রেকর্ড পরিমাণ টিকিট বিক্রি, মুক্তির ১ সপ্তাহ আগেই কিং খানের রাজত্ব বক্স অফিসে!
কলকাতা: বড়পর্দায় ফিরছেন কিং খান, সে উদযাপন চলছে দেশ থেকে বিদেশে। আর বক্সঅফিসে সেই প্রভাব পড়বে না, তাও কি হয়! এক সপ্তাহ আগে থেকেই আগাম বুকিং চালু হয়ে গিয়েছে এই ছবির। ইতিমধ্যেই কার্যত রেকর্ড ব্যবসা করে ফেলেছে এই ছবি। পরিসংখ্যান বলছে, প্রায় আড়াই লাখ টিকিট বিক্রি হয়ে গিয়েছে ‘পাঠান’ (Pathaan) ছবিটির। ইতিমধ্যেই নাকি ৩৫ থেকে ৪০ কোটির ব্যবসা করে ফেলেছে শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত ছবি ‘পাঠান’। আশা করা যায়,…









