Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
পিছিয়ে পড়ল জাপান, গাড়ি রফতানিতে শীর্ষে চিন
পিছিয়ে পড়ল জাপান, গাড়ি রফতানিতে শীর্ষে চিন

নয়াদিল্লি: জাপানকে ছাপিয়ে গাড়ি রফতানিতে  শীর্ষে উঠে এল চিন। শুধু চারচাকার যাত্রীবাহী গাড়ি নয়, বাস, লরি, ট্রাক রফতানিতে তাদের ধারেকাছে নেই কোনও দেশ। ২০২৩ সালে চিন থেকে গাড়ির রফতানিতে ১৬ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। বুধবার চিনের অ্যাসোসিয়েশন অফ অটোমাবাইল ম্যানুফ্যাকচারার্স যে রিপোর্ট পেশ করেছে, তা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। (Top Vehicle Exporter) চিনের অ্যাসোসিয়েশন অফ অটোমাবাইল ম্যানুফ্যাকচারার্সের রিপোর্টে বলা হয়েছে, গত বছর ৪৯ লক্ষ গাড়ি বিদেশে রফতানি করেছে চিন। তবে এটা শুধুমাত্র গাড়ি সংগঠনের হিসেব। চিনের শুল্ক…

Read More

Japan Earthquake: ভূমিকম্পে সরে গেল সমুদ্র, বেরিয়ে এল সম্পূর্ণ নতুন ভূখণ্ড! কোথায়?
Japan Earthquake: ভূমিকম্পে সরে গেল সমুদ্র, বেরিয়ে এল সম্পূর্ণ নতুন ভূখণ্ড! কোথায়?

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বছরের শুরুতেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপানের নোটো। নোটো আসলে জাপানের এক উপদ্বীপ অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৫। নতুন বছর জাপানের জন্য যে খুব একটা ভালো ছিল না, তা এই ভূমিকম্পের ভয়াবহতা দেখলেই বোঝা যায়। মোট ২১৩ জন প্রাণ হারান এই ভূমিকম্পে। ২৫ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছিলেন শিবিরে। বহু পরিবার জল এবং বিদ্যুৎ ছাড়া দিন কাটিয়েছেন। কিন্তু এই সমস্ত খারাপ খবরের মাঝে একটি খবর সকলের নজর কেড়েছে। ভূমিকম্পের ফলে জাপানের সমুদ্র পিছিয়ে…

Read More

সাতসকালে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া এবং জাপান
সাতসকালে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া এবং জাপান

নয়াদিল্লি: ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। রবিবার সকালে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে বলে অভিযোগ দক্ষিণ কোরিয়ার। দেশের উত্তর পূর্ব উপকূলে ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে বলে অভিযোগ। কত দূরত্ব অতিক্রম করে ওই ক্ষেপণাস্ত্র, তা নির্দিষ্ট করে জানা যায়নি এখনও পর্যন্ত। তবে নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তর কোরিয়ার গতিবিধি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। (North Korea Fires Missile) রবিবার সাতসকালে উত্তর কোরিয়া ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে বলে জানিয়েছে জাপানের উপকূলরক্ষী বাহিনীও। জাপানের প্রধানমন্ত্রীর দফতর থেকেও সেই…

Read More

ভূমিকম্প-সুনামির জোড়া ধাক্কা, বিপর্যস্ত জাপানে বাড়ছে মৃত্যুমিছিল
ভূমিকম্প-সুনামির জোড়া ধাক্কা, বিপর্যস্ত জাপানে বাড়ছে মৃত্যুমিছিল

নয়া দিল্লি: ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ দিয়েই বছর শুরু জাপানে (Japan)। ২৪ ঘণ্টায় ১৫৫ বার কেঁপে উঠল সূর্যোদয়ের দেশ। শুধু তাই নয়, এই ভূমিকম্পের জেরে  সমুদ্র উত্তাল হয়ে সুনামি (Tsunmai) গ্রাসে চলে যায় জাপানের একাংশ। জাপান যেমন সূর্যোদয়ের দেশ তেমন ‘ভূমিকম্পপ্রবণ দেশ’ও। রিপোর্ট অনুযায়ী, দেশটিতে প্রতি বছর গড়ে দুই হাজারের মতো ভূমিকম্প (Earthquake) হয়ে থাকে। তবে এবারে ভয়াবহতা বেশি। রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ মাত্রা ছিল ৭.৬। কম্পনের উৎসস্থল ছিল হনসু দ্বীপের ইশিকাওয়া। ভয়াবহ ভূমিকম্পের পরেই জাপানের বেশ কয়েকটি উপকূল এলাকায়…

Read More

Japan: সংঘর্ষ দুই বিমানের! জ্বলল আগুন, আতঙ্কে কয়েকশো যাত্রী…
Japan: সংঘর্ষ দুই বিমানের! জ্বলল আগুন, আতঙ্কে কয়েকশো যাত্রী…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন বছরে একের পর এক বিপর্যয়ের কবলে পড়ছে সূর্যোদয়ের দেশ জাপান। ভূমিকম্প, সুনামির পরে এবার আগুন। আগুন রানওয়েতে। টোকিয়ো-হানেডা এয়ারপোর্টে ঘটেছে এই দুর্ঘটনা। আতঙ্কিত প্রায় ৪০০ জন যাত্রী। টোকিয়ো-হানেডা এয়ারপোর্টের রানওয়েতে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সংঘর্ষ বাধে একটি কোস্ট গার্ড প্লেনের। এই সংঘর্ষের জেরে যাত্রীবাহী বিমানটিতে আগুন লেগে যায়। মোট ৩৬৭ জন যাত্রী ছিলেন বিমানে। জানা গিয়েছে, তাঁদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ওদিকে কোস্ট গার্ড বিমানটিতে ছিলেন ছয়জন কর্মী। তাঁদের একজনকে  তখনই উদ্ধার…

Read More

Japan: বিস্ময়! এবার পৃথিবীর বাইরে, মহাকাশেও সন্তানের জন্ম দিতে পারবে মানুষ?
Japan: বিস্ময়! এবার পৃথিবীর বাইরে, মহাকাশেও সন্তানের জন্ম দিতে পারবে মানুষ?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে জন্ম নিল ইঁদুরের ভ্রূণ। নিঃসন্দেহে বড় মাপের খবর। কেননা, এই পথ ধরেই ক্রমে মানুষও মহাকাশে তার ভ্রুণ জন্ম দিতে সক্ষম হবে। ‘নিউ সায়েন্টিস্ট’ জার্নালে প্রকাশিত ওই গবেষণা-নিবন্ধ। সেখান থেকে জানা গিয়েছে, প্রথমে কয়েকটি গর্ভবতী ইঁদুরের থেকে দুই কোষ বিশিষ্ট ভ্রূণ সংগ্রহ করা হয়েছিল। তারপর সেগুলিকে ঠান্ডায় জমিয়ে পাঠানো হয়েছিল মহাকাশে। সেখানে বিশেষ এক যন্ত্রে রাখা হয়েছিল ভ্রুণগুলিকে। জরায়ুর বাইরে দিনচারেক জীবিত থাকতে পারে ভ্রুণ। ওই ভ্রুণগুলিকেও চরদিনই রাখা হয়েছিল…

Read More

জাপানের কাছে ৪-১ গোলে হেরেও গালভরা ডায়লগ, চাকরি গেল জার্মানির কোচের
জাপানের কাছে ৪-১ গোলে হেরেও গালভরা ডায়লগ, চাকরি গেল জার্মানির কোচের

শুভব্রত মুখার্জি: বিশ্ব ফুটবলের অন্যতম পাওয়ার হাউস জার্মানি। চার চারবার বিশ্বকাপ ফুটবল জিতেছে জার্মান দল। সেই জার্মান দলের বর্তমান অবস্থা এই মুহূর্তে এতটাই খারাপ যে তা বলার অপেক্ষা রাখে না। জাপানের কাছে ৪-১ গোলে পর্যুদস্ত হতে হয়েছে জার্মানিকে। আর তারপরেই চাকরি থেকে বরখাস্ত হতে হয়েছে দীর্ঘদিনের কোচ হ্যান্সি ফ্লিক। যে জার্মান কোচ ৩ বছর আগেই বায়ার্ন মিউনিখকে ট্রেবলসহ সম্ভাব্য সমস্ত শিরোপা জিতিয়েছিলেন হ্যান্সি ফ্লিক। জোয়াকিম লো’র যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। জার্মানি জাতীয় দলের কোচ হয়ে একের পর…

Read More

আকাশের বুক চিরে হিরোশিমার মাটিতে নেমে এসেছিল ‘লিটল বয়’! সেদিন ঠিক কী কী ঘটেছিল ?
আকাশের বুক চিরে হিরোশিমার মাটিতে নেমে এসেছিল ‘লিটল বয়’! সেদিন ঠিক কী কী ঘটেছিল ?

টোকিও: তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। ১৯৪৫ সালের ৬ অগাস্ট আকাশের বুক চিরে জাপানের মাটিতে নেমে এসেছিল ‘লিটল বয়’। পরমাণু বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল হিরোশিমা শহর। মৃত্যু হয়েছিল প্রায় ১৪০০০০ মানুষের। সেই ঘটনার পর কেটে গিয়েছে ৭৮ বছর। তবে হিরোশিমার উপর পরমাণু বোমা ফেলার ঘটনার ক্ষত এখনও বিশ্ববাসীর মনে তাজা হয়ে রয়েছে। আর এই কারণে প্রতি বছর ৬ অগাস্ট দিনটিকে হিরোশিমা দিবস হিসেবে পালন করা হয়। আটাত্তর বছর আগের সেই দিনটিতে ঠিক কী ঘটেছিল? শোনা যায়, অন্যান্য সাধারণ দিনের…

Read More

Typhoon Khanun: ধেয়ে আসছে দশকের সবচেয়ে ভয়ংকর ঝড়! ঘণ্টায় কত কিমি বেগে হাওয়া বইবে জানেন?
Typhoon Khanun: ধেয়ে আসছে দশকের সবচেয়ে ভয়ংকর ঝড়! ঘণ্টায় কত কিমি বেগে হাওয়া বইবে জানেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত এক দশকের মধ্যে সব চেয়ে বড় মাপের ঝড় হতে চলেছে এটি। নাম খানুন। এর আতঙ্কে কাঁপছে জাপান। ফিলিপিন্সের সমুদ্র থেকে প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে জাপানে আছড়ে পড়তে চলেছে এই ঝড়। জাপানের দক্ষিণ-পশ্চিমে ওকিনাওয়া-আমামিতে বেশ বড় ও শক্তিশালী এই টাইফুন আছড়ে পড়বে। এজন্য এখানে সতর্কতাও জারি হয়েছে। স্থানীয় প্রশাসন এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরানোর কাজে ব্যস্ত। জানা গিয়েছে, জাপানের দক্ষিণ-পশ্চিমে মঙ্গলবার বিকেলের মধ্যে টাইফুন খানুন আছড়ে পড়বে। জাপানের পাশাপাশি চিনের পূর্বাংশেও খানুনের প্রভাব দেখা…

Read More

জাপানে দ্রুত গতিতে কমছে জনসংখ্যা ! রেকর্ড হারে বাড়ছে বিদেশিদের বসবাস
জাপানে দ্রুত গতিতে কমছে জনসংখ্যা ! রেকর্ড হারে বাড়ছে বিদেশিদের বসবাস

টোকিও : এ যেন উলটপুরাণ ! জাপানে দ্রুত গতিতে কমছে জাপানির সংখ্যা। অন্যদিকে, বিদেশি নাগরিকদের বসবাসের সংখ্যা বাড়ছে উত্তরোত্তর হারে। এই মুহূর্ত জাপানে প্রায় ৩০ লক্ষ বিদেশি বসবাস করেন বলে সেদেশের সরকারি সূত্রের খবর। সরকারি তথ্য বলছে, জাপানে জনসংখ্যার ঘাটতি মেটাতে জাপানিদের থেকে বড় ভূমিকা পালন করছেন বিদেশিরা। গত ১৪ বছর ধরে জাপানে জনসংখ্যা নাগাড়ে কমছে। এই হ্রাসের হার প্রায় ৮ লক্ষ। অথচ কয়েক বছর আগেও ১২ কোটি ২০ লক্ষর বেশি জনসংখ্যা ছিল এই দেশে। এই ক’বছরে এই হারে…

Read More