Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মোহনবাগানের নৌকা ডুববে, ইস্টবেঙ্গলের মশাল নিভবে না… লাল হলুদ সভাপতির হুঙ্কার
মোহনবাগানের নৌকা ডুববে, ইস্টবেঙ্গলের মশাল নিভবে না… লাল হলুদ সভাপতির হুঙ্কার

মোহনবাগানের নৌকা ডুববেই। একবছরের মধ্যে ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হবেই! এমনটাই মনে করেন ইস্টবেঙ্গলের সভাপতি মুরারি লাল লোহিয়া। ইস্টবেঙ্গল ক্লাবের নব রুপকার পল্টু দাসের ২৪ তম প্রয়াণ দিবসে গুণীজনদের উপস্থিতিতে ঘুরে দাঁড়ানোর শপথ নিল ইস্টবেঙ্গল। তবে এর মাঝেই প্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগানকে খোঁচা দিতে ভোলেননি ইস্টবেঙ্গলের কর্তারা। ইস্টবেঙ্গল ক্লাবের এদিনের অনুষ্ঠানে বাইচুং ভুটিয়া থেকে আইএল বিজয়ন সকলেই উপস্থিত ছিলেন। সকলের গলাতেই একটা কথা ছিল, যেটি হল কেন আইএসএল-এ সাফল্য পাচ্ছে না ইস্টবেঙ্গল। এই সময়ে সকলেই ব্যর্থতাকে ভুলে এগিয়ে যাওয়ার কথা জানান।…

Read More

চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন মনবীর! ISL সেমির আগে রাগে ফুঁসছে মোহনবাগান
চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন মনবীর! ISL সেমির আগে রাগে ফুঁসছে মোহনবাগান

  Manvir Singh released from India squad: মালদ্বীপের বিরুদ্ধে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল ভারত। চোট পেয়ে ছিটকে গেলেন মনবীর সিং। ভারতীয় দলের প্রীতি ম্যাচের প্রস্তুতিতেই মোহনবাগানের বড় ক্ষতি। দেখে নিন ভারত বনাম মালদ্বীপের ম্যাচটি কখন শুরু হবে? কোথায়, কীভাবে দেখবেন এই ম্যাচ? বড় ধাক্কা খেল ভারতীয় দল- ভারতের জাতীয় ফুটবল দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় মনবীর সিং চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন। এই ঘটনা ঘটেছে বুধবার, যখন ভারত শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মালদ্বীপের বিরুদ্ধে প্রীতি ম্যাচের প্রস্তুতি…

Read More

ভারতে থাকার ইচ্ছা নেই ISLজয়ী স্টুয়ার্টের! একান্তই থাকলে, খেলবেন মোহনবাগানেই
ভারতে থাকার ইচ্ছা নেই ISLজয়ী স্টুয়ার্টের! একান্তই থাকলে, খেলবেন মোহনবাগানেই

২ ম্যাচ বাকি থাকতেই এবারে আইএসএল চ্যাম্পিয়ন হয় মোহনবাগান সুপার জায়ান্ট। দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার থেকে ৮ পয়েন্টে এগিয়ে ছিল সবুজ মেরুন শিবির, অর্থাৎ প্রায় তিন ম্যাচে তাঁরা বেশি জিতেছে। এরকম পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে এবারে মোহনবাগানের শক্তি ঠিক কতটা। আর সেই শক্তি বৃদ্ধির কারণ দলের বিদেশি ফুটবলাররা। স্টুয়ার্ট এসেই বদলে দিয়েছে মোহনবাগানকে মনবীর সিং, লিস্টন কোলাসো, আশিস রাই, শুভাশিস বোসরা অনেকদিন ধরেই খেলছেন মোহনবাগানে। তবে এই মরশুমের শুরুতে সুপার জায়ান্ট ম্য়ানেজমেন্টদের কয়েকটা বুদ্ধিদিপ্ত চালই বাগানকে ভারতীয় ফুটবলে ধরা…

Read More

কর্তাদের জন্যই মোহনবাগান ছাড়তে বাধ্য হয়েছি! ২ দশক আগের রাগ এখনও রয়েছে ব্যারেটোর
কর্তাদের জন্যই মোহনবাগান ছাড়তে বাধ্য হয়েছি! ২ দশক আগের রাগ এখনও রয়েছে ব্যারেটোর

মোহনবাগান দলের সর্বকালের সেরা নায়ক কে? কেউ বলবেন সুব্রত ভট্টাচার্য। আবার বর্তমান সময়ের যারা উঠতি মোহনবাগান সমর্থক তাঁদেরকে বলতে শোনা যায় পেত্রাতোস বা সনি নর্দির কথা। কিন্তু মোহনবাগানের যারা সাচ্চা সমর্থক, তাঁরা আজ আইএসএলের ব্যাক টু ব্যাক শিল্ড জয়ের আনন্দের মাঝেও ভোলেননি এই ব্রাজিলিয়ানের কথা, তিনি জোসে রামিরেস ব্যারেটো। সোনালি যুগ বাগানকে দিয়েছেন ব্যারেটো মোহনবাগান দলের সর্বকালের সেরা তারকাদের মধ্যে অন্যতম ব্রাজিলিয়ান ব্যারেটো। যখন তিনি ১৯৯৯ সাল নাগাদ মোহনবাগানে ট্রায়ালে এসেছিলেন, তখন তাঁর সঙ্গেই ট্রায়ালে ছিলেন আফ্রিকান অ্যালেক্সরা। যদিও…

Read More

একসুরে ‘আমাদের সূর্য মেরুন’ গাওয়া হল, ৯ রেকর্ড গড়ে শিল্ড জয়ের উৎসব মোহনবাগানের
একসুরে ‘আমাদের সূর্য মেরুন’ গাওয়া হল, ৯ রেকর্ড গড়ে শিল্ড জয়ের উৎসব মোহনবাগানের

একসুরে ‘আমাদের সূর্য মেরুন’ গেয়ে যুবভারতীতে লিগ শিল্ড জয়ের উদযাপনে মাতল মোহনবাগান। শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে নিয়মরক্ষার লড়াইয়ে শেষ বাঁশি বাজার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবল, সাপোর্ট স্টাফ এবং সমর্থকরা। সবুজ-মেরুন মশাল জ্বলে ওঠে যুবভারতীর গ্যালারিতে। পতপত করে উড়তে থাকে সবুজ-মেরুন পতাকা। তারইমধ্যে ‘আমাদের সূর্য মেরুন’ গান বাজাতে থাকেন ডিজে। স্টেডিয়ামে হাজিরা ৬১,০০০-র বেশি মোহনবাগান সমর্থক একইসুরে সেই গানটা গাইতে থাকেন। গমগম করতে থাকে পুরো স্টেডিয়াম। শিল্ড নিয়ে উচ্ছ্বাস খেলোয়াড়দের তারইমধ্যে মাঠে শিল্ড নিয়ে উচ্ছ্বাসে ভেসে…

Read More

সকলের অগোচরে ফুটবলার তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন… ৭২’র জন্মদিনেও চিরসবুজ সুব্রত
সকলের অগোচরে ফুটবলার তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন… ৭২’র জন্মদিনেও চিরসবুজ সুব্রত

কলকাতা ময়দান, বাংলার ফুটবল আর বাবলু ভট্টাচার্য- যেন একই সুতোর মালা। সারা জীবন ফুটবলকে আঁকড়েই তাঁর যাবতীয় সাধনা। সফল ফুটবলার থেকে সফল কোচ- সুব্রতকে কিন্তু লড়াই করতে হয়েছে বিস্তর। শ্যামনগর থেকে জার্নিটা শুরু করেছিলেন সুব্রত, সেখান থেকে ভারতের অন্যতম সেরা ফুটবলার হয়ে ওঠা। কলকাতা ময়দান থেকে ভারতীয় ফুটবল, তিনি এখন সকলের প্রিয় ‘বাবলুদা’। ফুটবলার জীবনে টানা ১৭ বছর খেলেছেন সবুজ-মেরুন জার্সি গায়ে। কখনও ক্লাব বদল করেননি তিনি। তাই আজও মোহনবাগানের ঘরের ছেলে হয়ে রয়ে গিয়েছেন বাবলু ভট্টাচার্য। ১৯৭৭-এ তিনি…

Read More

ISL শিল্ড জিতেছে MBSG! নায়ক দিমি-জেমি! নেপথ্য কারিগর অন্য কেউ! চিনে নিন তাঁদের
ISL শিল্ড জিতেছে MBSG! নায়ক দিমি-জেমি! নেপথ্য কারিগর অন্য কেউ! চিনে নিন তাঁদের

আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট দল। ২০২০ সালে নেওয়া মোহনবাগানের সঙ্গে এটিকের সংযুক্তিকরণের সিদ্ধান্ত কতটা সঠিক ছিল, সেটা আজ বুঝতে পারছে সবুজ মেরুন সমর্থকরা। মোহনবাগান সমর্থকদের আবেগকে সম্মান দিয়ে ২ বছর আগেই এটিকে নাম ক্লাবের আগে থেকে সরিয়ে দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। তাঁর খেলার প্রতি সম্মান এবং ভালোবাসা থেকেই আজ মোহনবাগান এই সাফল্য পাচ্ছে। কারণ ফুটবলকে স্রেফ ব্যবসায়িক দিক থেকে দেখেননি তিনি। জিততে জানেন সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এবং তাঁর ম্যানেজমেন্ট সঠিক সময় সঠিক সিদ্ধান্ত…

Read More

আজই লিগ শিল্ড জিততে পারে মোহনবাগান! গোয়ার ম্যাচ ড্র হলেই কি চ্যাম্পিয়ন? রইল অঙ্ক
আজই লিগ শিল্ড জিততে পারে মোহনবাগান! গোয়ার ম্যাচ ড্র হলেই কি চ্যাম্পিয়ন? রইল অঙ্ক

মোহনবাগান সুপার জায়ান্টের সামনে ইতিহাস গড়ার সুযোগ। তবে সেটা রবিবার হবে নাকি শনিবারই হয়ে যাবে সে বিষয় নিয়ে ভক্তদের মনে প্রশ্ন তৈরি হয়েছে। আসলে আর মাত্র একটি জয় পেলেই মোহনবাগান সুপার জায়ান্ট টানা দ্বিতীয়বারের মতো আইএসএল শিল্ড ঘরে তুলবে। আইএসএলের ইতিহাসে মুম্বই সিটি এফসি দুইবার শিল্ড জিতলেও কখনও পরপর দু’বার চ্যাম্পিয়ন হতে পারেনি। সেই দিক থেকে দেখলে, ২০২৩-২৪ মরশুমের পর এবারও যদি মোহনবাগান শিল্ড জেতে, তাহলে তারা নতুন ইতিহাস তৈরি করবে। আগামী রবিবার নিজেদের ঘরের মাঠে ওড়িশা এফসিকে হারালেই…

Read More

মোহনবাগান ইতিহাস লেখার সামনে! আর একটা ম্যাচ, অমর-অক্ষয় হবে সবুজ-মেরুন!
মোহনবাগান ইতিহাস লেখার সামনে! আর একটা ম্যাচ, অমর-অক্ষয় হবে সবুজ-মেরুন!

Mohunbagan vs Kerala-  লিগ শিল্ড জয়ের আরও কাছে মোহনবাগান। এদিন ৩-০ গোলে কেরলকে হারাল মোহনবাগান। এই জয়ের ফলে কোনও হিসাবেই আর দ্বিতীয় স্থানের নীচে নামতে পারবে না মোলিনার দল। কলকাতা:  লিগ শিল্ড জয়ের আরও কাছে মোহনবাগান। এদিন ৩-০ গোলে কেরলকে হারাল মোহনবাগান। এই জয়ের ফলে কোনও হিসাবেই আর দ্বিতীয় স্থানের নীচে নামতে পারবে না মোলিনার দল। ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট সবুজ-মেরুনের। বাকি তিনটি ম্যাচের মধ্যে একটি জিতলেই পর পর দু’বার আইএসএলের লিগ-শিল্ড জিতবে মোহনবাগান। ভারতীয় ফুটবলের ইতিহাসে প্রথম দল…

Read More

অনূর্ধ্ব-১৩ টিমের ৭ ফুটবলারকে নিয়েই U-15 ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
অনূর্ধ্ব-১৩ টিমের ৭ ফুটবলারকে নিয়েই U-15 ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান

কলকাতা ডার্বিতে আবারও ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল মোহনবাগান। চলতি মরশুমে কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের দুঃস্বপ্ন যেন শেষই হচ্ছে না। সিনিয়র হোক বা জুনিয়র, সব পর্যায়েই মোহনবাগানের কাছে হারতে হচ্ছে লাল হলুদ শিবিরকে। শনিবার অনূর্ধ্ব-১৫ লিগের ম্যাচেও এর ব্যতিক্রম ঘটল না। এই ম্যাচেও ইস্টবেঙ্গলকে পরাজিত করল মোহনবাগান। এদিনের ম্যাচটি ৪-২ গোলে জিতল সবুজ মেরুন ব্রিগেড। কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়ে ছিল সবুজ-মেরুন ব্রিগেড। দলের হয়ে রাজদীপ পাল হ্যাটট্রিক করেন, অপর গোলটি করেন রোহিত বর্মন। উল্লেখযোগ্য বিষয় হল, এই…

Read More