিক এবার হচ্ছেন আদাহ্? আপাতত তিনি সামান্য বিরতি নিয়েছেন ছবির কাজ থেকে। তবে গ্ল্যামার দুনিয়া থেকে কখনোই…

Read More

জাতীয় পুরস্কারের খবরে তখন আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে, আর মা নেচেই চলেছেন: কৃতি
জাতীয় পুরস্কারের খবরে তখন আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে, আর মা নেচেই চলেছেন: কৃতি

সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছেন কৃতি শ্যানন। জীবনে প্রথমবার এতবড় সম্মান পেয়ে আপ্লুত কৃতি এবং তাঁর পরিবার। এখনও যেন পুরো বিষয়টি বিশ্বাসই হচ্ছে না কৃতির। জাতীয় মঞ্চে সেরা অভিনেত্রী হিসাবে নিজের নাম ঘোষণা হওয়ার পর ঠিক কী অনুভূতি হয়েছিল কৃতির, কী করেছিলেন তিনি? আবেগতাড়িত কৃতি শ্যানন বলেন, ‘আমি কয়েক সেকেন্ডের জন্য থমকে গিয়েছিলাম। তারপর বাবাকে গিয়ে জড়িয়ে ধরি। আমি মাকে ডাকতে শুরু করি, শুনে সঙ্গে আমার বোন নূপুরও এসে হাজির হল। এটি একটা আবেগময় মুহূর্ত ছিল যা আমি…

Read More

Ankush Hazra | Priyanka Sarkar: ‘শুধু ভালোবাসাই মানুষের ধর্ম!’ ‘কুরবান’-এর ফার্স্টলুকে নজরকাড়া অঙ্কুশ-প্রিয়াঙ্কা
Ankush Hazra | Priyanka Sarkar: ‘শুধু ভালোবাসাই মানুষের ধর্ম!’ ‘কুরবান’-এর ফার্স্টলুকে নজরকাড়া অঙ্কুশ-প্রিয়াঙ্কা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চেনা পরিচিত চরিত্রের বাইরে একেবারে অন্য লুকে চমকে দিলেন অঙ্কুশ হাজরা(Ankush Hazra)। ছবির নাম ‘কুরবান'(Kurban)। পরিচালক শৈবাল মুখোপাধ্যায়ের প্রথম ফিচার ফিল্ম হতে চলেছে এই ছবি। অঙ্কুশের পাশাপাশি এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার(Priyanka Sarkar)। ছাপোষা দম্পতির গল্পে রয়েছে অন্য মোড়। ‘কুরবান’ মানুষের কথা বলে, হাসানের কথা বলে। জীবনের নানা রকম ওঠানামায় মানুষকে যে কি কি করতে হয়, সেই জানা না জানা পথের কথা বলে। ছবির গল্পে সবুজ গ্রামের প্রেক্ষাপটে সহজ সরল হাসান আর…

Read More

‘আমি নিজের সমস্যই মেটাতে পারছি না, আপনাদের বউদের সমস্যা আমার উপর কেন চাপাচ্ছেন!’
‘আমি নিজের সমস্যই মেটাতে পারছি না, আপনাদের বউদের সমস্যা আমার উপর কেন চাপাচ্ছেন!’

মাঝে মধ্যে AskSRK- সেশনে অনুরাগীদের নানান প্রশ্নের জবাব দেন শাহরুখ খান। শনিবার ফের একবার AskSRK-এর হাত ধরে অনুরাগীদের দরবারে হাজির হয়েছিলেন শাহরুখ। দিলেন নানান প্রশ্নের জবাব। এবার বেশিরভাগ প্রশ্নই উঠে এল কিং খানের আগামী ছবি ‘জওয়ান’ নিয়ে। সকালেই কমবেশি জানতে চান ‘জওয়ান’-এর ট্রেলার কবে বের হবে? এক অনুরাগী, শাহরুখের উদ্দেশ্যে লেখেন, ‘জওয়ান-এর ট্রেলার কবে আসছে? আমদের আর অপেক্ষা সইছে না।’ উত্তরে শাহরুখ লেখেন, ‘ এটা কি আদৌ তৈরি? সিদ্ধান্ত নিতে পারছি না, নতুন গান আনব, নাকি ট্রেলার?’ এক অনুরাগী…

Read More

Raktabeej Teaser: ‘যুদ্ধ যখন ন্যায় অন্যায়ের…’ রাষ্ট্রপতি ভবনে ভিক্টর!
Raktabeej Teaser: ‘যুদ্ধ যখন ন্যায় অন্যায়ের…’ রাষ্ট্রপতি ভবনে ভিক্টর!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোয় মুক্তি পাচ্ছে নন্দিতা রায়(Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের(Shiboprasad Mukherjee) ছবি ‘রক্তবীজ’(Raktabeej)। এই ছবির হাত ধরে বহু বছর পর বাংলা ছবিতে ফিরছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়(Victor Banerjee)। প্রায় ৯ বছর আগে পুজোর সময় ঘটে যাওয়া খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড এবার উঠে আসবে বড়পর্দায়। এই প্রথম পুজোয় মুক্তি পাবে শিবপ্রসাদ-নন্দিতার ছবি। এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন আবীর চট্টোপাধ্যায়(Abir Chatterjee) ও মিমি চক্রবর্তী(Mimi Chakraborty)। তবে এখানেই শেষ নয়, প্রথমের তালিকা বেশ দীর্ঘ। এটিই প্রথম বাংলা ছবি,…

Read More

ইতিহাস তৈরির পথে Gadar 2, এই প্রথম লোকসভার নতুন সংসদভবনে দেখানো হবে সানির ছবি
ইতিহাস তৈরির পথে Gadar 2, এই প্রথম লোকসভার নতুন সংসদভবনে দেখানো হবে সানির ছবি

গদর-২ জন্য নয়া ঘোষণা। এবার আরও একটা ইতিহাস লিখতে চলেছে গদর ২। লোকসভার নয়া সংসদ ভবনে আগামী তিনদিন ধরে দেখানো হবে সানি দেওল-আমিশা প্যাটেলের এই ছবি। সানি দেওল নিজেই যেহেতু একজন সাংসদ, তাই তাঁর সহ সাংসদদের অনুরোধে গদর ২ দেখানো হবে বলে খবর। জানা যাচ্ছে, গদর-২র অন্যতম প্রযোজক জি স্টুডিওকে এই ছবিটি নয়া লোকসভা ভবনে প্রদর্শনের জন্য অনুরোধ জানানো হয়েছে। তাই এই ছবিটি প্রদর্শনের জন্য মোট ৫ টি শোয়ের আয়োজন করা হয়েছে। এই প্রথমবারের জন্য লোকসভায় এবং নতুন সংসদ…

Read More