রাজ্য-রাজ্যপাল সংঘাতে নতুন মাত্রা, রাজভবনে চালু ‘অ্যান্টি করাপশন সেল’
কলকাতা: রাজভবনে ‘অ্যান্টি করাপশন সেল’ খুললেন রাজ্য়পাল (Governor C V Anand Bose)। যা রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্য়ে সংঘাতে নতুন মাত্রা যোগ করল। এনিয়ে আজ ফের একবার সুর চড়িয়েছেন শিক্ষামন্ত্রী। রাজ্য়পাল এভাবে রাজভবনে ‘অ্যান্টি কোরাপশন সেল’ খুলতে পারেন কিনা, তা নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ‘অ্যান্টি করাপশন সেল’ খুললেন রাজ্য়পাল: পঞ্চায়েত ভোট ঘোষণার পর, সরাসরি সন্ত্রাসের অভিযোগ শুনতে, রাজভবনে খুলেছিলেন পিসরুম। এবার শিক্ষাক্ষেত্রে পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে, সেই ঘরেই ‘অ্যান্টি করাপশন সেল’ খুললেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। যা…










