Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
চিনসফরে অদ্ভুত কাণ্ড, বিমানে ওঠার আগে সব উপহার ডাস্টবিনে ফেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প!
চিনসফরে অদ্ভুত কাণ্ড, বিমানে ওঠার আগে সব উপহার ডাস্টবিনে ফেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প!

নয়াদিল্লি: বাণিজ্যচুক্তি করতে সটান বেজিং পৌঁছে গিয়েছিলেন। বাণিজ্যচুক্তিতে সাফল্যের কথাও প্রচার করা হয় ঢাকঢোল পিটিয়ে। কিন্তু চিন সরকারের দেওয়া উপহার সেদেশেই ফেলে দিয়ে গেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর সহযোগীরা। হোয়াইট হাউসের প্রতিনিধিরা তো বটেই, আমেরিকা থেকে আসা সাংবাদিকরা পর্যন্ত কিচ্ছুটি সঙ্গে নিয়ে যাননি কিছু। বিমানে ওঠার আগে সব কিছু ডাস্টবিনে ফেলে দেন। কিন্তু কেন সব উপহার ফেলে দেওয়া হল? এর নেপথ্যেও রয়েছে নির্দিষ্ট কার্যকারণ। (Donald Trump China Gifts) দু’দিনের চিন সফর সেরে সবে ফিরে গিয়েছেন ট্রাম্প। ক্য়ামেরার…

Read More

‘পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সিদ্ধান্ত’, বললেন ট্রাম্প
‘পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সিদ্ধান্ত’, বললেন ট্রাম্প

বেজিং : পরিস্থিতির পুরোপুরি উন্নতি হয়নি। হরমুজ প্রণালীতে এখনও অচলাবস্থা চলছে। কিন্তু, যুদ্ধ বিরতি জারি রয়েছে আমেরিকা ও ইরানের মধ্যে। ইজরায়েলের সঙ্গে জুটি বেঁধে শুরু করা ইরানের ওপর লাগাতার হামলায় হঠাৎ বিরতির কারণ নিয়ে এবার মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। চিন থেকে ফিরছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি জানান, ইরানের সঙ্গে যুদ্ধ বিরতিতে তিনি সম্মত হয়েছেন পাকিস্তানের ‘উপকার’ করার জন্য। তাঁর কথায়, তিনি এটাকে সমর্থন করতেন না, কিন্তু অন্য দেশের অনুরোধে তা করেছেন। ট্রাম্প বলেন, “অন্য…

Read More

বঙ্গে BJP-র পক্ষে বিপুল জনাদেশ, প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন-বার্তা ট্রাম্পের
বঙ্গে BJP-র পক্ষে বিপুল জনাদেশ, প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন-বার্তা ট্রাম্পের

কলকাতা : রাজ্যজুড়ে গেরুয়া ঝড়। পশ্চিমবঙ্গে ২০৭ আসনে জয়লাভ করে প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি। অসমেও ক্ষমতায়। বিশাল এই জয়লাভের পর এবার অভিনন্দন বার্তা এল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে। মঙ্গলবার হোয়াইট হাউস থেকে আসে বার্তা। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বলেন, সাম্প্রতিক ভোটে ঐতিহাসিক ও নির্ণায়ক জয়লাভের জন্য প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট। পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেছে তৃণমূল। ক্ষমতায় এসেছে বিজেপি। ঘরের মাঠ ভবানীপুরে হেরেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। দুই কেন্দ্রেই জিতেছেন শুভেন্দু অধিকারী। গেরুয়া ঝড়ে কার্যত…

Read More

১০ বছর খাওয়ানো যেত ৪০ লাখ মানুষকে ! জানেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ হয়েছে আমেরিকার
১০ বছর খাওয়ানো যেত ৪০ লাখ মানুষকে ! জানেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ হয়েছে আমেরিকার

ইরান যুদ্ধে আমেরিকার প্রায় ২৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে। এই বিপুল অর্থ নাসার এক বছরের বাজেট এবং ভারতের প্রতিরক্ষা বাজেটের প্রায় এক-তৃতীয়াংশ। প্রতি মিনিটে এই যুদ্ধে প্রায় ১৩ লক্ষ ডলার ব্যয় হচ্ছে। যুদ্ধের কারণে বিশ্ব তেলের বাজারে ৫০ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে। US Iran War : এক ইরান যুদ্ধ (Iran War) বদলে দিয়েছে বিশ্বের অর্থনীতি (World Economy)। মুখে হাজারো দাবি করলেও ইরান যুদ্ধে ব্য়াক ফুটে চলে এসেছে মার্কিন অর্থনীতি (US Economy)। মাত্র ২ মাসের যুদ্ধে বিপুল খরচের মুখ…

Read More

‘হরমুজের নীচে ঠাঁই হবে…’ আমেরিকাকে কড়া বার্তা, ইরানের মোজতবা খামেনেই জানালেন, আপস করবেন না
‘হরমুজের নীচে ঠাঁই হবে…’ আমেরিকাকে কড়া বার্তা, ইরানের মোজতবা খামেনেই জানালেন, আপস করবেন না

নয়াদিল্লি: হরমুজ প্রণালী নিয়ে আমেরিকাকে কড়া বার্তা ইরানের সর্বোচ্চ শাসক মোজতবা খামেনেইয়ের। জানালেন, হরমুজ নিয়ন্ত্রণে নয়া আইনি এবং প্রশাসনিক বিধি আনতে চলেছে তেহরান। হরমুজের উপর আমেরিকার খবরদারি কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দিলেন। আমেরিকার সঙ্গে সমঝোতা নিয়ে টানাপোড়েনের মধ্যেই মোজতফার তরফে এই কড়া বিবৃতি এল। (Mojtaba Khamenei) যুদ্ধবিরতি চললেও, এখনও পর্যন্ত শান্তিচু্ক্তিতে সিলমোহর পড়েনি। সেই আবহেই কড়া বিবৃতি দিলেন মোজতবা। আমেরিকা পারস্য উপসাগর অঞ্চলে অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ তুললেন তিনি। হুঁশিয়ারি দিয়ে জানালেন, যে বিদেশি…

Read More

Attack on Donald Trump Dinner: নাসার গবেষক-ইঞ্জিনিয়ার-গেম ডেভলপার, ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই কোল অ্যালেন?
Attack on Donald Trump Dinner: নাসার গবেষক-ইঞ্জিনিয়ার-গেম ডেভলপার, ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই কোল অ্যালেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে হামলাকারীর পরিচয় পাওয়া গেল। নাম কোল থমাস অ্য়ালেন(৩১)। শিক্ষাগত যোগ্য়তা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কমপিউটার বিশেষজ্ঞ, গেম ডেভলপার, লস অ্যাঞ্জেলেসের একটি প্রতিষ্ঠানের শিক্ষক। পাশাপাশি নাসা-র গবেষকও ছিলেন। এহেন অ্যালেনের মাথার উপরেই ঝুলছে আমেরিকার প্রেসিডেন্টের পার্টিতে হামলার অভিযোগ। ট্রাম্পের ওই হাই প্রোফাইল নৌশভোজে উপস্থিত ছিলেন ২৫০০ অতিথি। এদের মধ্যে যেমন ছিলেন সাংবাদিক তেমনি ছিলেন বহু হাই প্রোফাইল লোকজন। প্রেসিডেন্টের এহেন অনুষ্ঠানের সিকিরিটির বেড়ে ভেঙে কীভাবে ঢুকে পড়ল একজন আগুন্তুক। এই প্রশ্ন উঠছে। সিক্রেট সার্ভিসের…

Read More

NASA-য় গবেষণা, ‘সেরা শিক্ষক’, হোয়াইট হাউস ডিনারে গুলি চালিয়ে ধৃত যুবক, নিশানায় ছিলেন ট্রাম্প?
NASA-য় গবেষণা, ‘সেরা শিক্ষক’, হোয়াইট হাউস ডিনারে গুলি চালিয়ে ধৃত যুবক, নিশানায় ছিলেন ট্রাম্প?

নয়াদিল্লি: সংবিধান উদযাপনে বিশেষ নৈশভোজ। রাজনীতিক, শিল্পপতি, সাংবাদিক থেকে বিভিন্ন ক্ষেত্রের গুণীজনেরা উপস্থিত ছিলেন। আর সেই সময়ই গুলির শব্দে কেঁপে উঠল চারিদিক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, হামলাকারী আসলে তাঁকে নিশানা করেই এগোচ্ছিল। যদিও তদন্তকারীরা এখনও পর্যন্ত সেই নিয়ে কিছু জানাননি। আর সেই আবহেই হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলি চালানো ব্যক্তির পরিচয় সামনে এল। (Who is Cole Tomas Allen) হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলি চালানো যুবককে ৩১ বছর বয়সি কোল টমাস অ্যালেন বলে শনাক্ত করা গিয়েছে। ক্যালিফোর্নিয়ার টোব়্যান্সের বাসিন্দা।…

Read More

ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলি! ‘বন্ধু’-র উদ্দেশে কী বার্তা পাঠালেন নরেন্দ্র মোদি?
ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলি! ‘বন্ধু’-র উদ্দেশে কী বার্তা পাঠালেন নরেন্দ্র মোদি?

কলকাতা: রবিবার সকালেই বড় ঘটনার খবর এল মার্কিন মুলক থেকে। হোয়াইট হাউজের নৈশভোজে বন্দুকবাজের হানা দেওয়ার মতো ঘটনা ঘটেছে, নিজেই সেই খবর জানিয়েছেন, করে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ওয়াশিংটন হিল্টন হোটেলে আমেরিকার প্রেসিডেন্টের নৈশভোজে গুলি চলেছে, এমনটাই জানানো হয়েছে। আর এই ঘটনায় এবার প্রতিক্রিয়া দিলেন, ভারতের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদি (Narendra Modi)। এর আগে নরেন্দ্র মোদি একাধিকবার বলেছেন, ট্রাম্প তাঁর ভাল বন্ধু। আর আজ এক্স-এ পোস্ট করে নরেন্দ্র মোদি ট্রাম্পের সুরক্ষা নিয়ে চিন্তাপ্রকাশ করেছেন। ট্রাম্প প্রসঙ্গে নরেন্দ্র…

Read More

হরমুজে ফের গুলি চলল, কন্টেনার বোঝাই জাহাজে হামলার অভিযোগ, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?
হরমুজে ফের গুলি চলল, কন্টেনার বোঝাই জাহাজে হামলার অভিযোগ, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?

নয়াদিল্লি: ফের গুলি চলল হরমুজ প্রণালীতে। একটি জাহাজ লক্ষ্য করে ইরান গুলি চালিয়েছে বলে অভিযোগ। জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ইরানের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। জাহাজটি কোন দেশের, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। তবে এই ঘটনায় আমেরিকার সঙ্গে ইরানের ‘শান্তি-বৈঠক’কে প্রভাবিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুদ্ধে ব্যবহৃত, আগ্নেয়াস্ত্র বোঝাই Gunboat থেকে গুলি চালানো হয় বলে খবর। বুধবার হরমুজ প্রণালীতে একটি জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ইরানের রেভলিউশনারি বাহিনীই গুলি ছোড়ে বলে অভিযোগ। কন্টেনার বোঝাই জাহাজটি লক্ষ্য়…

Read More

Iran US War: শেষ মুহূর্তে ভেস্তে গেল ইসলামাবাদ বৈঠক: বিশ্বজুড়ে তেলের বাজারে আগুন, শেয়ার বাজারে বড় ধস
Iran US War: শেষ মুহূর্তে ভেস্তে গেল ইসলামাবাদ বৈঠক: বিশ্বজুড়ে তেলের বাজারে আগুন, শেয়ার বাজারে বড় ধস

অয়ন ঘোষাল: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি ফেরানোর যে শেষ আশাটুকু ছিল, তা আপাতত অনিশ্চয়তার মুখে। এর ফলে আজ ভোর থেকেই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। পাক রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি আলোচনা হওয়ার কথা ছিল ইরান এবং আমেরিকার। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন গতকাল। তাঁর প্রতিনিধি দল পাকিস্তান রওয়ানা হয়ে গেছিল। পরে হঠাৎ করেই কোনো এক অজ্ঞাত কারণে হোয়াইট হাউস জানায় শান্তি বৈঠক অনিশ্চিত। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আজ ভোর থেকে এশিয়া-সহ…

Read More