Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ঐতিহাসিক জোড়া সোনা, এশিয়ান গেমসের পদক তালিকায় যুগ্মভাবে ৫ নম্বরে ভারত
ঐতিহাসিক জোড়া সোনা, এশিয়ান গেমসের পদক তালিকায় যুগ্মভাবে ৫ নম্বরে ভারত

হাংঝৌ : মহিলা ক্রিকেট (Womens Cricket) থেকে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল (Air Riffle), দলগত দুই খেলায় এশিয়া সেরা ভারত। চিনে এশিয়ান গেমসের (Asian Games 2023) মঞ্চে সোমবার ঐতিহাসিক জোড়া সোনা জিতল ভারত (India)। ২ টি সোনার সঙ্গে ৩ টি রুপো ও ৬ টি ব্রোঞ্জ, ঝুলিতে মোট ১১ পদক নিয়ে এশিয়ান গেমসের পদত তালিকায় যুগ্ম পঞ্চম স্থানে পৌঁছে গেল ভারত। একই জায়গায় দাঁড়িয়ে হংকং চায়না। তালিকায় সবার উপরে আয়োজক চিন। ২০১৮ সালে জাকার্তায় আগের এশিয়ান গেমসে মোট ৭০ টি…

Read More

১৩ বছরে প্রথমবার, এশিয়ান গেমস ফুটবলের নকআউটে সুনীলের ভারত
১৩ বছরে প্রথমবার, এশিয়ান গেমস ফুটবলের নকআউটে সুনীলের ভারত

নয়াদিল্লি: ১৩ বছরে প্রথমবার ৷ এশিয়ান গেমসে নক আউট পর্বের যোগ্যতা অর্জন করল ভারত৷ ভারত বনাম মায়নামার গ্রুপ পর্বের ম্যাচে অবশ্য তিন পয়েন্ট পায়নি ভারত কিন্তু তাও নকআউটের টিকিট পেতে অসুবিধা হয়নি৷ ১-১ গোলে এদিন খেলা শেষ হয়৷ ভারত বনাম মায়নমার ম্যাচের শেষে এশিয়ান গেমসের নক আউটের যোগ্যতা ভারতীয় ফুটবল ফ্যানদের জন্য নিঃসন্দেহে বড় খবর৷ এদিনের ম্যাচে ব্লু টাইগার্সের হয়ে একমাত্র গোলটি করেন সুনীল ছেত্রী৷ ম্যাচের ২৩ মিনিটে স্পটকিকে মায়নমারের জালে বল জড়িয়ে দেন৷ রহিম আলিকে করা ফাউলের জন্য পেনাল্টি…

Read More

ভারতীয় সিনিয়র হয়ে অভিষেক বাংলার তিতাসের, বাংলাদেশের বিরুদ্ধে নজির গড়ে জয়
ভারতীয় সিনিয়র হয়ে অভিষেক বাংলার তিতাসের, বাংলাদেশের বিরুদ্ধে নজির গড়ে জয়

ভারতীয় দলের জার্সি গায়ে সিনিয়র দলে অভিষেক করলেন বাংলার তিতাস সাধু। এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে তিতাসের হাতে ভারতের ক্যাপ তুলে দেন স্মৃতি। ভারতের সিনিয়ার দলের জার্সি গায়ে শুরুটা দারুণ হল বাংলার বোলারের। আসলে এই ম্যাচে ভারত জেতার পাশাপাশি একটি উইকেটও পেয়েছেন তিতাস। শোর্না আখতারকে শূন্য রানে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। এশিয়ান গেমস খেলতে চুঁচুড়া থেকে রওনা হওয়ার আগে নিজের লক্ষ্যে কথা বলেছিলেন তিতাস। তিনি বলেছিলেন, ‘এশিয়ান গেমসে সুযোগ পেয়েছি। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আশা করব,…

Read More

এশিয়ান গেমসের জমকালো উদ্বোধন, আইএসএলে জয় দিয়ে শুরু মোহনবাগানের, খেলার দুনিয়ার সারাদিন
এশিয়ান গেমসের জমকালো উদ্বোধন, আইএসএলে জয় দিয়ে শুরু মোহনবাগানের, খেলার দুনিয়ার সারাদিন

কলকাতা: শনিবার হাংঝাউতে এশিয়ান গেমসের (Asian Games) জমকালো উদ্বোধন হল। আইএসএলে (ISL) প্রথম ম্যাচেই বড় জয় মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant)। রবিবার ইনদওরে ভারত বনাম অস্ট্রেলিয়া (Ind vs Aus) দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ। খেলার দুনিয়ার সারাদিন। এশিয়ান গেমসের নজরকাড়া উদ্বোধন বিভিন্ন ইভেন্টে শুরু হয়ে গিয়েছে আগেই। শনিবার আনুষ্ঠানিকভাবে এশিয়ান গেমসের (Asian Games) উদ্বোধন হল। ৮ অক্টোবর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। শুক্রবার হাংঝাউ অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা বহন করলেন পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত…

Read More

Asian Games: সুনীলের পেনাল্টিতে শাপমোচন, বাংলাদেশের বিপক্ষে তিন পয়েন্ট ভারতের
Asian Games: সুনীলের পেনাল্টিতে শাপমোচন, বাংলাদেশের বিপক্ষে তিন পয়েন্ট ভারতের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হ্যাংজু এশিয়ান গেমসে গ্রুপ এ-তে তাদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে জয়ের পথে ফিরল ভারত। প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে ৫-১ গোলে হারের পর ভারত অবশেষে জয়ের পথে ফিরে এসেছে। সুনীল ছেত্রী খেলার ৮৫তম মিনিটে পেনাল্টিতে গোল করে ভারতকে গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট এনে দেন। এই জয় ভারতকে তাদের প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে ভয়ানক পরাজয়ের পরেও নকআউট ওঠার আশা বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। ভারতের কোচ ইগর স্টিমাচ চিনের বিরুদ্ধে যে দল নিয়ে খেলা শুরু করেছিলেন…

Read More

ক্রিকেটার নয়, এশিয়ান গেমসে ভারতের পতাকা বহন করবেন লভলিনা-হরমনপ্রীত
ক্রিকেটার নয়, এশিয়ান গেমসে ভারতের পতাকা বহন করবেন লভলিনা-হরমনপ্রীত

২৩ সেপ্টেম্বর এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং অলিম্পিক্সে পদকজয়ী বক্সার লভলিনা বরগোঁহাই। ভারতীয় অলিম্পিক্স সংস্থার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে এই দুই অ্যাথলিটের কথা জানিয়ে তারা। এই বছর মোট ৬৫৫জন ক্রীড়াবিদ ভারতের বিভিন্ন বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছেন। এই বছর ভারত প্রথম এতজন ক্রীড়াবিদকে এশিয়ান গেমসের জন্য পাঠাচ্ছে। ভারত এই বছর ২ জন যৌথ পতাকাবাহক রাখছে। এই বিষয়ে ভূপেন্দর সিং বাজওয়া সংবাদ সংস্থা পিটিআইকে…

Read More

সুনীলকে রেখেই Asian Games-এর দল ঘোষণা ভারতের, পাওয়া গেল না গুরপ্রীত, সন্দেশকে
সুনীলকে রেখেই Asian Games-এর দল ঘোষণা ভারতের, পাওয়া গেল না গুরপ্রীত, সন্দেশকে

শেষ পর্যন্ত সুনীল ছেত্রীকে রেখেই এশিয়ান গেমসের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সুনীলকে দলে রাখা হলেও, ভারতের তারকা গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু এবং তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকে পাওয়া যায়নি। তাঁদের ছাড়াই দল ঘোষণা করেছে ফেডারেশন। বুধবার (১৩ সেপ্টেম্বর) ২০২৩ এশিয়ান গেমসের জন্য ১৭ সদস্যের পুরুষ টিমের স্কোয়াড ঘোষণা করেছে ফেডারেশন। এবার এশিয়ান গেমস চিনের হ্যাংঝুতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। স্কোয়াড ঘোষণা করার পাশাপাশি এশিয়ান গেমসে প্লেয়ারদের ছাড়ার জন্য ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবগুলোকে…

Read More

রাজ্য়, কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য়ের আর্জি জানাচ্ছেন দ্যুতি চন্দ
রাজ্য়, কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য়ের আর্জি জানাচ্ছেন দ্যুতি চন্দ

ভুবনেশ্বর: এশিয়ান গেমসে দুবার রুপো জিতেছিলেন। দেশের নাম উজ্জ্বল করেছিলেন। কিন্তু আচমকাই তাঁর জীবনে অন্ধকার নেমে এসেছে। ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তাঁকে চার বছরের জন্য নির্বাসিত করেছে জাতীয় ডোপিং বিরোধী সংস্থা নাডা (NADA)। এই ঘটনার পরই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সাহায্য় চাইছেন ভারতের দ্রুততম মহিলা স্প্রিন্টার। এক সাক্ষাৎকারে দ্য়ুতি বলেন, ”আমি গতকাল সকালে এই খবরটি পেয়েছিলাম। যে কেসটি করেছিলাম সেটাতে আমি হেরে গিয়েছিলাম এরপরই নাডার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আমি সত্য়িই খুব হতাশ। এর আগেও এমন ডোপ পরীক্ষা…

Read More

মনোবল ভেঙে গিয়েছে, এশিয়ান গেমস থেকে বাদ পড়ে SAI ও ক্রীড়ামন্ত্রকের বিরুদ্ধে বোমা ফাটালেন দীপা
মনোবল ভেঙে গিয়েছে, এশিয়ান গেমস থেকে বাদ পড়ে SAI ও ক্রীড়ামন্ত্রকের বিরুদ্ধে বোমা ফাটালেন দীপা

আগরতলা: এশিয়ান গেমসের (Asian Games 2023) ভারতীয় দলে তাঁকে রাখা হয়নি। তিনি লিখিত অনুরোধ করার পরেও আমল দেয়নি ক্রীড়ামন্ত্রক। এবার তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন রিও অলিম্পিক্সে পোল ভল্টে চতুর্থ স্থানাধিকারী জিমন্যাস্ট। দীপা কর্মকার (Dipa Karmakar) জানিয়ে দিলেন, তাঁর চিঠির কোনও জবাব না দিয়ে মনোবল ভেঙে দিয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। ২০১৬ সালের রিও অলিম্পিক্সে ইতিহাস গড়েছিলেন দীপা। আগরতলার কন্যা ভারতের প্রথম জিমন্যাস্ট হিসাবে পৌঁছে গিয়েছিলেন ভল্ট ফাইনালে। এশিয়ান গেমস ট্রায়ালেও সেরা হয়েছিলেন। কিন্তু তার পরেও…

Read More

EXCLUSIVE, Asian Games 2023: ‘আগ্রাসী ফুটবলই তরুণদের হাতিয়ার, বিপক্ষের জন্য ভারত তৈরি!’ কড়া বার্তা দিলেন ইগর স্টিমাচ
EXCLUSIVE, Asian Games 2023: ‘আগ্রাসী ফুটবলই তরুণদের হাতিয়ার, বিপক্ষের জন্য ভারত তৈরি!’ কড়া বার্তা দিলেন ইগর স্টিমাচ

সব্যসাচী বাগচী  লিখতে গিয়ে মনে হচ্ছে ইমেইল মারফত ক্রোয়েশিয়া (Croatia) থেকে পাঠানো নিছক সাদামাটা সাক্ষাৎকার নয়। জি ২৪ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের রক্ত, ঘাম, আবেগ সব ঢেলে দিয়েছেন ইগর স্টিমাচ (Igor Stimac)। ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) হেড কোচের প্রতিক্রিয়াগুলো বঙ্গানুবাদ করতে গিয়ে মনে পড়ে যাচ্ছে, ‘উরি- দ্য সার্জিকাল স্ট্রাইক’ সিনেমার সেই বিখ্যাত ডায়ালগ,’ইয়ে হিন্দুস্তান আব চুপ নেহি বৈঠেগা….ইয়ে নয়া হিন্দুস্তান হ্যায়…. ইয়ে ঘর মে ঘুসেগা ভি আউর মারেগা ভি।’ অনেক কাঠখড় পুড়িয়ে এশিয়ান গেমসের (Asian Games…

Read More