দিল্লির সিগন্য়াল পেলেই তৃণমূলে বিরাট ভাঙন! হিরণ জল্পনার মধ্য়েই বড় দাবি মিঠুনের
কলকাতা: গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের ছবি সামনে এসেছিল৷ একা হিরণ নয়, আগামী মাসেই বিজেপি-র বেশ কয়েকজন বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন বলে শাসক শিবির সূত্রে দাবি করা হচ্ছে৷ এই পরিস্থিতিতে ফের একবার পাল্টা শাসক শিবিরে ভাঙন ধরানোর হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী৷ বিজেপি-র জাতীয় কার্যকরী কমিটির সদস্য মিঠুনের হুঁশিয়ারি, শুধু বিধায়করা নন, এই তালিকায় রয়েছেন বেশ কয়েকজন তৃণমূল সাংসদও৷ নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারেই এমন দাবি করেছেন মিঠুন৷ তাঁর আরও দাবি, দিল্লির নেতৃত্ব…










