ডাবল সেঞ্চুরি করে নায়ক সুদীপ, সুমন্তর ৮১, রঞ্জি ট্রফিতে চাপ কাটিয়ে সেমিফাইনালের পথে বাংলা
কল্যাণী: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ধারাবাহিকতার অভাবে ভুগছিলেন। চলতি টুর্নামেন্টে একটা সময় ৫ ইনিংসে মাত্র ১২ রান করেছিলেন। তবে তাঁর ওপর আস্থা হারায়নি টিম ম্যানেজমেন্ট। সুদীপ কুমার ঘরামির ছন্দে ফেরার ইঙ্গিত পাওয়া গিয়েছিল হরিয়ানার বিরুদ্ধে ম্যাচে। লাহলিতে তিনি ৬১ রান করেছিলেন দ্বিতীয় ইনিংসে। আর কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করলেন মোক্ষম সময়ে। অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে প্রবল চাপের মুখে অপরাজিত ডাবল সেঞ্চুরি নৈহাটির ক্রিকেটারের। সঙ্গত করলেন সুমন্ত গুপ্ত। দুই ক্রিকেটার মিলে ষষ্ঠ উইকেটে ১৬৫ রান…



