Attack on Mayuree Naree in Strait of Hormuz: প্রচণ্ড বিস্ফোরণ: ভারতে আসার পথে হরমুজ়ে হামলায় ঘায়েল ‘ময়ূরী নারী’, আগুনমাখা কালো ধোঁয়ায় মিশে আর্তনাদ
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরব দুনিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমোজ প্রণালীতে (Strait of Hormuz) ফের বড়সড় নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের আঁচ এবার সরাসরি এসে লাগল ভারতগামী এক পণ্যবাহী জাহাজে। বুধবার (১১ মার্চ) গুজরাটের মুন্ড্রা বন্দরের অভিমুখে রওনা দেওয়া থাইল্যান্ডের একটি বিশাল পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে অজ্ঞাত স্থান থেকে প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলার জেরে জাহাজটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং সেটির কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চরম উত্তেজনার মধ্যে দ্রুত উদ্ধারকাজ চালিয়ে জাহাজে থাকা…

)








