Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ভরদুপুরে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে হানা দিল সিবিআই, নিয়োগ দুর্নীতির তদন্ত হচ্ছে?‌
ভরদুপুরে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে হানা দিল সিবিআই, নিয়োগ দুর্নীতির তদন্ত হচ্ছে?‌

আজ, রবিবার ছুটির দিনে মধ্যশিক্ষা পর্ষদে হানা দিল সিবিআই। একাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয় জানতেই হানা দিয়েছে সিবিআই। এদিন সিবিআই–এর চারজন প্রতিনিধিদল হাজির হন মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। রবিবার দুপুরে সিবিআই অফিসাররা সল্টলেকের নিবেদিতা ভবনে পর্ষদের অফিসে অভিযান চালান। বেশ কিছুক্ষণ সেখানে তাঁরা রয়েছেন বলে সিবিআই সূত্রে খবর। এসএসসি এবং গ্রুপ–ডি’‌র নিয়োগে দুর্নীতির তদন্তে নেমে নিবেদিতা ভবনে উপস্থিত হন গোয়েন্দারা। এদিকে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে আগেই মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই। সেই মামলার তদন্ত…

Read More

মিলল আরও ২৬ জনের খোঁজ, শান্তনুকে নিয়ে বিস্ফোরক ইডি! কোটি-কোটি টাকার খেলা
মিলল আরও ২৬ জনের খোঁজ, শান্তনুকে নিয়ে বিস্ফোরক ইডি! কোটি-কোটি টাকার খেলা

অর্পিতা হাজরা, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় পরতে পরতে রহস্য! আরও এক কোটি ৪০ লক্ষ টাকা ক্যান্ডিডেটদের থেকে এসেছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই টাকা এসেছে আরও নয়া ২৬ জন ক্যান্ডিডেটদের থেকে। চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে। নিয়োগ দুর্নীতি মামলায়  ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নতুন করে ২৬ জন ক্যান্ডিডেটের লেনদেনের সন্ধান পেল ইডি। যাঁদের থেকে শান্তনুর কাছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা এসেছে। রিমান্ড প্রেয়ারে উল্লেখ, ইডির তদন্তে উঠে এসেছে, শান্তনুর বাড়ি থেকে যে ৩০০ জনের লিস্ট পাওয়া গিয়েছিল, তাদের ছাড়াও আরও ২৬…

Read More

‘অভিষেকের হয়ে লড়ছেন কেন, লজ্জায় পড়তে হচ্ছে আমাদের’, সিঙ্ঘভিকে কড়া চিঠি কৌস্তভের
‘অভিষেকের হয়ে লড়ছেন কেন, লজ্জায় পড়তে হচ্ছে আমাদের’, সিঙ্ঘভিকে কড়া চিঠি কৌস্তভের

কলকাতা: দুর্নীতির প্রশ্নে একদিকে তৃণমূলকে(TMC) আক্রমণ কংগ্রেসের। আর অন্য দিকে, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) হয়ে আইনি লড়াইয়ে কংগ্রেস (West Bengal Congress) নেতা অভিষেক মনু সিঙ্ঘভি (Abhishek Manu Singhvi)। তা নিয়ে এবিপি আনন্দে প্রশ্নের মুখে পড়েছিলেন বাংলার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি (Koustav Bagchi)। তাতে এ বার সিঙ্ঘভিকে কড়া চিঠি লিখলেন কৌস্তভ। তাঁর মতে, আইনজীবী হিসেবে কার হয়ে লড়বেন, তা ঠিক করার অধিকার রয়েছে সিঙ্ঘভির। কিন্তু কংগ্রেস কর্মী এবং সমর্থকদের বাধ্যবাধকতা অস্বীকার করতে পারেন না তিনি। সিঙ্ঘভির জন্য বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন…

Read More

হাত দেখিয়ে বললেন, ‘খুলে ফেলেছি’, অভিষেককে নিয়ে বিরাট মন্তব্য পার্থর! শোরগোল
হাত দেখিয়ে বললেন, ‘খুলে ফেলেছি’, অভিষেককে নিয়ে বিরাট মন্তব্য পার্থর! শোরগোল

কলকাতা: হঠাৎ করে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতের আংটি নিয়ে প্রশ্ন উঠেছিল আদালতে৷ গত বুধবার আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানির সময় ইডির আইনজীবী তাঁর হাত আদালতের সামনে দেখাতে বলেন৷ সেখানে দেখা যায়, হাতে দু’টি আংটি রয়েছে পার্থর৷ সেই নিয়েই ওঠে প্রশ্ন৷ সংশোধনাগারে থাকাকালীন কী ভাবে একজন বন্দির হাতে ‘অরনামেন্টস’ থেকে গেল, তা নিয়ে প্রশ্ন তোলেন ইডির আইনজীবী৷ পার্থ অবশ্য জানান, তিনি স্বাস্থ্যের কারণে হাতে আংটি পরেছেন৷ দামি কিছু নয়, খুলে দেবেন৷ আর এদিন, সোমবার ফের আদালতে তোলা হয় পার্থবাবুকে।…

Read More

CBI-এর বিস্ফোরক দাবি! নীলাদ্রি দাসকে নিয়ে নিয়োগ দুর্নীতির কোন বোমা ফাটল এবার!
CBI-এর বিস্ফোরক দাবি! নীলাদ্রি দাসকে নিয়ে নিয়োগ দুর্নীতির কোন বোমা ফাটল এবার!

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের নজরে নীলাদ্রি দাস ও সরকারি আধিকারিকদের মধ্যে যোগাযোগ। সিবিআই সূত্রের দাবি, ২০১৯ সালে সিআইডি একটি জব র‍্যাকেট মামলায় নীলাদ্রিকে গ্রেফতার করেছিল। সেই সময় নীলাদ্রির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছিল। পরে হাইকোর্ট থেকে জামিন পান নীলাদ্রি। প্রাথমিক তদন্তে তদন্তকারীরা নাকি জানতে পেরেছেন, নীলাদ্রি চাকরিপ্রার্থীদের সামনে দাবি করতেন, তাঁর সঙ্গে বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকদের যোগাযোগ রয়েছে৷ সেই দাবি করেই নাকি চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তুলেছেন নীলাদ্রি। সিবিআইয়ের কাছে একাধিক সাক্ষী এই বয়ান দিয়েছেন বলে জানা…

Read More

নিয়োগে কার, কী দায়িত্ব ছিল! মানিককে ডেকে জিজ্ঞাসাবাদ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
নিয়োগে কার, কী দায়িত্ব ছিল! মানিককে ডেকে জিজ্ঞাসাবাদ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

কলকাতা: মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly_। দুপুর ৩.১৬ থেকে দুপুর ৩.৪৫ পর্যন্ত মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ বিচারপতির। ২০১৬-র প্রাথমিক টেট উত্তীর্ণদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ বিচারপতি (SSC Case)। ‘কোন সংস্থার মাধ্যমে পরীক্ষার ফলপ্রকাশ?’ মানিকের কাছে জানতে চান বিচারপতি (Manik Bhattacharya)। তবে একাধিক প্রশ্নের উত্তর মানিক এড়িয়ে যান বলে খবর। উত্তর দিতে গিয়ে প্রস্তুতির জন্য সময় চাইলেন মানিক আদালত সূত্রে জানা গিয়েছে, ‘নিয়োগ প্রক্রিয়ায় কার কী দায়িত্ব ছিল?’ জানতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু বেশির ভাগ প্রশ্নের…

Read More

দুর্নীতি প্রসঙ্গে তাঁর নাম অভিষেকের গলায়, ‘হাতে তৈরি’, বললেন পার্থ!
দুর্নীতি প্রসঙ্গে তাঁর নাম অভিষেকের গলায়, ‘হাতে তৈরি’, বললেন পার্থ!

কলকাতা: দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলতে গিয়ে তাঁর নাম নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক জানান, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তৃণমূল (TMC) দেখিয়ে দিয়েছে, দুর্নীতির সঙ্গে কোনও আপস নয়। একাধিক বিষয়ে মুখ খুললেও, এ দিন তা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করলেন না নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ। বরং আদালতকক্ষে তাঁর কথায় অভিষেকের নাম শোনা গিয়েছে বলে খবর। শহিদ মিনারের সভায় অভিষেকের মন্তব্যে প্রতিক্রিয়া চাওয়া হয় বৃহস্পতিবার আদালতে তোলা হয় পার্থকে। সেখানে সংবাদমাধ্যমে একাধিক বিষয়ে মুখ…

Read More

আসল নামে সার্টিফিকেটই নেই, তাও প্রাথমিক সংসদের সভাপতি! এ বার তৃণমূলের নিশানায় সুজনের শ্বশুর
আসল নামে সার্টিফিকেটই নেই, তাও প্রাথমিক সংসদের সভাপতি! এ বার তৃণমূলের নিশানায় সুজনের শ্বশুর

কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রঞ্জিত হালদার: স্ত্রীর পর এবার সিপিএম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) শ্বশুরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। একটি চিরকুট প্রকাশ্যে এনে সুজন চক্রবর্তীকেও আক্রমণ করেছেন তিনি। পাল্টা, জবাব দিয়েছেন সুজন চক্রবর্তীও। সিপিএম-এর (CPM) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজনকে লাগাতার নিশানা করেই চলেছে তৃণমূল (TMC)। দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে সুজনের স্ত্রী মিলি চক্রবর্তীর চাকরি নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল জোড়াফুল শিবির। প্রকাশ্যে আনা হয়েছিল একাধিক নথিও। এ বার সুজনের প্রয়াত শ্বশুরের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ তুলল…

Read More

প্রাথমিক শিক্ষকে ১০ লক্ষ, রাজ্য পুলিশে ৮ লক্ষ, চাকরির রেট চার্ট নীলাদ্রিদের
প্রাথমিক শিক্ষকে ১০ লক্ষ, রাজ্য পুলিশে ৮ লক্ষ, চাকরির রেট চার্ট নীলাদ্রিদের

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : নিয়োগ-দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার ৪ বছর আগেই সরকারি চাকরি-বিক্রির স্কুল খুলে ফেলেছিলেন OMR শিট মূল্যায়নকারী সংস্থা, নাইসা-র ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাস। সূত্রের খবর, সরকারি চাকরির রীতিমতো রেট চার্ট বানিয়ে ফেলেছিলেন নীলাদ্রি ও তাঁর সঙ্গীরা। সূত্রের খবর, প্রাথমিকে শিক্ষক পদে চাকরির রেট ছিল ১০ লক্ষ টাকা। মোটর ভেহিকলসে ইন্সপেক্টর পদে চাকরির জন্য ১২ লক্ষ, খাদ্য দফতরে ফুড সাব ইন্সপেক্টর পদে চাকরির জন্য ১১ লক্ষ, জেলাশাসকের দফতরে চাকরির জন্য ৭ লক্ষ, পরিবহণ দফতরের অন্যান্য…

Read More

সিপিএম আমলে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি, ক্যাগ রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
সিপিএম আমলে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি, ক্যাগ রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

শিক্ষক নিয়োগের দুর্নীতির ‘রোগ’ সিপিএম আমল থেকে চলে আসছে বলে অভিযোগ। বুদ্ধদেব ভট্টাচার্যের আমলেও হাজার হাজার চাকরিপ্রার্থীদের প্রাপ্ত নম্বরে ব্যাপক গরমিল হয়েছিল বলে ক্যাগের এক রিপোর্টে অভিযোগ উঠেছে। শুধু ২০০৯ সালের সহকারি শিক্ষক নিয়োগের দশম আরএলএসটিতেই ৪৬ হাজার ৬৪৭ জন প্রার্থীর অ্যাকাডেমিক স্কোরে (শিক্ষাগত নম্বরে) গড়মিল ধরা পড়েছে অডিটে। এঁদের মধ্যে ৩২ হাজার ৯৭০ জনের নম্বর বাড়ানো হয়েছিল বলেও অভিযোগ। আবার নম্বর কমানো হয়েছিল ১৩ হাজার ৬৭৭ জন প্রার্থীর বলে অভিযোগ উঠেছে। এমনকী, চূড়ান্ত মেধাতালিকায় থাকা ২ হাজার ৪৮৩…

Read More