Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ওড়িশা ম্যাচ খেলতে নামার আগেই লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে বাগান,কোন অঙ্কে?
ওড়িশা ম্যাচ খেলতে নামার আগেই লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে বাগান,কোন অঙ্কে?

কোচিতেই মোহনবাগান প্রায় আইএসএলের লিগশল্ড পকেটে পুড়ে ফেলেছে। শনিবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ৩-০ হারিয়ে ইতিহাস গড়ার পথে জোসে মোলিনা ব্রিগেড। পয়েন্ট টেবলের তো আগে থেকেই ছিল বাগান ব্রিগেড। এই ম্যাচের পর তারা দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার থেকে ১০ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিল। যদিও গোয়ার দলটি বাগানের চেয়ে এক ম্যাচ কম খেলেছে। প্রসঙ্গত, এদিন বাগানের হয়ে জোড়া গোল করেছেন জেমি ম্যাকলারেন। একটি গোল আলবার্তো রডরিগেজের। লিগশিল্ড জয়ের হিসাবটা কী? এই জয়ের ফলে বাগানের এখন…

Read More

কোচিতে জিতলে শিল্ড জয়ের দিকে এক ধাপ এগোব… কেরল ম্যাচের আগে অকপট দাবি মোলিনার
কোচিতে জিতলে শিল্ড জয়ের দিকে এক ধাপ এগোব… কেরল ম্যাচের আগে অকপট দাবি মোলিনার

শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে জিতলে কি এই মরশুমের লিগশিল্ড জিতে নিতে পারবে মোহনবাগান সুপার জায়ান্ট? বুধবার পশ্চিমী ডার্বিতে এফসি গোয়ার জয়ের পর আর সেই সম্ভাবনা থাকল না। শিল্ড জিততে তাদের বাকি চার ম্যাচে ছয় পয়েন্ট পেতেই হবে। বুধবারের ম্যাচে গোয়া হারলে অবশ্য ছবিটা অন্য হত। সেক্ষেত্রে ব্লাস্টার্সকে হারাতে পারলেই, শিল্ড হাতে তুলে নিত সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু গোয়া তাদের ২০ নম্বর ম্যাচে মুম্বই সিটি এফসি-কে হারানোয় আরও অপেক্ষা করতে হবে গত বারের শিল্ড চ্যাম্পিয়নদের। চলতি আইএসএলের পয়েন্ট টেবলে ২০…

Read More

East Bengal| ISL 2024-25: মেসি নেমেও জেতাতে পারলেন না ইস্টবেঙ্গলকে! সুযোগ নষ্টের ঘুমপাড়ানি ফুটবলে ১১ নম্বরে নামল মশালবাহিনী…
East Bengal| ISL 2024-25: মেসি নেমেও জেতাতে পারলেন না ইস্টবেঙ্গলকে! সুযোগ নষ্টের ঘুমপাড়ানি ফুটবলে ১১ নম্বরে নামল মশালবাহিনী…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইস্টবেঙ্গলের সমর্থকরা প্রতিটি হোম ম্যাচে, যেভাবে যুবভারতী ক্রীড়াঙ্গন ভরাচ্ছেন, তা দেখে এখন একটা কথাই বলা যায় যে, নিছকই তাঁরা লেসলি ক্লডিয়াস সরণির শতাব্দী প্রাচীন ক্লাবকে বড্ড ভালোবাসেন| কারণ যে খেলা লাল-হলুদ খেলছে তা চোখে বসে দেখা যায় না! শনি সন্ধ্যায় ইস্টবেঙ্গল, তাদের চেয়ে লিগ টেবলে এক ধাপ নীচে থাকা চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল| খেলার আগে ইস্টবেঙ্গল ছিল ১০ নম্বরে, চেন্নাইয়িন ছিল ১১ নম্বরে| খেলা শেষে দশে উঠল চেন্নাইয়িন, ১১ নম্বরে নামল ইস্টবেঙ্গল! কোচ…

Read More

Mohun Bagan | ISL 2024-25: পঞ্জাবকে পিষে সবার আগে প্লে-অফে মোহনবাগান, শিল্ড জয়ের ‘ম্যাজিক ফিগার’ ছুঁতে…
Mohun Bagan | ISL 2024-25: পঞ্জাবকে পিষে সবার আগে প্লে-অফে মোহনবাগান, শিল্ড জয়ের ‘ম্যাজিক ফিগার’ ছুঁতে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৫ ম্যাচ থেকে দরকার আর ১০ পয়েন্ট| তাহলেই নিশ্চিন্তে লিগ-শিল্ড ধরে রাখবে মোহনবাগান, কারণ ৫৩ পয়েন্টে পকেটে পুরে ফেললে গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাবকে ছোঁয়া কারোর পক্ষেই সম্ভব হবে না| ১০ এর লক্ষ্যে মোহনবাগানের তিন ম্যাচ জয় ও একটি ড্র পেলেই চলবে| পাশাপাশি আর এক পয়েন্ট পেলেই সবার আগে প্লে-অফের টিকিট চলে আসবে হোসে মোলিনাদের| এই আবহে মোহনবাগান, বুধ সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল| পঞ্জাবকে ৩-০ গোলে হারিয়ে সবার আগে প্লে-অফে চলে…

Read More

ISL 2024-25: শুভাশিস ও মনবীরের জোড়া গোল, ১০ জনের মহমেডানকে ৪-০ হারাল মোহনবাগান
ISL 2024-25: শুভাশিস ও মনবীরের জোড়া গোল, ১০ জনের মহমেডানকে ৪-০ হারাল মোহনবাগান

Mohun Bagan vs Mohammedan: আইএসএল ২০২৪-২৫-এ কলকাতা মিনি ডার্বিতে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল মহমেডান। এই ম্যাচে দাপুটে জয় পেল সবুজ মেরুন ব্রিগেড। ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) কলকাতার মিনি ডার্বি বরাবরই উত্তেজনাপূর্ণ হয়ে থাকে। শক্তি-দুর্বলতা কিংবা পরিসংখ্যান এখানে তেমন গুরুত্ব পায় না, কারণ এমন ম্যাচে স্নায়ুর চাপ ও পারফরম্যান্সই মূল ভূমিকা পালন করে। তবে প্রথমবার আইএসএলে খেলতে নামা মহমেডান স্পোর্টিংয়ের কাছে এটি কার্যত এক অসম লড়াই ছিল। শেষ পর্যন্ত মহমেডান অসম্ভবকে সম্ভব করতে পারেনি। অপরদিকে, নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে মোহনবাগান।…

Read More

দলের লড়াইয়ে গর্বিত ইস্টবেঙ্গল কোচ,গোলখরা কাটিয়ে দ্রুত ফর্মে ফিরবেন দিয়ামান্তাকস আশাবাদী অস্কার
দলের লড়াইয়ে গর্বিত ইস্টবেঙ্গল কোচ,গোলখরা কাটিয়ে দ্রুত ফর্মে ফিরবেন দিয়ামান্তাকস আশাবাদী অস্কার

মুম্বই: মুম্বই সিটি এফসি-র ঘরের মাঠে গোলশূন্য ড্র করার পর দলের খেলায় খুশি এবং রীতিমতো গর্বিত ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ অস্কার ব্রুজোন (Oscar Bruzon)। শুক্রবার মুম্বই ফুটবল এরিনায় দুর্দান্ত লড়াই করে গতবারের কাপজয়ীদের রুখে দেয় লাল-হলুদ ব্রিগেড। দলে মাত্র তিন বিদেশিকে নিয়ে মাঠে নেমে তারা রীতিমতো সাহসী ও উজ্জীবিত ফুটবল খেলে। এই ড্রয়ের ফলে লিগ টেবলে ১১ থেকে ১০ নম্বরে উঠে আসে তারা। শুক্রবার রাতে ম্যাচের পর অস্কার ব্রুজোন (Oscar Bruzon) বলেন, “অনেক চোট-আঘাত সমস্যা সত্ত্বেও প্রথমার্ধে আমরা এই মরশুমের…

Read More

‘হারলেই অজুহাত দেন’, রেফারিং নিয়ে ইস্টবেঙ্গল কোচ উষ্মাপ্রকাশ করায় কটাক্ষ মোলিনার
‘হারলেই অজুহাত দেন’, রেফারিং নিয়ে ইস্টবেঙ্গল কোচ উষ্মাপ্রকাশ করায় কটাক্ষ মোলিনার

ডার্বিতে রেফারিং নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো। দাবি করেন যে বক্সের মধ্যে আপুইয়ার হাতে বল লাগলেও নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি। সৌভিক চক্রবর্তীকে যে লাল কার্ড দেখানো হয়, সেটার ক্ষেত্রে প্রথম হলুদ কার্ডটা হয় না। আর সেইসব অভিযোগের জন্য তাঁকে পালটা কটাক্ষ করলেন মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ জোসে মোলিনা। প্রাথমিকভাবে রেফারিং নিয়ে ব্রুজো যা বলেছেন, সেটাকে তাঁর ব্যক্তিগত মতামত পাশ কাটিয়ে দিচ্ছিলেন সবুজ-মেরুন ব্রিগেডের হেড কোচ। কিন্তু পরে চূড়ান্ত কটাক্ষ করে মোলিনা বলেন, ‘যখন আপনি…

Read More

‘Crazy মিসটেক’, মোহনবাগানকে ‘ক্রিসমাস গিফট’ দিল, ডিফেন্সের উপরে রেগে আগুন ব্রুজো
‘Crazy মিসটেক’, মোহনবাগানকে ‘ক্রিসমাস গিফট’ দিল, ডিফেন্সের উপরে রেগে আগুন ব্রুজো

ডিফেন্সের গলদ, গোল হজম, পয়েন্ট নষ্ট- এবারের আইএসএলে ইস্টবেঙ্গলের একের পর এক ম্যাচে সেই ঘটনা ঘটে চলেছে। শনিবার ডার্বিতেও মোহনবাগান সুপার জায়ান্টের জেমি ম্যাকলারেন যে গোলটা করলেন, তাতে ইস্টবেঙ্গল ডিফেন্সকে মোটেও ‘ক্লিনচিট’ দেওয়া যাবে না। বরং ডিফেন্সের ফাঁকটা আরও একবার বেআব্রু হয়ে গিয়েছে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে। আর তা নিয়ে ম্যাচের পরে চূড়ান্ত বিরক্তিপ্রকাশ করলেন ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো। পরপর ম্যাচে ডিফেন্স যে ডোবাচ্ছে, তা নিয়ে তিনি যে কতটা তিতিবিরক্ত, সেটা বোঝাতে একেবারেই কুণ্ঠাবোধ করেননি লাল-হলুদ কোচ।…

Read More

East Bengal | Kolkata Derby: মহারণের আগে মশালবাহিনীর মাস্টারস্ট্রোক, অস্কারের সংসারে এলেন আগুনে বিদেশি!
East Bengal | Kolkata Derby: মহারণের আগে মশালবাহিনীর মাস্টারস্ট্রোক, অস্কারের সংসারে এলেন আগুনে বিদেশি!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ১১ জানুয়ারি বছরের প্রথম ডার্বি (Kolkata Derby)। ইন্ডিয়ান সুপার লিগে মুখোমুখি দুই প্রধান ইস্টবেঙ্গল-মোহনবাগান (Mohun Bagan vs East Bengal), মহারণের আগে মশালবাহিনী দিল মাস্টারস্ট্রোক, অস্কার ব্রুজোঁর সংসারে এলেন আগুনে বিদেশি! এবার ক্লেটন সিলভা, দিমিত্রিয়াস দিয়ামানতাকোসের সঙ্গে ফরেয়ার্ড লাইনে জুড়ে গেলেন ভেনেজুয়েলার জাতীয় দলের ফরোয়ার্ড রিচার্ড সেলিস (Richard Celis Joins East Bengal FC)। চলতি মরসুমের শেষ পর্যন্ত লাল-হলুদ সেলিসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বলেই জানানো হয়েছে ক্লাবের তরফে বিবৃতি দিয়ে। রিচার্ড সেলিস একজন বহুমুখী অ্যাটাকার।…

Read More

East Bengal: মুম্বইয়ের কাছে অসহায় আত্মসমর্পণ! ডার্বির আগে চরম হতাশ করল ইস্টবেঙ্গল….
East Bengal: মুম্বইয়ের কাছে অসহায় আত্মসমর্পণ! ডার্বির আগে চরম হতাশ করল ইস্টবেঙ্গল….

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ১১ জানুয়ারি বছরের প্রথম ডার্বি| ইন্ডিয়ান সুপার লিগে  মুখোমুখি দুই প্রধান ইস্টবেঙ্গল-মোহনবাগান| সেই সময়ে গঙ্গাসাগর মেলা চলবে বলে পুলিস আগেই জানিয়ে ছিল যে, যুবভারতী ক্রীড়াঙ্গনে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়| ফলে ম্যাচ হচ্ছে ওই তারিখেই অন্য কোনও ভেন্যুতে|  মহারণের আগে লাল-হলুদ জনতাকেও ইস্টবেঙ্গল টিম পারফরম্যান্সের নিরাপত্তা দিতে পারল না! মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে বহুদিন পর ফিরল সেই হতশ্রী লাল-হলুদ| তিন ম্যাচ অপরাজিত থাকার পর মুখ থুবড়ে পড়ল অস্কার ব্রুজোর শিষ্যরা, তাও আবার ডার্বির…

Read More