‘ওর দর ৫ লাখ! ওকে আবার…’ উপমুখ্যমন্ত্রীর ‘অফার’ নিয়ে শুভেন্দুকে কটাক্ষ অভিষেকের
বুধবার পূর্বমেদিনীপুরের এগরার একটি সভা থেকে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন তাঁকে উপমুখ্যমন্ত্রীর পদ ‘অফার’ করা হয়েছিল। কিন্তু তিনি তা নেননি। বিরোধী দলনেতার দাবি পশ্চিমবঙ্গকে বাঁচাতে তিনি তা ছেড়েছিলেন। বৃহস্পতিবার তাঁর এই দাবিকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি বলেন,’শুভেন্দু অধিকারী তো পাঁচ লাখ টাকায় বিক্রি হয়। ম্যাথু স্যামুয়েলের কাছে থেকে ৫ লাখ টাকা নিয়েছে। তাঁকে কে উপমুখ্যমন্ত্রীর পদ অফার করবে?’ এই প্রসঙ্গে তাঁর আরও সংযোজন,’যে লোকটা খবরের কাগজে মুড়িয়ে টাকা নেয় তাঁকে কেউ উপমুখ্যমন্ত্রীর পদ অফার করে?’ এ…









