Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
২০ দিনে ৭০০০ মৃত্যু গাজায়, নিহত ৩০০০ শিশু, যুদ্ধাপরাধ ঘটাচ্ছে ইজরায়েল!
২০ দিনে ৭০০০ মৃত্যু গাজায়, নিহত ৩০০০ শিশু, যুদ্ধাপরাধ ঘটাচ্ছে ইজরায়েল!

নয়াদিল্লি: নয় নয় করে তিন সপ্তাহ হতে চলেছে যুদ্ধের। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে প্রাণহানিও। শুধুমাত্র গাজাতেই মৃতের সংখ্য়া বেড়ে ৭ হাজার ২৮ হল। মৃতদের মধ্যে শিশুর সংখ্যাই ২ হাজার ৯১৩ (Gaza Death Toll)। দীর্ঘ ৭৫ বছর ধরে সংঘাত, যুদ্ধ পরিস্থিতিতে এক সংখ্যক শিশুমৃত্যুর ঘটনা আগে কখনও চোখে পড়েনি। এই পরিসংখ্যান ঘিরে তাই স্তম্ভিত আন্তর্জাতিক মহল। (Israel Palestine War) এখনও পর্যন্ত যে তথ্য মিলেছে, তাতে দেখা গিয়েছে, ২০০৮-’০৯ সালের যুদ্ধে ৩৪১টি শিশুর মৃত্যু হয়। ২০১২-র যুদ্ধে ৩৫টি শিশু…

Read More

প্রাণচঞ্চল শহর এখন শ্মশানভূমি, কী ছিল আর কী হল গাজা, দেখাল স্যাটেলাইট থেকে তোলা ছবি
প্রাণচঞ্চল শহর এখন শ্মশানভূমি, কী ছিল আর কী হল গাজা, দেখাল স্যাটেলাইট থেকে তোলা ছবি

দিল্লি: কার হাতে শুরু হয়েছে, কে শেষ করবে, সেই নিয়ে জল্পনা-কল্পনা জারি। কিন্তু ২০ দিনে কার্যত মাটিতে মিশে গিয়েছে গাজা। সীমান্তের ওপার থেকে মুহুর্মুহু বোমা, রকেট বর্ষণ করে চলেছে গাজা। তাতে একদিকে যেমন মৃত্যুমিছিল চলছে, তেমনই অন্য দিকে গাছপালা, বাড়িঘর সব ধুলোয় মিশে গিয়েছে। আর শুধু দাবি নয়, এবার স্যাটেলাইট থেকে তোলা  ছবিতে মিলল প্রমাণ। (Israel Palestine War) মহাকাশ প্রযুক্তি সংস্থা MAXAR কৃত্রিম উপগ্রহ থেকে ধ্বংসপ্রাপ্ত গাজার যে ছবি সামনে এনেছে, তা শিউড়ে ওঠার মতোই। তাতে দেখা গিয়েছে, ৭…

Read More

Israel-Palestine Conflict: প্যালেস্টাইনের সঙ্গে যুদ্ধে ইজরায়েলের প্রতিদিন কত টাকা করে খরচ হয় জানেন?
Israel-Palestine Conflict: প্যালেস্টাইনের সঙ্গে যুদ্ধে ইজরায়েলের প্রতিদিন কত টাকা করে খরচ হয় জানেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাড়ে ২৪ কোটি ডলার! বিপুল পরিমাণ। গত ৭ অক্টোবর থেকে প্যালেস্টাইনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। এই যুদ্ধে দেশটির প্রতিদিন স্থানীয় মুদ্রায় ১০০ কোটি শেকেল বা ২৪ কোটি ৬০ লাখ ডলারের মতো খরচ হচ্ছে বলে জানা গিয়েছে। ইজরায়েলের অর্থমন্ত্রী বুধবার স্থানীয় এক রেডিও চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে এই তথ্য জানিয়েছেন। ইজরায়েলের অর্থমন্ত্রী জানান, যুদ্ধের কারণে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট এখন অপ্রাসঙ্গিক হয়ে পড়ল। নতুন করে সব ভীবতে হবে। জানা গিয়েছে, যুদ্ধের…

Read More

Israel Palestine Conflict: লড়াইয়ের চেহারাই বদলে দিতে পারে, হামাসের বিরুদ্ধে ভয়ংকর এই অস্ত্র ব্যবহার করছে ইজরায়েল
Israel Palestine Conflict: লড়াইয়ের চেহারাই বদলে দিতে পারে, হামাসের বিরুদ্ধে ভয়ংকর এই অস্ত্র ব্যবহার করছে ইজরায়েল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হামাসের রকেট হামলা কিছুটা হলেও ঠেকিয়ে দিয়েছে ইজরায়েলের আয়রন ডোম। তবে তা যে অজেয় নয় তা হামাসের হামলায় প্রমাণ হয়ে গিয়েছে। এবার হামসের বিরুদ্ধে হামলায় ইজরায়েল প্রয়োগ করছে তাদের ভয়ংকর অস্ত্র ‘আয়রন স্টিং’।  তাদের হাতে থাকা ওই অস্ত্রের ক্ষমতার কথা ভিডিয়ো পোস্ট করে দানিয়েছে ইজরায়েল ডিফেন্স ফোর্স। ‘আয়রন স্টিং’ তৈরি করে এলবিট সিস্টেম। ২০২১ সালে এই অস্ত্রটি প্রকাশ্যে আনে ইজরায়েলি ডিফেন্স ফোর্স। এটিকে বলা হচ্ছে অত্যন্ত নিখুঁত লক্ষ্যভেদী ও মোটর বম্ব। মধ্যপ্রাচ্যের একাধিক দেশ…

Read More

জল, খাবার, বিদ্যুৎ পর্যন্ত বন্ধ, হিতে বিপরীত হতে পারে, সতর্ক করলেন ওবামা
জল, খাবার, বিদ্যুৎ পর্যন্ত বন্ধ, হিতে বিপরীত হতে পারে, সতর্ক করলেন ওবামা

ওয়াশিংটন: গোড়াতেই হামাসের তীব্র সমালোচনা করেছিলেন। কিন্তু গত দুই সপ্তাহে যুদ্ধ যেদিকে এগিয়েছে, তা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিশেষ করে ইজরায়েলের একাধিক পদক্ষেপ নিয়ে আপত্তি জানালেন তিনি। ইজরায়েল যা করছে, তাতে হিতে বিপরীত হতে পারে, এমনকি আরও বড় বিপর্যয় নেমে আসতে পারে বলে মন্তব্য করলেন ওবামা। (Barack Obama on Israel-Palestine) গত দুই সপ্তাহ ধরে ইজরায়েলে এবং প্যালেস্তাইনের হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধে ইজরায়েলকে সমর্থন করছে আমেরিকা। অস্ত্রশস্ত্র, অর্থের জোগান দেওয়ার পাশাপাশি, সাহস…

Read More

Israel-Palestine Conflict: আশার আলো! যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য খাবার-ওষুধ নিয়ে রাফাহ সীমান্তে ট্রাকের সারি…
Israel-Palestine Conflict: আশার আলো! যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য খাবার-ওষুধ নিয়ে রাফাহ সীমান্তে ট্রাকের সারি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য মিশর থেকে ত্রাণ নিয়ে রাফাহ সীমান্তে ঢুকেছে ট্রাক। গাজায় ২৩ লাখ মানুষের বাস। প্যালেস্টাইনের গাজা উপত্যকায় ঢোকা ও বেরনোর প্রধানপথ এই রাফাহ। এই মিশর-সীমান্ত দিয়ে ঢুকে ট্রাকগুলি গাজাবাসীদের কাছে ত্রাণ পৌঁছবে। প্যালেস্টাইনের সশস্ত্রগোষ্ঠী হামাস জানিয়েছে, ২০টি ট্রাকে ওষুধ, চিকিৎসার সরঞ্জাম এবং খাবার নিয়ে গাজায় ঢুকছে ট্রাকগুলি। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা অবরুদ্ধ করে রেখেছে ইজরায়েল। সেখানে খাবার ও জ্বালানি শেষ হয়ে আসছে। হাসপাতালগুলিতে জেনারেটর চালানোও সম্ভব হচ্ছে…

Read More

‘ভারতের অবস্থান আগের মতোই’, প্যালেস্তিনীয় কর্তৃপক্ষকে ফোনে জানালেন মোদি
‘ভারতের অবস্থান আগের মতোই’, প্যালেস্তিনীয় কর্তৃপক্ষকে ফোনে জানালেন মোদি

নয়াদিল্লি: যুদ্ধঘোষণার প্রায় পর পরই ইজরায়েলকে সমর্থনের কথা জানিয়েছিলেন। হামাসের রকেট ছোড়ার সিদ্ধান্তকে সন্ত্রাস হামলা বলে উল্লেখ করেছিলেন। সেই নিয়ে কম তর্ক-বিতর্ক হয়নি। এবার প্যালেস্তিনীয় কর্তৃপক্ষের প্রসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গাজার আল-আহলি হাসপাতালে বিস্ফোরণে ৫০০ মানুষের প্রাণ যাওয়ায় সমবেদনা জানালেন। (Israel Palestine War) বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় মাহমুদের সঙ্গে কথা হয়েছে বলে জানান মোদি। তিনি লেখেন, ‘প্যালেস্তিনীয় কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা হল। গাজার আল আহলি হাসপাতালে নাগরিকদের মৃত্যুতে সমবেদনা জানিয়েছি। প্যালেস্তিনীয়দের…

Read More

‘যে বা যারা যুক্ত’…গাজায় হাসপাতালে হামলা নিয়ে প্রতিক্রিয়া মোদির
‘যে বা যারা যুক্ত’…গাজায় হাসপাতালে হামলা নিয়ে প্রতিক্রিয়া মোদির

নয়াদিল্লি:  গাজার হাসপাতালে বিস্ফোরণ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বিভাজন চোখে পড়ছে আন্তর্জাতিক রাজনীতিতে। সেই নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হাসপাতালে হামলার তীব্র নিন্দা করলেন তিনি। জানিয়ে দিলেন গোটা ঘটনায় হতবাক তিনি। হামলার নেপথ্যে যে বা যারাই থাকুক না কেন, তাদের উপরই এর দায় বর্তাবে বলে মন্তব্য করলেন। (Israel Palestine War) মঙ্গলবার রাতে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গাজা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আল-আহলি আরব হাসপাতাল। তাতে এখনও পর্যন্ত ৫০০-র বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের মধ্যে অধিকাংশই…

Read More

ইজরায়েলকে সমর্থন আমেরিকার, যুদ্ধের অবসান চেয়ে ক্যাপিটলে বিক্ষোভে ইহুদিরাই
ইজরায়েলকে সমর্থন আমেরিকার, যুদ্ধের অবসান চেয়ে ক্যাপিটলে বিক্ষোভে ইহুদিরাই

নয়াদিল্লি: যুদ্ধের সূচনাপর্বেই ইজরায়েলকে সমর্থনের কথা জানিয়েছিলেন জো বাইডেন। আশ্বাস জোগাতে সশরীরে ইজরায়েল পৌঁছেও গিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। কিন্তু ইজরায়েল-প্য়ালেস্তাইন যুদ্ধ নিয়ে দেশের অন্দরেই মতবিভেদ দেখা দিয়েছে। নিরীহ প্যালেস্তিনীয়দের উপর মুড়ি-মুড়কির মতো বোমাবর্ষণ নিয়ে সরব হয়েছেন আমেরিকার নাগরিকরা, যাঁদের মধ্যে অধিকাংশই ইহুদি সম্প্রদায়ের মানুষজন। বাইডেন যখন ইজরায়েলে, সেই সময় ওয়াশিংটন ডিসি-তে মার্কিন ক্যাপিটলের সামনেই বিক্ষোভে দেখালেন তাঁরা। (Israel Palestine War) বুধবার হাজার হাজার মানুষের জমায়েত দেখা যায় মার্কিন ক্যাপিটলের সামনে। মার্কিন ক্যাপিটলের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে যুদ্ধের বিরোধিতা করেন তাঁরা। ইজরায়েলকে…

Read More

আদর্শগত ভাবে হামাসের থেকে আলাদা, গাজা বিস্ফোরণে Islamic Jihad-কে দায়ী করছে ইজরায়েল
আদর্শগত ভাবে হামাসের থেকে আলাদা, গাজা বিস্ফোরণে Islamic Jihad-কে দায়ী করছে ইজরায়েল

নয়াদিল্লি: একরাতেই নিহত ৫০০ নিরীহ মানুষ, যার মধ্যে আবার শিশু এবং মহিলার সংখ্যাই বেশি। মঙ্গলবার রাতে গাজার আল-আহলি হাসপাতাল তীব্র বিস্ফোরণের কেঁপে ওঠার পর থেকে এখনও শবদেহ বের হচ্ছে সেখান থেকে (Israel Palestine Conflict)। আর সেই আবহেই দোষারোপ, পাল্টা দোষারোপের পর্ব শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার রাতের অন্ধকারে ইজরায়েলই রকেট ছোড়ে বলে অভিযোগ প্যালেস্তিনীয়দের। অন্য দিকে, ইজরায়েলের দাবি, হামাসই ভুল করে রকেট ছুড়েছে, তা লক্ষ্যে না গিয়ে ওই হাসপাতালেই নেমে এসেছে। (Israel Palestine War) বুধবার দিনভর এই নিয়ে উত্তপ্ত থেকেছে…

Read More