Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়! নাম সম্ভাব্যদের তালিকায়
ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়! নাম সম্ভাব্যদের তালিকায়

  লন্ডন: ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের টেস্ট দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তার জায়গায় কি দায়িত্বে আসতে চলেছেন ভারতীয় ক্রিকেটের এক কিংবদন্তি? রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ইংল্যান্ডের টেস্ট দলের নতুন কোচ হওয়ার দৌড়ে, খবর সূত্রের। দ্রাবিড় শেষ পর্যন্ত জো রুটদের কোচ হবেন কি না, তার উত্তর পাওয়ার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে কোচ হওয়ার দৌড়ে তিনি সবচেয়ে এগিয়ে আছেন বলে জানা যাচ্ছে। ব্রেন্ডন ম্যাকালাম টেস্ট দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নতুন কোচের…

Read More

জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?

  মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচেও হারের লজ্জার মুখে পড়তে হয়েছে। ৫ ম্যাচের এই সিরিজে টিম ইন্ডিয়া ৪-০ ব্যবধানে হেরে গিয়েছে। ইংল্যান্ডের কাছে হারের পর টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে তাদের আধিপত্যও হারিয়েছে। এখন প্রশ্ন হল, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে একটিও ম্যাচ জিততে না পারার পর কি ভারতীয় ক্রিকেট বোর্ড কি হেড কোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? এবং প্রধান নির্বাচক অজিত আগরকরকে কি প্রশ্ন করা হবে যে, টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন দলে অধিনায়ক বদলানোর কী প্রয়োজন…

Read More

ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত… বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত… বড় মন্তব্য করলেন গাওস্কর

  লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচেও ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী ভারতীয় প্লেয়িং ইলেভেনে জায়গা পায়নি। দীর্ঘদিন ধরে তার আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষা করা হচ্ছে, কিন্তু সিরিজের প্রথম ম্যাচটিও তাকে বেঞ্চে বসেই দেখতে হয়েছে। এর মধ্যে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্করের মতে, অভিষেকের ক্ষেত্রে ক্রমাগত বিলম্বের কারণে তরুণ ব্যাটসম্যানের উপর অতিরিক্ত চাপ বাড়তে পারে। তাঁর বক্তব্য, যখনই বৈভব সুযোগ পাবে, তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে ভাল পারফরম্যান্সের আশা করা হবে। সোনি স্পোর্টসে আলোচনার সময় গাওস্কর বলেছেন, ‘যখনই ও…

Read More

রাঁধুনিকে মারধর! আইপিএল ক্রিকেটার ও তাঁর বাবার নামে এফআইআর দায়ের, ঠিক কী অভিযোগ?
রাঁধুনিকে মারধর! আইপিএল ক্রিকেটার ও তাঁর বাবার নামে এফআইআর দায়ের, ঠিক কী অভিযোগ?

  ভোপাল: আইপিএলে তিনি ব্যাট হাতে নজর কেড়েছেন। পঞ্জাব কিংসের হয়ে খেলা অলরাউন্ডার শশাঙ্ক সিংহ (Shashank Singh) আচমকাই বিপাকে। তাঁর এবং তাঁর আইপিএস বাবা শৈলেশ সিংহ (Shailesh Singh)-এর বিরুদ্ধে তাঁদের বাড়ির রাঁধুনি বিপেন্দ্র সিংহ তোমর মারধর ও গালিগালাজ করার অভিযোগে ২৯ জুন ভোপালের রাতিবড়ে এফআইআর দায়ের করেছেন । রাঁধুনির রান্না ভাল না লাগার কারণে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ । তারপরই এই ঘটনা । দৈনিক ভাস্করে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ক্রিকেটারের পরিবারের বিপেন্দ্রর রান্না করা খাবার পছন্দ হয়নি । খাবার…

Read More

৭০ পেরিয়ে যাওয়ায় পদত্যাগ সিএবির অ্যাপেক্স কমিটির সদস্যের, ফের প্রশ্ন সহ সভাপতির বয়স নিয়ে
৭০ পেরিয়ে যাওয়ায় পদত্যাগ সিএবির অ্যাপেক্স কমিটির সদস্যের, ফের প্রশ্ন সহ সভাপতির বয়স নিয়ে

  সন্দীপ সরকার, কলকাতা: এ যেন এক যাত্রায় পৃথক ফল। প্রকৃত জন্মতারিখ অনুযায়ী হয়তো আরও মাস ছয়েক টেনে দেওয়া যেত। কারণ, সিএবি-র রেকর্ড অনুযায়ী তাঁর জন্ম ১৪ জানুয়ারি, ১৯৫৭। কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী গত ১৩ জুন সত্তর পূর্ণ করেছেন সিএবি-র অ্যাপেক্স কমিটির সদস্য আশিস চক্রবর্তী। বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসাবে যিনি সিএবি-তে এসেছিলেন। অ্যাপেক্স কমিটিতেও নির্বাচিত হয়েছিলেন। তবে সুপ্রিম কোর্ট নিযুক্ত লোঢা কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ড ও অনুমোদিত সব সংস্থার সংশোধিত গঠনতন্ত্রে সাফ লেখা আছে, বয়স…

Read More

বিসিসিআইও ওদের কাছে গরীব! এই দুই প্লেয়ারের সম্পত্তি আকাশছোঁয়া, পরিমাণ জানলে চমকে যাবেন
বিসিসিআইও ওদের কাছে গরীব! এই দুই প্লেয়ারের সম্পত্তি আকাশছোঁয়া, পরিমাণ জানলে চমকে যাবেন

FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপ চলাকালীন খেলার বাইরেও নানা বিষয় নিয়ে মানুষের জানার কৌতুহল থাকে। তেমন একটি তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে। যা জানলে অবাক হবেন। বিশ্বে ক্রীড়া ক্ষেত্রে ফুটবল ও ক্রিকেট দুটি জনপ্রিয় খেলা হলেও আয়ের দিক থেকে ক্রিকেট ফুটবলারদের তুলনায় অনেক পিছিয়ে। ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা, যা প্রায় প্রতিটি দেশেই খেলা হয়। অন্য দিকে ক্রিকেটও বিশ্বব্যাপী নিজের অবস্থান শক্ত করছে। তবে সামগ্রিক উপার্জন ও জনপ্রিয়তার নিরিখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা লিওনেল মেসির মতো ফুটবলারদের মোট…

Read More

বৃষ্টিতে পণ্ড উৎসব, ইডেনের মন জিতলেন রূপম ইসলাম, ফাইনালের প্রাপ্তি শুধু ফসিলস
বৃষ্টিতে পণ্ড উৎসব, ইডেনের মন জিতলেন রূপম ইসলাম, ফাইনালের প্রাপ্তি শুধু ফসিলস

  সন্দীপ সরকার, কলকাতা: একে রবিবার ছুটির দিন। তার ওপর ইডেন গার্ডেন্সে ফসিলস-শো। রূপম ইসলামের অমোঘ আকর্ষণ। সঙ্গে একজোড়া ফাইনালের হাতছানি। ক্রিকেট ও বিনোদনের আদর্শ ককটেল হতে পারত ক্রিকেটের নন্দনকাননে। হতে পারত লিখতে হচ্ছে কারণ, উৎসব পণ্ড হল বৃষ্টিতে। রবিবার সকাল থেকে দুর্যোগে কলকাতা ও দক্ষিণবঙ্গের জনজীবন বিপর্যস্ত। ইডেনে বেঙ্গল টি-২০ লিগের জোড়া ফাইনাল ছিল রবিবার। সকাল সাড়ে ১১টায় ছিল মেয়েদের ফাইনাল। যে ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স ও মুর্শিদাবাদ কুইন্সের। সন্ধ্যায় পুরুষদের ফাইনালে মুখোমুখি শ্রাচী রাঢ়…

Read More

মহারাজের সঙ্গেই যুবরাজ ডাগআউটে! কিংবদন্তিদের আগুনে কামব্যাক…তোলপাড় করা আপডেট ভারতীয় ক্রিকেটে
মহারাজের সঙ্গেই যুবরাজ ডাগআউটে! কিংবদন্তিদের আগুনে কামব্যাক…তোলপাড় করা আপডেট ভারতীয় ক্রিকেটে

   Yuvraj Singh: সৌরভ গঙ্গোপাধ্যায় জানেন কাকে কোন জায়গায় খেলাতে হয়! আর তাই ফের একবার মাস্টার স্ট্রোক দিলেন। যে কারণে ফের একবার মহারাজের সঙ্গেই যুবরাজ সাজঘরে। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ৩১ মে অমদাবাদে হয়ে গিয়েছে ২০২৬ সালের আইপিএল ফাইনাল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা দ্বিতীয়বার হয়েছে আইপিএল চ্যাম্পিয়ন। ২০১৭ সালের আইপিএল শুরু হতে এখনও ঢের বাকি। আর এখনই চলে এল মেগা আপডেট। সব ঠিকঠাক থাকলে কিংবদন্তিদের আগুনে কামব্যাক দেখতে চলেছে ভারতীয় ক্রিকেট। সৌরভ…

Read More

আন্তর্জাতিক ক্রিকেটে কি ইতি টানতে চলেছেন রোহিত শর্মা? সত্যিটা কী?
আন্তর্জাতিক ক্রিকেটে কি ইতি টানতে চলেছেন রোহিত শর্মা? সত্যিটা কী?

  লখনউ: আফগানিস্তানের (India vs Afganistan) বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজে খেলছেন তিনি। প্রথম ম্য়াচে ১৬ বলে ১৬ রান করে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma )। আজ দ্বিতীয় ম্যাচেও মাঠে নামবেন তিনি। কিন্তু এরমধ্য়েই একটি খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে রোহিতের শেষ ম্যাচের দিন। এমনকী বলা হয়েছে যে চেন্নাইয়ের চিপক স্টেডয়ামে কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্য়াচ খেলবে হিটম্য়ান। উল্লেখ্য, এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দুটো ফর্ম্য়াট থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত। টেস্ট ও টি-টোয়েন্টিতে তাঁকে…

Read More

খেলার ময়দানকে দুর্নীতিমুক্ত করতে ক্রীড়ামন্ত্রীকে অভিনব প্রস্তাব অভিষেকের, বিস্ফোরক চিঠি
খেলার ময়দানকে দুর্নীতিমুক্ত করতে ক্রীড়ামন্ত্রীকে অভিনব প্রস্তাব অভিষেকের, বিস্ফোরক চিঠি

  কলকাতা: ক্রিকেটের বাইশ গজ হোক বা অন্যান্য খেলা, ময়দান জুড়ে দুর্নীতির পাহাড়। ক্রীড়া প্রশাসকদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। কারও বিরুদ্ধে টাকার বিনিময়ে দলে সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ, তো কারও নাম জড়িয়েছে নিয়ম বহির্ভূতভাবে ক্রীড়া প্রশাসনের মসনদ আঁকড়ে থাকার। অনেক সময় উঠতি খেলোয়াড়েরা প্রতারণার শিকার হচ্ছে, দুর্নীতির কাছে মাথা নত করতে বাধ্য করা হচ্ছে। বাংলার ক্রীড়া ময়দানকে দুর্নীতিমুক্ত করতে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর দ্বারস্থ হলেন সিএবির প্রাক্তন প্রেসিডেন্ট তথা এক সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের আইপিএল গভর্নিং কাউন্সিলে থাকা অভিষেক ডালমিয়া।…

Read More