Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
লাভই লাভ! বিকল্প আয়ের সন্ধানে মুক্তো চাষ, কম বিনিয়োগে বিরাট আয়
লাভই লাভ! বিকল্প আয়ের সন্ধানে মুক্তো চাষ, কম বিনিয়োগে বিরাট আয়

মুর্শিদাবাদঃ নবাব নগরী মুর্শিদাবাদ জেলা, আর সেই জেলাতে চলছে মুক্তো চাষ। আর সেই মুক্তো চাষে অন্যান্য চাষীদের উদ্বুদ্ধ করতে পরিদর্শন করানো হল অন্যান্য চাষীদের। মুক্তো-কে ইংরেজিতে Pearl বলা হয়। ঝিনুকের মধ্যেকার রত্ন মুক্তো। অন্য নাম মোতি। আঞ্চলিক ভাষায় অনেক সময় মুক্তোকে মুক্তা বা মুকুতা নামেও ডাকা হয়। মুক্তা এক ধরনের শম্বুক জাতীয় প্রাণি। ঝিনুকের মাধ্যমে তৈরী হয়। এটি দেখতে ছোট এবং সাদা রঙের। তবে কখনও কখনও পাণ্ডুর বা ফ্যাকাশে রঙ-সহ কালো রঙেরও হতে পারে। যা সাধারণত মোতি হয় গোলাকৃতির।…

Read More

ভারতের হয়ে নেপাল থেকে পদক জয় করল খুদে ক্যারাটে চ্যাম্পিয়নরা
ভারতের হয়ে নেপাল থেকে পদক জয় করল খুদে ক্যারাটে চ্যাম্পিয়নরা

#মুর্শিদাবাদ:  নেপালে ক্যারাটে প্রতিযোগিতায় জয় জয়কার মুর্শিদাবাদ জেলার কান্দির। ভারতের হয়ে প্রতিনিধত্ব করে ক্যারাটেতে দুটি বিভাগে অংশগ্রহণ করে পদক জয় করে বাড়ি ফিরল মুর্শিদাবাদের খুদে চ্যাম্পিয়নরা। মুর্শিদাবাদ জেলার কান্দি আর.এম.সি মাঠে কান্দি ক্যারাটে ক্লাবের পক্ষ থেকে প্রশিক্ষক মৃগাঙ্ক কুন্ডু দৈনিক প্রশিক্ষণ দিয়ে থাকেন প্রায় ১৫০জন ছাত্র ও ছাত্রীদের। প্রশিক্ষক মৃগাঙ্ক কুন্ডু তার নেতৃত্বে ৫ জন মেয়ে ও ৪ জন ছেলে, মোট ৯জন নেপাল গিয়ে, ইন্টারনেসেনাল ক্যারাটে প্রতিযোগিতা তে অংশগ্রহণ করে। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল নেপাল ক্যারেটে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেবদাহ…

Read More

মনপসন্দ সোনার গয়না না দিতে পারায় বধূকে ‘খুন’! ফরাক্কায় ভয়াবহ ঘটনা
মনপসন্দ সোনার গয়না না দিতে পারায় বধূকে ‘খুন’! ফরাক্কায় ভয়াবহ ঘটনা

#মুর্শিদাবাদ: এক ভরি সোনার গয়না না দিতে পারায় গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ উঠল শ্বশুর-শাশুড়ি এবং জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ফরাক্কায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত গৃহবধূর নাম সাবেদা খাতুন। বয়স ১৮ বছর। বাবার বাড়ি সামশেরগঞ্জ থানার মালঞ্চ গ্রামে। মৃতের বাবার অভিযোগ, প্রায় দশ মাস আগে তার মেয়ের সাবেদা খাতুনের বিয়ে হয়েছিল ফরাক্কার ব্রাহ্মণগ্রামের বাসিন্দা রবিউল সেখের সঙ্গে। বেশ কিছুদিন পর থেকেই শ্বশুরবাড়িতে তার মেয়ের উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাতে। প্রায় একমাস আগে তার মেয়েকে এক ভরি…

Read More

পঞ্চায়েত ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার বঙ্গে ! এবার মুর্শিদাবাদ
পঞ্চায়েত ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার বঙ্গে ! এবার মুর্শিদাবাদ

রাজীব চৌধুরী,মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার বঙ্গে (Again Firearms rescue in Bengal)। এবার  মুর্শিদাবাদ (Murshidbad)। সাগরদীঘির থানা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের (NH 34) উপর মোড় গ্রামে  নাকা চেকিংয়ের সময় উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার এক দুষ্কৃতি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫টি আগ্নেয়াস্ত্র এবং ৫ রাউন্ড কার্তুজ। ধৃত তাবারুক সেখ লালগোলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। সাগরদীঘি থানার পুলিশ নাকা চেকিংয়ের সময় সোমবার রাত্রে মোড়গ্রাম থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। মঙ্গলবার ধৃতকে ১৪ দিনের পুলিশি হেফাজত…

Read More

গ্রামীণ মহিলাদের স্বর্নিভর করতে বড়সড় উদ্যোগ সরকারের, শুরু প্রশিক্ষণ
গ্রামীণ মহিলাদের স্বর্নিভর করতে বড়সড় উদ্যোগ সরকারের, শুরু প্রশিক্ষণ

#মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার প্রান্তিক গ্রামীণ এলাকার মহিলাদের কথা মাথায় রেখে খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগরে চলছে প্রশিক্ষণ শিবির। খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগরে পশ্চিমবঙ্গ রেশম খাদি ও পল্লি শিল্প সমিতি উদ্যোগে সুতো কাটার প্রশিক্ষণ নিচ্ছেন একশো জন মহিলা। মহিলাদেরকে হাতে কলমে শুধু প্রশিক্ষণ নয়, সেলাই-সহ সমস্ত কিছু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যা থেকে উপকৃত হবেন এলাকার মহিলারা। কেন্দ্রীয় সরকারের আর্থিক সহযোগিতায় এই প্রশিক্ষণ চলছে। গ্রামীন অর্থনীতি আরও চাঙ্গা করতে পিছিয়ে পড়া বাড়ির গৃহবধূদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ৭ নভেম্বর থেকে শুরু…

Read More

তৃণমূলের কোন্দলে রণক্ষেত্র মুর্শিদাবাদ, ভাঙচুর, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ
তৃণমূলের কোন্দলে রণক্ষেত্র মুর্শিদাবাদ,  ভাঙচুর, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ

মুর্শিদাবাদ: বেলডাঙার পর এবার নওদা, মুর্শিদাবাদে (Murshidabad) ফের তৃণমূলের (TMC) কোন্দল। ব্লক সভাপতিকে অপসারণের দাবিতে বিক্ষোভ বিধায়কের অনুগামীদের। পার্টি অফিসের সামনে ভাঙচুর, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। ‘বিধায়কের সঙ্গে কথা না বলে কেন নতুন ব্লক ও অঞ্চল সভাপতি ঘোষণা?’ মুর্শিদাবাদের নওদায় বিধায়ক অনুগামীদের বিক্ষোভ। কর্মীদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়ক সাহিনা মমতাজের। বিক্ষোভকারীরা বিধানসভা ভোটে কংগ্রেস প্রার্থীর হয়ে কাজ করেছিল’। অভিযোগ নওদার ব্লক সভাপতি সফিউজ্জামান শেখের। নওদার ব্লক তৃণমূল (TMC) সভাপতি সফিউজ্জামান শেখকে পদ থেকে সরানোর দাবিতে বিক্ষোভ নওদায়। আমতলায়…

Read More

জমিতে জল দেওয়া নিয়ে তুলকালাম! বচসা থেকে হাতাহাতি, ভাগ্নের হাতে মামা খুন
জমিতে জল দেওয়া নিয়ে তুলকালাম! বচসা থেকে হাতাহাতি, ভাগ্নের হাতে মামা খুন

#মুর্শিদাবাদ:   জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে ভাগ্নের হাতে মামা খুন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বেলডাঙ্গা থানার পুলিন্দা সুতিঘাটা এলাকায়। মৃত ব্যক্তির নাম মানজারুল সেখ (৫২)। অভিযোগ মামা ভাগ্নের বচসার জেরে ভাগ্নের পক্ষের সাত- আট জন হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় মানজারুল সেখকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আহত আরো ২জন। ঘটনার পরেই পলাতক অভিযুক্ত ভাগ্নে। গোটা ঘটনার তদন্তে বেলডাঙ্গা থানার পুলিশ। বেলডাঙ্গা থানার পুলিন্দা সুতিঘাটা এলাকায় ভাগ্নের হাতে মামার খুনের ঘটনায়…

Read More

পর্যাপ্ত পণ মেলেনি, বিয়ের তিন বছর পরে স্ত্রীকে খুন করল স্বামী!
পর্যাপ্ত পণ মেলেনি, বিয়ের তিন বছর পরে স্ত্রীকে খুন করল স্বামী!

#কান্দি: বর্তমানে পণপ্রথা বন্ধ থাকলেও সেই পণের কারণেই প্রাণ দিতে হল গৃহবধূকে। বিয়ের তিন বছর অতিক্রান্ত হলেও পণের অতিরিক্ত টাকা দাবি করে গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত হরিবাগান গ্রামে। পুলিশ জানিয়েছে মৃত গৃহবধূর নাম মিষ্টু বাগদী । জানা গিয়েছে, গত তিন বছর আগে খড়গ্রাম থানার কান্দুরী গ্রামের বাসিন্দা মিষ্টু বাগদী নামের এক যুবতীর সঙ্গে কান্দি থানার হরিবাগান গ্রামের বাসিন্দা পেশায় চাষী বিক্রম…

Read More

স্ত্রীকে পরপর অস্ত্রের কোপ স্বামীর! তারপরই যা করলেন, আঁতকে উঠল মুর্শিদাবাদ
স্ত্রীকে পরপর অস্ত্রের কোপ স্বামীর! তারপরই যা করলেন, আঁতকে উঠল মুর্শিদাবাদ

#মুর্শিদাবাদঃ পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে খুনের চেষ্টায় ব্যর্থ হয়ে আত্মঘাতী হল স্বামী! বুধবার সকালে এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়ার ফকিরাবাদে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল বুধবার সকালে। পুলিশ জানিয়েছে মৃতের নাম নুরাবুল মণ্ডল। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, সাগরপাড়া ফকিরাবাদ গ্রামের বাসিন্দা নুরাবুল মণ্ডলের স্ত্রীর সঙ্গে এক যুবকের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল কয়েক মাস ধরেই। সেই কথা জানাজানি হতেই স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ বাঁধে, যার ফলে নিত্যদিন বেড়েই চলেছিল পারিবারিক বিবাদ। মৃতের আত্মীয়দের দাবি, সেই নিয়ে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের…

Read More

প্রথমে গুলি, মৃত্যু নিশ্চিত করতে এলোপাথাড়ি কোপ! বেলডাঙায় তৃণমূল কর্মী খুন
প্রথমে গুলি, মৃত্যু নিশ্চিত করতে এলোপাথাড়ি কোপ! বেলডাঙায় তৃণমূল কর্মী খুন

#বেলডাঙা: প্রথমে গুলি, তারপরে মৃত্যু নিশ্চিত করতে এলোপাথাড়ি কোপ ও ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ জেলার বেলডাঙাতে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে দুস্কৃতীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হল বেলডাঙা থানার অন্তর্গত দলুয়া গ্রামের বাসিন্দার। পুলিশ জানিয়েছে মৃতের নাম মেহাইমান মোমিন (৫৫) । তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। তবে তৃণমূলের দাবি মৃত ব্যক্তি তৃণমূল কর্মী ছিলেন। এলাকার বাসিন্দারা জানান, ‘হঠাই আমরা চিৎকার আওয়াজ…

Read More