Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Priyanka-Debashis: লালনের সূত্র ধরে ৯২-এর দাঙ্গা! নয়া ছবিতে জুটিতে প্রিয়াঙ্কা-দেবাশিস
Priyanka-Debashis: লালনের সূত্র ধরে ৯২-এর দাঙ্গা! নয়া ছবিতে জুটিতে প্রিয়াঙ্কা-দেবাশিস

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯৪৬-এর দাঙ্গা নিয়ে সমরেশ বসু লিখেছিলেন তাঁর অন্যতম জনপ্রিয় গল্প ‘আদাব’, এবার ১৯৯২-এর দাঙ্গা নিয়ে তৈরি হতে চলেছে একটি বাংলা ছবি। রূঢ় বাস্তবে গাঁথা সেই ছবিতে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধবেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার(Priyanka Sarkar) ও অভিনেতা দেবাশিষ মন্ডল(Debasish Mondal)। ছবির নাম “বাল্মিকী-এ সাগা অফ এ কমন ম্যান। এই গল্পের প্রেক্ষাপট শুরু হয়েছে ৬ই ডিসেম্বর ১৯৯২ এর বাবরি মসজিদ ধ্বংসের সময় থেকে। বর্তমান জগতে পাপ ও পূণ্য দুটো শব্দ খুব আপেক্ষিক। কারোর ডানদিক প্রিয় তো…

Read More

ধর্ষণের অভিযোগে মানহানির মামলাও, ট্রাম্পকে ৭০০ কোটি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
ধর্ষণের অভিযোগে মানহানির মামলাও, ট্রাম্পকে ৭০০ কোটি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

নয়াদিল্লি: নতুন করে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নেমেছেন। তার মধ্যেই বড় ধাক্কা খেলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন লেখিকা E. Jean Carroll. ট্রাম্প ধর্ষণের কথা অস্বীকার করে, তাঁকে মিথ্যাবাদী সাজিয়ে, তাঁর ভাবমূর্তির ক্ষতি করেছেন বলেও দাবি করেন অভিযোগকারিণী। সেই নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলাও ঠোকেন। সেই মামলাতেই এবার অভিযোগকারিণীকে মোটা টাকার ক্ষতিপূরণ দিতে হবে বলে ট্রাম্পকে নির্দেশ দিল আদালত। (Donald Trump) আমেরিকার আদালতে ম্যানহ্যাটন জ্যুরি ওই মানহানির মামলার শুনানি করছিল। তারাই ট্রাম্পকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ…

Read More

হকিতে ভারতের ‘আচ্ছে দিন’, দক্ষিণ আফ্রিকাকে ৩-০ গোলে হারালেন হরমনপ্রীতরা
হকিতে ভারতের ‘আচ্ছে দিন’, দক্ষিণ আফ্রিকাকে ৩-০ গোলে হারালেন হরমনপ্রীতরা

জোহানেসবার্গ: হকিতে ভারতের ‘আচ্ছে দিন’। আন্তর্জাতিক হকি ফেডারেশন আয়োজিত ফাইভ এস মহিলাদের হকি বিশ্বকাপের (FIH Hockey5s Womens World Cup) ফাইনালে উঠেছে ভারত। ওমানের মাসকটে শুক্রবার সেমিফাইনালে ভারত ৬–৩ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপট দেখাল ভারতের পুরুষ দলও। শুক্রবার আয়োজক দক্ষিণ আফ্রিকাকে ৩-০ গোলে হারিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে অপরাজিত থাকার ধারা অব্যাহত রাখল ভারতীয় পুরুষ হকি (Hockey) দল। ম্যাচে ভারতের হয়ে গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ (২ মিনিট), অভিষেক (১৩ মিনিট) ও সুমিত (৩০ মিনিট)। ম্যাচের শুরুতেই…

Read More

Betel for Ram Lalla: দেবসেবা! রামলালার মন্দিরে রোজ পান পাঠানোর দায়িত্বে সুধীর…
Betel for Ram Lalla: দেবসেবা! রামলালার মন্দিরে রোজ পান পাঠানোর দায়িত্বে সুধীর…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অসাধারণ সৌভাগ্য ছাড়া আর কী বলা চলে একে? রামলালার জন্য পান সরবরাহ করার ভার তাঁর উপর! ২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান উপলক্ষে ৫৫১টি পান তৈরি করার ভার সেদিন তাঁরই উপর ন্যস্ত করেছিল রামমন্দির মন্দির কমিটি। সুধীর চৌরাসিয়া। অযোধ্যার হনুমানগারাহীতে একটি ছোট্ট পানের দোকান চালান সুধীর। রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সিদ্ধান্ত নিয়েছে প্রতিদিন ১৫১টি পান মন্দিরে পাঠাবেন সুধীর। গত ২৩ জানুয়ারি থেকে শুরুও হয়ে গিয়েছে সেই কাজ। এর জন্য মন্দির কমিটির তরফে তিনি প্রতিদিন ২১০০ টাকা…

Read More

Jurgen Klopp Leaving Liverpool: আর থাকবেন না লিভারপুলে! ক্লপের চমকে দেওয়া সিদ্ধান্ত!
Jurgen Klopp Leaving Liverpool: আর থাকবেন না লিভারপুলে! ক্লপের চমকে দেওয়া সিদ্ধান্ত!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জুরগেন ক্লপ (Jurgen Klopp) চমকে দিলেন তাঁর ক্লাব লিভারপুলকে (Liverpool)! ‘দ্য় রেডস’কে ৫৬ বছরের জার্মান জানিয়ে দিলেন যে, তাঁর আর ‘এনার্জি নেই’! ফলে এই মরসুম শেষ হলেই তিনি মহম্মদ সালাহদের সংসার ছাড়বেন। ক্লপের এই সিদ্ধান্তে শুধু লিভারপুলই চমকে যায়নি। হতবাক লিভারপুলের ফ্য়ানরাও। ২০১৫ সালে দায়িত্ব নেওয়া ক্লপের সঙ্গে ইপিএলের ঐতিহ্য়বাহী ক্লাবের চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার দু’বছর আগেই তিনি চলে যাচ্ছেন। শুক্রবার অর্থাৎ আজই তিনি ট্রেনিং শুরুর আগে জানিয়ে…

Read More

বিশ্বে প্রথম নাইট্রোজেন গ্যাস দিয়ে অপরাধীকে মৃত্যুদন্ড ! কী এটি
বিশ্বে প্রথম নাইট্রোজেন গ্যাস দিয়ে অপরাধীকে মৃত্যুদন্ড ! কী এটি

কলকাতা: প্রায় ৩০ বছর আগে একটি খুনের অপরাধে দোষী সাব্যস্ত কেনেথ ইউগেন স্মিথ। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্য আলাবামার আদালতে তাঁকে মৃত্যুদন্ড দেওয়া হয়। সেই নিয়েই এবার উত্তাল গোটা বিশ্ব। কারণ প্রশ্ন উঠেছে মৃত্যুদন্ডের পদ্ধতি নিয়ে। মৃত্যুদন্ডে কার্যকর করতে কেনেথকে নাইট্রোজেন গ্যাস নিশ্বাসের সঙ্গে দেওয়া হয়। আর এই পদ্ধতি কতটা আইনসম্মত তা নিয়েই বিতর্ক। কীসের জন্য মৃত্যুদন্ড কেনেথকে ? ১৯৮৮ সালে ৪৫ বছরের মহিলা এলিজাবেথ সেনেটকে হত্যা করেন স্মিথ। এর জন্য় তাকে ও জন পার্কারকে সুপারি দেয় এলিজাবেথ সেনেটর স্বামী। ঋণে…

Read More

'চাকরির বিনিময়ে জমি' মামলা: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও মেয়ে মিসাকে তলব করেছে আদালত
'চাকরির বিনিময়ে জমি' মামলা: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও মেয়ে মিসাকে তলব করেছে আদালত

নতুন দিল্লি: শনিবার দিল্লির একটি আদালত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, তার মেয়ে মিসা ভারতী, হেমা যাদব এবং অন্যদেরকে ‘চাকরির জন্য জমি’ কেলেঙ্কারি সংক্রান্ত একটি অর্থ পাচারের মামলায় তলব করেছে। রেলওয়েতে ‘চাকরির বিনিময়ে জমি’ সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় তার বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) চার্জশিটটি আমলে নিয়ে আদালত তাকে তলব করেছে। বিশেষ বিচারক বিশাল, অভিযুক্তকে 9 ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়ার সময় বলেছিলেন যে মামলায় আরও এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কারণ রয়েছে। বিচারক ব্যবসায়ী অমিত কাত্যালের বিরুদ্ধেও প্রোডাকশন ওয়ারেন্ট…

Read More

Mohua Moitra: ফরাসি প্রেসিডেন্টের বাঁ হাতে রামমন্দিরের রেপ্লিকা! মোদীকে খোঁচা মহুয়ার…
Mohua Moitra: ফরাসি প্রেসিডেন্টের বাঁ হাতে রামমন্দিরের রেপ্লিকা! মোদীকে খোঁচা মহুয়ার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর বাঁ হাতে রামমন্দিরের রেপ্লিকা! এক্স হ্য়ান্ডেলে ভিডিয়ো পোস্ট  করলেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র। লিখলেন, ‘তাঁদের জন্য ২ মিনিট নীরবতা, যাঁরা এখনও মোদীকে হিন্দু্ত্বের ধ্বজাধারী বলে মনে করেন’। ঘটনাটি ঠিক কী? এবছর প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার রাজস্থানের জয়পুরে তাঁর সঙ্গে দেখা হয় মোদী। রোড-শোর পর, ফরাসি প্রেসিডেন্টের হাতে রাম রেপ্লিকা তুলে দেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে মহুয়া যে ভিডিয়োটি পোস্ট করেছেন, সেই ভিডিয়ো দেখা যাচ্ছে, মাকরেঁর…

Read More

তিন লাখ একবার বিনিয়োগে মাসে পান ৩১ হাজার টাকা, কীভাবে সম্ভব জানেন ?
তিন লাখ একবার বিনিয়োগে মাসে পান ৩১ হাজার টাকা, কীভাবে সম্ভব জানেন ?

Pension: নিশ্চিত মাসিক পেনশন পেতে আপনিও করতে পারেন এভাবে বিনিয়োগ (Investment)। এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়ের পর একলপ্তে টাকা রাখার সুফল পাবেন আপনি। সেই ক্ষেত্রে একসঙ্গে তিন লাখ টাকা রেখে মেয়াদ শেষে মাসে পেনশ বাবদ ৩১ হাজার টাকা পেতে পারেন আপনি। মিউচুয়াল ফান্ডেই কি বেশি রিটার্ন ? ভবিষ্যতে সমস্যা মোকাবেলার জন্য অনেকেই বিনিয়োগ করছেন। নাগরিকরা বিনিয়োগ করার সময় দুটি বিষয় বিবেচনা করে। আপনার বিনিয়োগ নিরাপদ? এবং দ্বিতীয়ত, আপনি কত টাকা ফেরত পাবেন? কিছু ব্যাঙ্ক ভালো রিটার্ন দেয় আবার কিছু…

Read More

নীতীশ ডিগবাজি খেলে বিজেপির কী কী লাভ?
নীতীশ  ডিগবাজি খেলে বিজেপির কী কী লাভ?

নয়াদিল্লি : বিজেপির সঙ্গে ফের জোট বাঁধছেন নীতীশ কুমার? যত সময় গড়াচ্ছে তত তীব্র হচ্ছে জল্পনা। বিজেপির সঙ্গে হাত মেলালে, রবিবার ফের বিহারের মুখ্য়মন্ত্রী পদে শপথ নিতে পারেন নীতীশ কুমার। সূত্রের খবর, ফের উপ মুখ্যমন্ত্রী হবেন সুশীল মোদি। লোকসভা নির্বাচনের আগে ফের জাতীয় রাজনীতির চর্চায় শিরোনামে নীতীশ কুমার ( Nitish Kumar) ! তাহলে কি ফের ডিগবাজি খেতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী ? রাজনৈতিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ, পঞ্চমবারও যদি নীতীশ পাল্টি খান, তাহলে বিজেপির শুধু একটা লাভ নয়, বদলে গেলে সোনায় সোহাগা…

Read More