Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘কোনও BJP-RSS এখানে থাকবে না’, ট্যুইটে চাঞ্চল্যকর দাবি সুকান্তর; পাল্টা অরূপের
‘কোনও BJP-RSS এখানে থাকবে না’, ট্যুইটে চাঞ্চল্যকর দাবি সুকান্তর; পাল্টা অরূপের

কলকাতা : পঞ্চায়েত ভোটের মনোনয়ন নিয়ে চাঞ্চল্যকর দাবি সুকান্ত মজুমদারের। একটি পোস্টারের ছবি পোস্ট করে রাজ্য বিজেপির সভাপতি ট্যুইট করেছে, ‘পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে বিরোধী প্রার্থীদের এভাবে হুমকি দেওয়া হচ্ছে। খুন করা, বোমা-গুলি করার হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, কোনও বিজেপি-আরএসএস এখানে থাকবে না। কোনও বিজেপি প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার অনুমতি দেওয়া হবে না। কথা না শুনলে মাথা কাটা যাবে, মুণ্ড নিয়ে ফুটবল খেলা হবে।’ হুমকি-পোস্টারের ছবি পোস্ট করে ট্যুইট করেন সুকান্ত মজুমদার। This is how TMC threatening opposition candidates…

Read More

‘…দায়ী মুখ্যমন্ত্রী এবং তাঁর দল’, চাকরি বাতিল প্রসঙ্গে বিস্ফোরক সুকান্ত
‘…দায়ী মুখ্যমন্ত্রী এবং তাঁর দল’, চাকরি বাতিল প্রসঙ্গে বিস্ফোরক সুকান্ত

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: প্রাথমিকে এক সঙ্গে ৩৬ হাজার চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট৷ ২০১৬ সালে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় প্রশিক্ষণবিহীন ৩৬ হাজার প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তিন মাসের মধ্যে নতুন নিয়োগের নির্দেশ দিয়েছেন তিনি৷ তবে বিচারপতি এও জানিয়েছেন, যে প্রার্থীরা চাকরি পাওয়ার পর ইতিমধ্যেই প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন, তাঁদের চাকরি থাকবে৷ এবার প্রাথমিকে ৩৬ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকদের চাকরি বাতিল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার এবং তাঁর দলকে কাঠগড়ায় দাঁড় করালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার…

Read More

‘অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হলে গতবারের থেকে এবার কয়েকগুণ বেশি আসন পাব’: সুকান্ত
‘অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হলে গতবারের থেকে এবার কয়েকগুণ বেশি আসন পাব’: সুকান্ত

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আসছে পঞ্চায়েত ভোট। চড়ছে রাজনীতির পারদ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, ‘অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হলে গতবারের থেকে এবার কয়েকগুণ বেশি আসন পাব।’ সুকান্ত মজুমদার বলেন, ‘‘২০১৮ সালে প্রায় ৬ হাজার সদস্য পেয়েছি। এবার কয়েকগুণ বেশি পাব। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে জেলা পরিষদও পাব।’’ ক’মাস পরেই বঙ্গে পঞ্চায়েত নির্বাচন। গ্রামের ভোট। তার আগে তাল ঠুকছে শাসক-বিরোধী দু’পক্ষই। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে রাজ্যজুড়ে অশান্তির অভিযোগ তোলে বিরোধীরা। এবার কী হবে। পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে কার্যত…

Read More

২৪-এর লোকসভা নির্বাচনে বাংলায় অন্তত ২৫ টি আসন পাবে বিজেপি, দাবি সুকান্তর
২৪-এর লোকসভা নির্বাচনে বাংলায় অন্তত ২৫ টি আসন পাবে বিজেপি, দাবি সুকান্তর

নয়াদিল্লি: আসন্ন ২০২৪-এর লোকসভা নির্বাচনে বাংলায় অন্তত ২৫টি আসন পাবে বিজেপি। দিল্লিতে দলের জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান, প্রধানমন্ত্রী এবং দলের শীর্ষ নেতৃত্ব গতকালের পর আজও বাংলার প্রসঙ্গ তুলেছেন। বঙ্গে পদ্ম ফুল আরও বেশি করে ফোটাতে দলীয় নেতৃত্ব আগ্রহী বলে জানান তিনি। গত বিধানসভা নির্বাচনে ২০০ আসনের লক্ষ্যে ঝাঁপিয়ে ছিল বিজেপি। যদিও মাত্র ৭৭ আসনেই আটকে যায় গেরুয়া শিবিরের জয়রথ। সে প্রসঙ্গে প্রশ্নের জবাবে সুকান্ত মজুমদার বলেন, “গতবার বিধানসভা নির্বাচনে ৩…

Read More

‘ঘর না পেলে বিডিও অফিসে ঢিল মারুন’, বন্দে ভারত এক্সপ্রেসে হামলার পাল্টা দাওয়াই সুকান্তর
‘ঘর না পেলে বিডিও অফিসে ঢিল মারুন’, বন্দে ভারত এক্সপ্রেসে হামলার পাল্টা দাওয়াই সুকান্তর

কলকাতা : “ঘর না পেলে বিডিও অফিসে ঢিল মারুন”। বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) হামলার জবাবে পাল্টা দাওয়াই দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেন, “তদন্ত হোক। কারা ঢিল মারছে, তারা ধরা পড়ুক। ঢিল মারা বন্ধ হোক। ঢিল মারতে হলে উপযুক্ জায়গায় গিয়ে মারুন। যেখানে মারার দরকার সেখানে মারুন। ঘর পাচ্ছেন না, পারলে বিডিও অফিসে ঢিল মারুন।” পরপর দু’দিন হামলা- মালদার পরে এবার জলপাইগুড়ি। পরপর দু’দিন বন্দে ভারত এক্সপ্রেসের ওপর হামলা হল। রেলের দাবি, গতকাল…

Read More

‘নতুন বছর বাংলার মানুষের জন্য নতুন উপহার বন্দে ভারত’, বড় কর্মসূচি ঘোষণা বিজেপির!
‘নতুন বছর বাংলার মানুষের জন্য নতুন উপহার বন্দে ভারত’, বড় কর্মসূচি ঘোষণা বিজেপির!

কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে হাওড়া স্টেশন থেকে শুভ যাত্রার  সূচনা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের। অত্যন্ত দ্রুতগতির এই ট্রেন এবার হাওড়া থেকে ছুটবে নিউ জলপাইগুড়ি স্টেশন। শুক্রবার হাওড়া স্টেশন থেকে ছেড়ে ১৭ টি স্টেশন ছুঁয়ে বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে রাত নটা বেজে কুড়ি মিনিটে। আর বন্দে ভারতের সূচনা পর্বকে স্মরণীয় করে রাখতে প্রতিটি স্টেশনেই দ্রুতগতির এই এক্সপ্রেস ট্রেনকে স্বাগত জানাতে রেল প্রশাসনের পাশাপাশি এ রাজ্যের পদ্ম শিবিরও বিভিন্ন অনুষ্ঠানের…

Read More

পঞ্চায়েত নির্বাচনের পারদ চড়ছে, এবার ‘কোচবিহার দাওয়াই’-এর হুঙ্কার সুকান্তর
পঞ্চায়েত নির্বাচনের পারদ চড়ছে, এবার ‘কোচবিহার দাওয়াই’-এর হুঙ্কার সুকান্তর

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা-  বছর গড়ালেই পঞ্চায়েত ভোট। তা নিয়ে এখন থেকেই হাওয়া গরম। এবার সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর মুখে কোচবিহার-দাওয়াই। এ নিয়ে তরজা তুঙ্গে। তিনি বলেন, ‘‘পঞ্চায়েত ভোটে তৃণমূল গন্ডগোলের চেষ্টা করলে আমরা কোচবিহার দাওয়াই দেব…।’’ তেইশে পঞ্চায়েত ভোট। গ্রামের লড়াই। এখন থেকেই বঙ্গ রাজনীতির হাওয়া গরম। রবিবার সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিলেন কোচবিহার দাওয়াই। একুশের বিধানসভা ভোটে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালায়। প্রাণ হারান পাঁচ জন। এ নিয়ে তোলপাড় হয়…

Read More

২১ নয়, ৪১ জন তৃণমূল বিধায়ক বিজেপি-তে যেতে আগ্রহী! ফের জল্পনা বাড়ালেন সুকান্ত-মিঠুন
২১ নয়, ৪১ জন তৃণমূল বিধায়ক বিজেপি-তে যেতে আগ্রহী! ফের জল্পনা বাড়ালেন সুকান্ত-মিঠুন

চুঁচুড়া: বিধানসভা নির্বাচন ২০২১-এর আগে দলে দলে নেতাদের তৃণমূল থেকে বিজেপি-তে যাওয়ার হিড়িক দেখা গিয়েছিল। কিন্তু ভোটে বিজেপি ধরাশায়ী হওয়ার পর ফিরেও আসেন অনেকে। শিক্ষক নিয়োগ, গরুপাচার দুর্নীতি নিয়ে যখন উত্তাল রাজ্য, সেই সময় ফের তৃণমূল ছেড়ে দলে দলে নেতারা পদ্মমুখী হচ্ছেন বলে দাবি করেছেন মিঠুন চক্রবর্তী। তৃণমূলের ২১ জন বিধায়ক যোগাযোগ রাখছেন বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, সংখ্য়াটা ৪১-এর কম নয়। তৃণমূলের অনেকেই বিজেপি-তে যেতে আগ্রহী! মঙ্গলবার চুঁচুড়ায় প্রাক পুজো সম্মিলনীতে যোগ দিতে…

Read More

তৃণমূল নেতা-মন্ত্রীরা BJP-তে? মিঠুনের দাবি নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ! শরিক সুকান্ত
তৃণমূল নেতা-মন্ত্রীরা BJP-তে? মিঠুনের দাবি নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ! শরিক সুকান্ত

ভেঙ্কটেশ্বর লাহিড়ী , কলকাতা:  ফের শাসক দলকে নিশানা বিজেপির সর্বভারতীয় সহ  সভাপতি দিলীপ ঘোষের। তৃণমূলের ২১ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। মিঠুন চক্রবর্তীর এই দাবি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ বললেন, ‘বিদায় নেওয়ার বেলাতে কেউ কেউ হয়তো মিঠুনদার সঙ্গে যোগাযোগ করছেন। তৃণমূলের কে কে যোগাযোগ করছেন তা আমার জানা নেই। এ ব্যাপারে মিঠুনদাই ভালো বলতে পারবেন’। তৃণমূল নেতা-মন্ত্রীদের কটাক্ষ করে দিলীপ ঘোষ এও বলেন, ‘রাজ্য থেকে তৃণমূল ও দুর্নীতিগ্রস্ত সরকার যতক্ষণ না উৎখাত হচ্ছে ততদিন পর্যন্ত কেউ…

Read More

CAA: ‌২৪–এর লোকসভা ভোটের আগেই সিএএ, আশ্বাস দিলেন সুকান্ত
CAA: ‌২৪–এর লোকসভা ভোটের আগেই সিএএ, আশ্বাস দিলেন সুকান্ত

‌গত বিধানসভা ভোটের পর প্রথমবার বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়ে গিয়েছিলেন, করোনা মিটলেই সিএএ কার্যকর হয়ে যাবে। এবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে দিলেন, ২০২৪ সালে লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকর হয়ে যাবে। কিছুদিন আগে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার জানিয়েছিলেন, সিএএ কার্যকর না হলে আগামী নির্বাচনে তিনি ভোট চাইতে যেতে পারবেন না। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকেও চিঠি লেখেন তিনি। এবার রাজ্য বিজেপি সভাপতির সিএএ কার্যকর না নিয়ে বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে…

Read More