লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
সাংবাদিকদের সংবাদ সংগ্রহের সময় রোজ বহু ঘটনার সম্মুখীন হতে হয়। বিশেষ করে ঘটনাস্থল থেকে লাইভ সম্প্রচারের সময় এমন কিছু পরিস্থিতির মুখে পড়েন যা তাঁরা কখনও কল্পনাও করেননা। ভালো ঘটনার পাশাপাশি কিছু খারাপ ঘটনার সাক্ষীও হতে হয় তাঁদের। কিছু ক্ষেত্রে এগুলো তাঁদের জীবনকেও প্রভাবিত করে। স্পেনে এমনই একটি ঘটনা ঘটেছে একজন সাংবাদিকের সঙ্গে। সমুদ্র সৈকত থেকে লাইভ রিপোর্টিং করার সময় হঠাৎ একটি বিশাল ঢেউ আঘাত হানে এবং তাঁকে ভাসিয়ে নিয়ে যায়। তিনি সাধারণ মানুষকে উঁচু ঢেউ এবং এর বিপদ সম্পর্কে…










