Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
প্রস্টেট ক্যানসারে আক্রান্ত জো বাইডেন, বর্তমানে কেমন অবস্থায় রয়েছেন তিনি?
প্রস্টেট ক্যানসারে আক্রান্ত জো বাইডেন, বর্তমানে কেমন অবস্থায় রয়েছেন তিনি?

গত সপ্তাহ থেকেই অসুস্থ বোধ করছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত সপ্তাহে প্রস্রাব করতে সমস্যা হওয়ার মতো কিছু স্বাস্থ্যগত সমস্যা দেখা দেওয়ার পর ডাক্তাররা জানতে পারেন যে প্রোস্টেট ক্যানসার আক্রান্ত জো বাইডেন। রবিবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অফিস থেকে জানানো হয়েছে এমনটাই। জানা গিয়েছে, ক্যানসার তাঁর হাড়েও ছড়িয়ে পড়েছে। বাইডেন এবং তার পরিবার এখন ডাক্তারদের সঙ্গে কথা বলছেন। বাইডেনের কোন চিকিৎসা নেওয়া উচিত, তা নিয়ে পরামর্শ নেওয়া হচ্ছে। জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার নির্ণয় সম্পর্কে আপনার যা জানা…

Read More

২৭ ঘণ্টায় তিন নাশকতা, ট্রাম্প-মাস্ককেই কি বার্তা! ‘বিপজ্জনক’ বলছেন কূটনীতিকরা
২৭ ঘণ্টায় তিন নাশকতা, ট্রাম্প-মাস্ককেই কি বার্তা! ‘বিপজ্জনক’ বলছেন কূটনীতিকরা

ওয়াশিংটন: নির্বাচন মিটে গেলেও ক্ষমতার হস্তান্তর এখনও হয়নি। তার আগেই পর পর হামলায় রক্তাক্ত আমেরিকা। নতুন বছরে পা রাখার পর সবে ২৭ ঘণ্টা কেটেছে। আর তার মধ্যেই তিন-তিনটি নাশকতার ঘটনা ঘটল সেখানে। প্রথমে আপত্তি থাকলেও, পর পর নাশকতার এই ঘটনাকে নাশকতা হামলাই বলছে আমেরিকা। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তিন-তিনটি হামলা নেহাত কাকতালীয় না কি, এর নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র, উঠছে প্রশ্ন। বছরের শুরুতেই এমন ঘটনা আমেরিকার জন্য ভাল খবর নয় বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। (Attacks on US…

Read More

Covid lab leak theory: ‘চিনের ল্যাব থেকেই ছড়িয়েছিল করোনা’! অথচ বাইডেনকে ঘুণাক্ষরেও জানতে দেওয়া হল না…
Covid lab leak theory: ‘চিনের ল্যাব থেকেই ছড়িয়েছিল করোনা’! অথচ বাইডেনকে ঘুণাক্ষরেও জানতে দেওয়া হল না…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোভিডের আতঙ্ক যেন আজও যায়নি। এই প্রাণঘাতী ভাইরাস যে চিন থেকেই ছড়িয়েছিল, তা প্রথমেই জানা গিয়েছিল। কিন্তু সেটি মান্যতা পায়নি। এবার সামনে এল বড়-চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, এফবিআই মার্কিন প্রতিরক্ষা বিভাগ এবং গবেষকদের চুপ করে রেখেছিল। কারণ তারা  তাদের তত্ত্বের সমর্থনে প্রমাণ করেছিল যে, কোভিড-১৯ একটি চিনা ল্যাব থেকেই ছড়িয়ে পড়েছিল। সেখানেই জানা গিয়েছিল যে, ২০১২১ সালের আগস্টে একটি রিপোর্ট জো বাইডেনের কাছে পেশ করা হয়েছিল। সেখানে উল্লেখ করা ছিল যে, এই ভাইরাসটি ‘সম্ভবত…

Read More

দায়িত্ব ছাড়ার আগে তৃতীয় বিশ্বযুদ্ধে ইন্ধন বাইডেনের? নাগরিকদের প্রস্তুতির নির্দেশ একাধিক দেশে
দায়িত্ব ছাড়ার আগে তৃতীয় বিশ্বযুদ্ধে ইন্ধন বাইডেনের? নাগরিকদের প্রস্তুতির নির্দেশ একাধিক দেশে

নয়াদিল্লি: নির্বাচনে জয়ী হলেও আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে এখনও দায়িত্ব গ্রহণ করেননি ডোনাল্ড ট্রাম্প। আপাতত বকেয়া কাজ সারছেন জো বাইডেন। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়ার আগে বাইডেন কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটাতে চলেছেন, এই প্রশ্নই এখন মুখে মুখে ফিরছে আন্তর্জাতিক মহলে। বেশ কিছু দেশ ইতিমধ্যেই নাগরিকদের তৃতীয় বিশ্বযুদ্ধের কথা মাথায় রেখে আগাম সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। (World War 3) ইউক্রেনের হাতে যেভাবে তাঁর সরকার আমেরিকায় তৈরি ক্ষেপণাস্ত্র তুলে দিয়েছে, তাতেই এই প্রশ্ন উঠে আসছে। রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধ ১০০০…

Read More

রুপোর ট্রেন, পশমিনা শাল, আমেরিকা সফরে বাইডেনকে দুর্মূল্য উপহার মোদির
রুপোর ট্রেন, পশমিনা শাল, আমেরিকা সফরে বাইডেনকে দুর্মূল্য উপহার মোদির

ওয়াশিংটন: আমেরিকা সফরে গিয়ে দেশের প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে দুর্মূল্য উপহার তুলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাইডেনকে রুপোর তৈরি ট্রেনের প্রতিকৃতি উপহার দিলেন তিনি। ওই মডেল ট্রেনটি একটি অ্যান্টিক। হাতের কাজ রয়েছে ট্রেনটির গায়ে। খোদাই করে লেখা রয়েছে, ‘দিল্লি থেকে ডেলাওয়্যার’। (Narendra Modi in US) আসলে চতুর্দেশীয় সম্মেলনে যোগ দিতে তিন দিনের আমেরিকা সফরে গিয়েছেন মোদি। বাইডেনের শহর ডেলাওয়্যারের উইলমিংটনে দু’জনের মধ্যে সাক্ষাৎ হয়। ট্রেনের দুই দিকেই তাই ‘দিল্লি থেকে ডেলাওয়্যার’ লেখা রয়েছে। ট্রেনের ইঞ্জিনের গায়ে লেখা রয়েছে…

Read More

ইজরায়েলের উপর ত্রিমুখী হামলা! ঝাঁকে ঝাঁকে রকেট উড়ে এল লেবানন থেকে
ইজরায়েলের উপর ত্রিমুখী হামলা! ঝাঁকে ঝাঁকে রকেট উড়ে এল লেবানন থেকে

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় আরও একটি যুদ্ধ ঘনিয়ে আসাকে ঘিরে থমথমে পরিবেশ। সেই আবহেই আশঙ্কা সত্যি করে ইরানের উপর হামলা চালাল লেবাননের হেজবোল্লা সংগঠন। ইজরায়েলের উদ্দেশে একঝাঁক রকেট ছুড়েছে হেজবোল্লা। তাদের পিছন থেকে ইরান মদত জোগাচ্ছে বলে অভিযোগ। সেই নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তেহরানকে পিছু হটতে আর্জি জানিয়েছেন। (Hezbollah Strikes Israel) ইজরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়ার কথা জানিয়েছে হেজবোল্লা। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতেও ইজরায়েলের আকাশে আলোর গোলা ছুটতে দেখা গিয়েছে। তবে ইজরায়েলের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী আয়রন…

Read More

বাইডেনের পরিবর্তে ট্রাম্পকে টেক্কা দেবেন কমলা? একদিনেই রেকর্ড ফান্ড পেলেন ভারতীয় বংশোদ্ভূত
বাইডেনের পরিবর্তে ট্রাম্পকে টেক্কা দেবেন কমলা? একদিনেই রেকর্ড ফান্ড পেলেন ভারতীয় বংশোদ্ভূত

নয়াদিল্লি: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে একের পর এক চমক। জো বাইডেনের সুস্থতা নিয়ে প্রশ্নের মধ্যেই প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা। সেই রেশ কাটতে না কাটতেই আচমকা প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন বাইডেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী করার পক্ষে সওয়ালও করলেন। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে। ভারতীয় বংশোদ্ভূত কমলা যদি ট্রাম্পকে হারিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন, সেক্ষেত্রে প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস রচনা করবেন। (Kamala Harris) বাইডেনের ঘোষণার পর থেকেই ডেমোক্র্যাটদের তরফে কমলার পক্ষে সমর্থন টানার…

Read More

Joe Biden: করোনা আক্রান্ত জো বাইডেন, নির্বাচনী লড়াই থেকে সরছেন! জল্পনা তুঙ্গে
Joe Biden: করোনা আক্রান্ত জো বাইডেন, নির্বাচনী লড়াই থেকে সরছেন! জল্পনা তুঙ্গে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোট প্রচারের মধ্যে করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার লাস ভেগাস যাওয়ার সময় তিনি অসুস্থ বোধ করেন। তাঁর শারীরিক পরীক্ষা হলে কোভিড ধরা পড়ে। তবে আশার কথা হল বাইডেনের শরীরে করোনার মৃত উপসর্গ রয়েছে। করোনা ধরা পড়ার পর আইসোলেশনে গিয়েছেন ৮১ বছরের বাইডেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেরিন জেন পেরি সংবাদমাধ্য়মে জানিয়েছেন, করোনা পজিটিভ হয়েছেন জে বাইডেন। ভাইরাস ধরা পড়ার পরই তিনি লাস ভেগাসে তাঁর বক্তৃতা বাতিল করেছেন। তাঁর ভ্যাকসিন নেওয়া আছে। করোনার…

Read More

US President Joe Biden: 'বিমান দুর্ঘটনার পর আমার কাকাকে খেয়েছিল নরখাদকরা!' জো বাইডেন…
US President Joe Biden: 'বিমান দুর্ঘটনার পর আমার কাকাকে খেয়েছিল নরখাদকরা!' জো বাইডেন…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক আশ্চর্য কথা এতদিন পরে প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি একটি ব্যক্তিগত কথা প্রকাশ করলেন। ঘটনাটি তাঁর কাকার বিষয়ে। সম্প্রতি পেনসিলভ্যানিয়ায় ওয়ার মেমোরিয়্যালে গিয়েছিলেন বাইডেন। সেখানেই তিনি স্মৃতিচারণা করতে গিয়ে একই সঙ্গে দুঃখজনক ভয়ানক কিন্তু খবর হিসেবে চমকপ্রদ এই বিষয়টি সর্বসমক্ষে বলেন। ৮১ বছরের জো বাইডেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ-কালে তাঁর কাকার প্লেন ক্র্যাশ হওয়ার কথা বলছিলেন ওই ওয়ার মেমোরিয্যালে গিয়ে। প্লেনটি নিউ গায়নায় ভেঙে পড়েছিল। তারপর জো বাইডেনের কাকাকে নাকি নরখাদকেরা মিলে ছিঁড়ে…

Read More

‘আরও একটি যুদ্ধ সইতে অক্ষম পৃথিবী’, ইরান-ইজরায়েলকে বার্তা ভারত-রাষ্ট্রপুঞ্জের, G7 বৈঠক করছেন বা
‘আরও একটি যুদ্ধ সইতে অক্ষম পৃথিবী’, ইরান-ইজরায়েলকে বার্তা ভারত-রাষ্ট্রপুঞ্জের, G7 বৈঠক করছেন বা

নয়াদিল্লি: ইজরায়েল বনাম হামাস যুদ্ধ চলছিলই। সেই আবহেই নয়া সঙ্কট হাজির। ইজরায়েলকে লক্ষ্য করে হামলা চালাল ইরান। এর ফলে পশ্চিম এশিয়ার পরিস্থিতি যেভাবে তপ্ত হয়ে উঠছে, সেই নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল ভারত। যুদ্ধ পরিস্থিতিতে ইতি টেনে অবিলম্বে শান্তি ফেরানোর পক্ষে সওয়াল করল দিল্লি। ইরান এবং ইজরায়েল যাওয়া থেকে ভারতীয়দের বিরত থাকতেও বলা হল। (Israel Iran War) ইরান এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে রবিবার উদ্বেগ প্রকাশ করে দিল্লি। বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘ইজরায়েল এবং ইরানের মধ্যে…

Read More