Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
হাত দেখিয়ে বললেন, ‘খুলে ফেলেছি’, অভিষেককে নিয়ে বিরাট মন্তব্য পার্থর! শোরগোল
হাত দেখিয়ে বললেন, ‘খুলে ফেলেছি’, অভিষেককে নিয়ে বিরাট মন্তব্য পার্থর! শোরগোল

কলকাতা: হঠাৎ করে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতের আংটি নিয়ে প্রশ্ন উঠেছিল আদালতে৷ গত বুধবার আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানির সময় ইডির আইনজীবী তাঁর হাত আদালতের সামনে দেখাতে বলেন৷ সেখানে দেখা যায়, হাতে দু’টি আংটি রয়েছে পার্থর৷ সেই নিয়েই ওঠে প্রশ্ন৷ সংশোধনাগারে থাকাকালীন কী ভাবে একজন বন্দির হাতে ‘অরনামেন্টস’ থেকে গেল, তা নিয়ে প্রশ্ন তোলেন ইডির আইনজীবী৷ পার্থ অবশ্য জানান, তিনি স্বাস্থ্যের কারণে হাতে আংটি পরেছেন৷ দামি কিছু নয়, খুলে দেবেন৷ আর এদিন, সোমবার ফের আদালতে তোলা হয় পার্থবাবুকে।…

Read More

যেন টাকার পাহাড়! ১১১ কোটি টাকা উদ্ধার পার্থ, অর্পিতা, মানিকের কাছে
যেন টাকার পাহাড়! ১১১ কোটি টাকা উদ্ধার পার্থ, অর্পিতা, মানিকের কাছে

কলকাতা: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চে ইডি রিপোর্ট দিয়ে নতুন মোড় এনে দিয়েছে শুক্রবার। নিয়োগ দুর্নীতির অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়-অর্পিতা মুখোপাধ্যায়-মানিক ভট্টাচার্য তিনজনেই এখন জেলবন্দী। তবে ত্রয়ী সম্পত্তির রিপোর্ট কার্ড আদালতে পেশ করে নতুন জল্পনার উস্কে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। ১১১ কোটি এখনও পর্যন্ত নগদ টাকা উদ্ধার এই তিনজনের থেকে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই রিপোর্ট দেখে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ,’একাংশের রাজনৈতিক ব্যক্তিদের কাছে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। আসছে কোথা থেকে? এইসব নেতাদের ছুঁলেই কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। আর সাধারণ মানুষকে ছুঁয়ে দেখুন বাজারে তাদের কত দেনা…

Read More

কী আছে কুন্তল ঘোষের চিঠিতে? জানতে হাইকোর্টের দ্বারস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
কী আছে কুন্তল ঘোষের চিঠিতে? জানতে হাইকোর্টের দ্বারস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় হেস্টিংস থানায় জমা পড়ল কুন্তল ঘোষের চিঠি। যদিও কলকাতা পুলিশের তরফে কোনও এফআইআর এ বিষয়ে দায়ের করা হয়নি। কারণ, যেহেতু প্লেস অফ অকারেনস বা ঘটনাস্থল সিজিও কমপ্লেক্স, তাই বিধাননগর কমিশনারেট যা ব্যবস্থা নেওয়ার সেই বিষয়ে আলোচনা করে নেবে। প্রেসিডেন্সি জেলের ভিতর ঘটনা নয়, ফলে হেস্টিংস থানা কোনও এফআইআর করেনি বলে কলকাতা পুলিশের দাবি। জেল সূত্রের খবর, কুন্তলের অভিযোগ, সিজিও কমপ্লেক্সে চাপ সৃষ্টি করেছিল ইডির আধিকারিকেরা প্রভাবশালীর নাম বলানোর জন্য। কিছু দিন আগে কুন্তল এই বিষয়ে জানান…

Read More

৪০ কোটি কে কে খেয়েছে? কী ভাবে…? প্রভাবশালীদের নাম-সহ বিস্ফোরক তথ্য ফাঁস অয়নের!
৪০ কোটি কে কে খেয়েছে? কী ভাবে…? প্রভাবশালীদের নাম-সহ বিস্ফোরক তথ্য ফাঁস অয়নের!

কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলকে জেরায় এবার উঠে এল নয়া বিস্ফোরক তথ্য। জেরায় প্রকাশ অয়নের পুর দুর্নীতির টাকা পৌঁছত প্রভাবশালীদের কাছে। ইডি সূত্রে খবর, জেরায় অয়নের তোলা ৪০ কোটির ৭৫-৮০% প্রভাবশালীদের কাছে পৌঁছেছে। শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদে উঠে এসেছে ৪০ কোটির উপর ২০-২৫% কমিশন পান অয়ন। অয়নের বয়ান অনুযায়ী প্রভাবশালীদের তালিকা তৈরির দাবি করা হয়েছে বলেও খবর। উল্লেখ্য, দিন দিন ক্রমেই ঘনীভূত হচ্ছে নিয়োগ দুর্নীতি রহস্য। শিক্ষক কেলেঙ্কারি কাণ্ডে একে একে নাম জড়িয়েছে তৃণমূল নেতা-মন্ত্রী থেকে শুরু…

Read More

১০ কাঠা জমিতে গেস্টহাউস, আনাগোনা ছিল নীলবাতির গাড়ির! হুগলির জুড়ে রাজপাট শান্তনুর
১০ কাঠা জমিতে গেস্টহাউস, আনাগোনা ছিল নীলবাতির গাড়ির! হুগলির জুড়ে রাজপাট শান্তনুর

আবির দত্ত, সুকান্ত মুখোপাধ্যায় ও ময়ূখঠাকুর চক্রবর্তী, বলাগড়: ইডির নজরে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি। আজ বলাগড়ে তাঁর ১০ কাঠা জমির ওপর গেস্ট হাউস, ব্যান্ডেলে তিনতলা বাড়ি এবং  চুঁচুড়ায় বিলাসবহুল ফ্ল্যাটে একযোগে তল্লাশি চালাল ইডি। কোথাও তালা ভেঙে ঢুকলেন অফিসাররা। কোথাও অত্যাধুনিক পাসওয়ার্ড প্রোটেক্টেড লকিং সিস্টেমের মুখে পড়তে হল গোয়েন্দাদের (Santanu Banerjee)। অভিযান চলল শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের ভাড়া বাড়িতেও নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হুগলি জুড়ে বিশাল সাম্রাজ্য। শনিবার তাঁর সম্পত্তির হদিশ পেতে একাধিক জায়গায় ম্যারাথন অভিযান…

Read More

কুন্তলের থেকে নেওয়া ৪০ লক্ষ ফেরাবেন! বনি বললেন, ‘আমার টাকা’
কুন্তলের থেকে নেওয়া ৪০ লক্ষ ফেরাবেন! বনি বললেন, ‘আমার টাকা’

আবির দত্ত, অতসী মুখোপাধ্যায়, কলকাতা: নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে গিয়েছে টলিউডের। ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সঙ্গে যোগসূত্র পাওয়া গিয়েছে অভিনেতা বনি সেনগুপ্তর (Bonny Sengupta)। কুন্তলের দেওয়া ৪০ লক্ষ টাকায় গাড়ি কিনেছিলেন বলে স্বীকার করেছেন বনি। যদিও তাঁর দাবি, পারিশ্রমিক হিসেবেই ওই টাকা পেয়েছিলেন তিনি। কিন্তু তদন্তে নাম জড়ানোয় এ বার কি ওই টাকা ফেরত দেবে বনি? জবাব দিলেন খোদ অভিনেতাই (SSC Case)। টাকা ফেরত দেবেন কিনা, জানতে চাওয়া হয় অভিনেতার কাছে কুন্তলের সঙ্গে লেনদেনের বিষয়টি সামনে আসতেই দফায়…

Read More

তিনটে গাড়িতে ৯ কোটি টাকা সরানোর ছক, উদ্ধারের আগেই উধাও দুটি গাড়ি !
তিনটে গাড়িতে ৯ কোটি টাকা সরানোর ছক, উদ্ধারের আগেই উধাও দুটি গাড়ি !

কলকাতা: কোটি টাকা উদ্ধারের পরেও এখনও অধরা প্রায় সাড়ে সাত কোটি টাকা। কোথায় গেল নগদ সেই অর্থ? আলিপুর রেজিস্ট্রি অফিস থেকে বালিগঞ্জে গজরাজ গ্রুপের অফিসে আসার আগে কোথায় উধাও দুটি গাড়ি ? ভাবাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কর্তাদের। ইডি সূত্রে খবর, বুধবার শহরে যে ১.৪০ কোটি টাকা উদ্ধার হয়েছে, তার নেপথ্যে রয়েছে প্রভাবশালী যোগ। তাদের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা রয়েছে কয়লা পাচারের টাকা অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি তার ঘনিষ্ঠ মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিত্তি ভাইয়ের মাধ্যমে একটি সম্পত্তি কেনার…

Read More

নিয়োগ দুর্নীতিতে হাজিরা এড়িয়েছেন তাপস মিশ্র, আইনি পথে হাঁটার প্রস্তুতি ইডির
নিয়োগ দুর্নীতিতে হাজিরা এড়িয়েছেন তাপস মিশ্র, আইনি পথে হাঁটার প্রস্তুতি ইডির

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির নজরে তাপস মণ্ডলের ‘এজেন্ট’ তাপস মিশ্র। তিন বার তলবের পরও ইডি দফতরে হাজিরা এড়িয়েছেন তাপস মিশ্র। এবার তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে সূত্রের খবর। কে এই তাপস মিশ্র?  ইডি সূত্রে দাবি, তাপস মণ্ডলের অফিস কর্মী এই তাপস মিশ্র। কাঁথির বাসিন্দা। তাপস মণ্ডলের এজেন্ট হিসেবে কাজ করতেন এই তাপস মিশ্র। কেন ইডির নজরে?  সূত্রের দাবি, নিয়োগ দুর্নীতির অনেক তথ্য জানেন এই তাপস মিশ্র । তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদের সময় গোপাল দলপতি…

Read More

‘লন্ডনে বাড়ি হলে আমার যেন…’! আদালতে মুখ খুললেন ইডির হাতে ধৃত মানিক ভট্টাচাৰ্য 
‘লন্ডনে বাড়ি হলে আমার যেন…’! আদালতে মুখ খুললেন ইডির হাতে ধৃত মানিক ভট্টাচাৰ্য 

কলকাতা: “লন্ডনে আমার বাড়ি নেই। বাড়ি থাকলে আমাকে যেন ফাঁসি দেওয়া হয়। আমার দুটো পাসপোর্টও নেই। ” তীব্র ক্ষোভ প্রকাশ করে ক্যামেরার সামনে জানালেন মানিক ভট্টাচাৰ্য। মানিক ভট্টাচাৰ্য ক্ষুব্ধ হয়ে কাঠগড়ায় বিস্ফোরক অভিযোগ করেন। এদিন নগর দায়রা আদালতে ইডির হাতে গ্রেফতার মানিক ভট্টাচাৰ্যর শুনানি ছিল। মানিকের আইনজীবী সঞ্জয় দাসগুপ্ত জামিনের আবেদন করেন। এর পর কিছুক্ষণের জন্য বিচারক  বাইরে গেলে মানিক ভট্টাচাৰ্য নিজেই কাঠগড়ায় নিজের আইনজীবীকে ডেকে ক্ষোভ প্রকাশ করেন। মানিক ভট্টাচার্য এজলাসে বলেন, “আমার একটা পাসপোর্ট। সেটাই রিনিউ করেছি। আমার…

Read More

নথি উদ্ধার হওয়া ফ্ল্যাটে বহুদিন থেকেছেন তাপস, তদন্তের আর্জি কুন্তলের স্ত্রীর
নথি উদ্ধার হওয়া ফ্ল্যাটে বহুদিন থেকেছেন তাপস, তদন্তের আর্জি কুন্তলের স্ত্রীর

নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পরে উঠে এসেছে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য। গ্রেফতারের পর প্রথম থেকেই কুন্তল ঘোষ মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে আসছেন। তবে সেই অভিযোগ অস্বীকার করছেন তাপস মণ্ডল। এদিকে, কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষ নিউটাউনের যে আবাসনে ইডি তল্লাশি চালিয়েছিল সেই আবাসনে দিনের পর দিন তাপস মণ্ডল থেকেছেন বলে দাবি করেছেন। সে বিষয়ে তদন্ত করার আর্জি জানিয়ে ইডিকে চিঠি লিখলেন জয়শ্রী ঘোষ। শনিবার কুন্তলকে গ্রেফতার করে ইডি।…

Read More