এ মরশুমের আইপিএলে আর খেলবেন না বাটলার! পড়শি দেশ থেকেই বিকল্প বেছে নিচ্ছে গুজরাত টাইটান্স?
নয়াদিল্লি: আর দিন দু’য়েক পরেই পুনরায় শুরু হয়ে যাবে আইপিএলের অষ্টাদশ (IPL 2025) সংস্করণ। ভারত-পাকিস্তান সংঘাতের আবহে সপ্তাহখানেক স্থগিত থাকার পর শনিবারই আরসিবি বনাম কেকেআর ম্যাচ দিয়ে আইপিএল আবার শুরু হচ্ছে। তবে পরিবর্তিত সূচির জেরে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি বেশ বিপাকেই পড়েছে। আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে সরাসরি সংঘাত ও দিনকয়েকের আগের আতঙ্ক, দুইয়ের সম্বন্বয়ে অনেক বিদেশি তারকাই আর বাকি টুর্নামেন্টে খেলতে চাইছেন না। সেই তালিকায় সামিল গুজরাত টাইটান্সের (Gujarat Titans) মহাতারকাও। আপাতত লিগ তালিকায় এক নম্বরে রয়েছে গুজরাত। প্লে-অফ নিশ্চিত করার থেকে মাত্র…










