ভারতের বিশ্বকাপের দলে নেই শামি, ইডেনে ২ ম্যাচে ছাড়পত্র, খেলার দুনিয়ার সারাদিন
কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC) জন্য ভারতের দল ঘোষণা। ইডেনে (Eden Gardens) লেজেন্ডস লিগ ক্রিকেটের ম্যাচে ছাড়পত্র। খেলার দুনিয়ায় সারাদিন কী ঘটল। কেমন হল ভারতের দল টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য ভারতের দল (Team India) বেছে নেওয়া হল সোমবার। রোহিত শর্মার নেতৃত্বে ১৫ জনের দল বেছে নেওয়া হল। ফিটনেস টেস্টে পাশ করে গিয়ে দলে ফিরলেন ভারতের সেরা পেস অস্ত্র যশপ্রীত বুমরা। পাশাপাশি চোট সারিয়ে দলে ফিরেছেন অন্যতম বোলিং অস্ত্র হর্ষল পটেলও। তবে সুযোগ পাননি বাংলার মহম্মদ শামি। তাঁকে স্ট্যান্ড…










