Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
কাল ঢাকা যাচ্ছেন জয়শঙ্কর, যোগ দেবেন খালেদা জিয়ার শেষকৃত্যে
কাল ঢাকা যাচ্ছেন জয়শঙ্কর, যোগ দেবেন খালেদা জিয়ার শেষকৃত্যে

নয়াদিল্লি: কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশ যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুতেই বাংলাদেশ যাচ্ছেন তিনি। বুধবার সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে খালেদা জিয়ার। সেই শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন জয়শঙ্কর। (Khaleda Zia Death) মঙ্গলবার জয়শঙ্করের বাংলাদেশ যাত্রার কথা জানিয়েছে বিদেশমন্ত্রক। বিবৃতি দিয়ে বলা হয়, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে ভারত সরকার ও ভারতীয়দের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই মতো ৩১ ডিসেম্বর ঢাকা যাচ্ছেন তিনি’। (S…

Read More

‘ধর্মের নামে এই কাজ থেকে বিরত থাকা উচিত’,বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের নিন্দা শিয়া বডির
‘ধর্মের নামে এই কাজ থেকে বিরত থাকা উচিত’,বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের নিন্দা শিয়া বডির

লখনৌ : বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের শেষ নেই। দীপুচন্দ্র দাসের হত্যার আঁচ পড়েছে ভারতেও। এই ঘটনার প্রতিবাদে বাংলা-সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ-বিক্ষোভ চলছেই। এবার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের নিন্দা জানাল অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড। তাদের বক্তব্য, ইসলামে নিরীহ মানুষের হত্যা নিষিদ্ধ এবং যারা ধর্মের নামে এই কাজ করে, তাদের বিরত থাকা উচিত। লখনৌয়ের বারা ইমামবারায় অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ডের বাৎসরিক সম্মেলনে এই মন্তব্য করা হয়। ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাদেশ ও নেপালের উলেমা ও…

Read More

মনোনয়নপত্র জমা তারেক রহমানের, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা-পুত্র
মনোনয়নপত্র জমা তারেক রহমানের, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা-পুত্র

ঢাকা : ১৭ বছর পর ‘পরিকল্পনা’ নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা BNP-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সামনেই নির্বাচন বাংলাদেশে। এবার মনোনয়নপত্র জমা দিলেন তারেক রহমান। সংবাদ সংস্থা ডেইলি স্টার সূত্রের খবর। তাদের খবর অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক। ঢাকা ডিভিশনাল কমিশনারের অফিসে মনোনয়নপত্র জমা করা হয়। তারেকের পক্ষে তা জমা করেন BNP চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম এবং ডক্টর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-এর মুখ্য উপদেষ্টা ফারহাদ হালিম ডোনার। এর আগে ঢাকা-১৭ আসনের ভোটার হিসাবে…

Read More

বাংলাদেশে ফের এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ! গ্রেফতার ১
বাংলাদেশে ফের এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ! গ্রেফতার ১

বাংলাদেশ : বাংলাদেশে ফের এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। বাংলাদেশ পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের নাম অমৃত মণ্ডল। তোলাবাজির অভিযোগে ওই যুবককে উন্মত্ত জনতা মারধর করেছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। সূত্রের খবর, যুবকের বয়স ২৯ বছর। এলাকায় সম্রাট নামে পরিচিত ছিলেন তিনি। অপরাধমূলক কাজে তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ। তাঁর একটি দলও ছিল বলে শোনা গিয়েছে, যার নাম ‘সম্রাট বাহিনী’। রাজবাড়ির পাংশা উপজেলা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে খবর। বাংলাদেশের সংবাদপত্র দ্য ডেলি স্টার সূত্রে খবর,…

Read More

বাংলাদেশে হিন্দু যুবকের হত্যা
বাংলাদেশে হিন্দু যুবকের হত্যা

বাংলাদেশে হিন্দু যুবকের হত্যার ঘটনায় প্রতিবাদ-বিক্ষোভ চলছেই ভারতে। ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর অত্যাচারের তীব্র নিন্দা জানানো হয়েছে। উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘও। এবার দীপুচন্দ্র দাসের হত্যার ঘটনাকে “ভয়ঙ্কর” বলে ব্যাখ্যা করল আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট। ধর্মীয় বিদ্বেষের স্পষ্ট নিন্দার আর্জি জানান কংগ্রেসম্যান রো খান্না। সংবাদ সংস্থা IANS-কে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র সকল প্রকার ধর্মীয় হিংসার দ্ব্যর্থহীন নিন্দা জানায় এবং বাংলাদেশের সকল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপ গ্রহণ করছে তাকে আমরা স্বাগত জানাই।…

Read More

হাদি-হত্যার ষড়যন্ত্রকারী ভারতে? বাংলাদেশ পুলিশের দাবি ওড়াল মেঘালয় পুলিশ ও বিএসএফ
হাদি-হত্যার ষড়যন্ত্রকারী ভারতে? বাংলাদেশ পুলিশের দাবি ওড়াল মেঘালয় পুলিশ ও বিএসএফ

Bangladesh News: হাদি-হত্যার ষড়যন্ত্রকারী ভারতে? বাংলাদেশ পুলিশের দাবি ওড়াল মেঘালয় পুলিশ ও বিএসএফ। মূল সন্দেহভাজন গ্রেফতারের দাবি ওড়াল মেঘালয় পুলিশ। ‘সন্দেহভাজনরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছে অভিযোগ ভিত্তিহীন বিভ্রান্তিকর’। সন্দেহভাজনদের ভারতে ঢোকার কোনও প্রমাণ পাওয়া যায়নি দাবি মেঘালয় পুলিশের। হাদির হত্যার ঘটনায় ২ সন্দেহভাজন ভারতে পালিয়েছে, দাবি বাংলাদেশ পুলিশের। বাংলাদেশের সংবাদপত্র দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুসারে, হাদি হত্যার ঘটনায় ২ মূল অভিযুক্ত বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসেছে বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটার পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান…

Read More

‘বাংলাদেশকে ব্ল্যাকলিস্ট করেছি, আর জীবনে যাব না’, বলছেন রশিদ খানের পুত্র আরমান
‘বাংলাদেশকে ব্ল্যাকলিস্ট করেছি, আর জীবনে যাব না’, বলছেন রশিদ খানের পুত্র আরমান

Bangladesh News: বিগত কয়েকদিন ধরেই অশান্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত। ছায়ানট, উদীচী ভাঙচুর, দীপু চন্দ্র দাসের নৃশংস মৃত্যু, সংবাদপত্রের অফিসে হামলা – বাদ যায়নি কিছুই। প্রতিবেশী দেশের এ হেন পরিস্থিতিতে ক্ষুব্ধ প্রয়াত সঙ্গীতশিল্পী উস্তাদ রশিদ খানের পুত্র আরমান খান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে আর যাবেন না। বাংলাদেশের এই পরিস্থিতিতে যথেষ্টই ক্ষুব্ধ তিনি। আরমান বলছেন, ‘শেষ কয়েকদিন ধরেই বাংলাদেশের খবর শুনছি। সোশ্যাল মিডিয়ায় অত প্রচার যখন হয়নি, তার আগে থেকেই শুনছি আমি। ওখানে হিন্দুদের জ্বালিয়ে মারা হচ্ছে। গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে।…

Read More

‘বেঁচে থাকার জন্য ক্রমাগত লড়াই করছি, কেউ আমাদের আর্তনাদ শুনছে না’
‘বেঁচে থাকার জন্য ক্রমাগত লড়াই করছি, কেউ আমাদের আর্তনাদ শুনছে না’

ঢাকা : ওপার বাংলায় হিন্দু যুবক হত্যার প্রতিবাদ দেখা গেছে এপার বাংলায়। কলকাতায় বিক্ষোভ দেখিয়েছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। ডেপুটি হাই কমিশনে গিয়েও নিজেদের ক্ষোভের কথা জানিয়ে এসেছে তারা। বাংলাদেশে হিন্দু হত্যা বন্ধের দাবি তোলা হয়েছে। এবার ওপার বাংলায় সংখ্যালঘুদের নিরাপত্তা ও সেখানকার আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিলের প্রেসিডিয়াম সদস্য ডিএন চট্টোপাধ্যায়। দ্রুত নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, “বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা এখন গোটা বিশ্বের মানুষ জানেন। বিশেষ…

Read More

বাংলাদেশে জেমসের অনুষ্ঠানে তাণ্ডব ! বন্ধ করতে হল শো
বাংলাদেশে জেমসের অনুষ্ঠানে তাণ্ডব ! বন্ধ করতে হল শো

Bangladesh News: এবার জেমসের কনসার্টে তাণ্ডব ! বেসামাল পরিস্থিতিতে বন্ধ হল শো। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় রকস্টার জেমস। তাঁরই অনুষ্ঠান ছিল ফরিদপুরে। সেখানেই কিছু বহিরাগত তাণ্ডব চালিয়েছে বলে খবর বাংলাদেশের সংবাদপত্র দ্য ডেইলি স্টার সূত্রে। আয়োজকদের আয়োজনে কোনও ত্রুটি ছিল না। কিন্তু তারপরেও এই হামলা আটকানো যায়নি। শুক্রবার রাত ৯টা নাগাদ ঘটেছে এই কাণ্ড। ফরিদপুর জেলা স্কুলের ১৮৫তম বছর উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই জেমসের গানের অনুষ্ঠান চলাকালীন কিছু বহিরাগত ঢুকে পড়ে এবং তাণ্ডব চালায়। অবাধে চলে ভাঙচুর।…

Read More

১৭ বছর পর খালেদা-পুত্রের প্রত্যাবর্তন, কী বললেন প্রাক্তন ভারতীয় দূত ?
১৭ বছর পর খালেদা-পুত্রের প্রত্যাবর্তন, কী বললেন প্রাক্তন ভারতীয় দূত ?

১৭ বছর পর বাংলাদেশে ফিরেছেন BNP নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। যাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে এক আলাদ্দা উদ্দীপনা শুরু হয়েছে। যদিও, দীর্ঘদিন দেশে না থাকায় বর্তমান পরিস্থিতি বুঝতে খালেদা-পুত্রের সমস্যা হতে পারে বলে মনে করছেন বাংলাদেশে ভারতের প্রাক্তন হাই কমিশনার বীণা সিক্রি। এ প্রসঙ্গে কথা বলার সময় সংবাদ সংস্থা ANI-কে তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর উনি ফিরেছেন। নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ থাকতে পারে, কিন্তু দেশে তৃণমূল স্তরের রাজনীতির সঙ্গে উনি জড়িত নন। তাছাড়া উনি হিন্দু, বৌদ্ধ,…

Read More