Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘অনশন, আন্দোলন, আঘাত…আমি আসলে জীবন্ত লাশ’, সংগ্রামের কথা তুলে ধরলেন মমতা
‘অনশন, আন্দোলন, আঘাত…আমি আসলে জীবন্ত লাশ’, সংগ্রামের কথা তুলে ধরলেন মমতা

ইংরেজবাজার: জনসভা হোক বা মিটিং, মিছিল, অথবা পদযাত্রা, মানুষের মাঝে গিয়ে, তিনি মানুষের মধ্য়ে একেবারে মিশে যান বলেই জানেন সকলে। বৃহস্পতিবার মালদার সভায় স্মৃতিচারণ করতে গিয়ে খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়লেন তৃণমূলনেত্রী (TMC) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, অনেক লড়াই করে, কষ্ট সয়ে দলকে দাঁড় করিয়েছেন তিনি। মানুষ ভাবেন তিনি সুস্থ। ভিতরে ভিতরে আসলে জীবন্ত লাশ ছাড়া আর কিছু নন তিনি। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে জেলায় জেলায় জনসংযোগে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে পৌঁছে…

Read More

প্রোমোটারের সঙ্গে তৃণমূল কর্মীদের গন্ডগোল, তারপর যা যা হল যেন হিন্দি সিনেমা
প্রোমোটারের সঙ্গে তৃণমূল কর্মীদের গন্ডগোল, তারপর যা যা হল যেন হিন্দি সিনেমা

কলকাতা: রবিবার দুপুর থেকে বেলেঘাটা এলাকায় যেন একেবারে মিনি যুদ্ধের মত পরিস্থিতি। অভিযোগ,বেলেঘাটা এলাকার প্রভাবশালী প্রোমোটার রাজু নস্করের অফিস আক্রমণ করে, ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের লোকজন। বেলা ১২টা থেকে শুরু হয় গণ্ডগোল। সেই গণ্ডগোলে দুপক্ষের আহত হয় মোট তিনজন। এর মধ্যে একজনের থাইয়ের পেছনের দিকে গুলি লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায়।পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আসলে তৃণমূলের দুই গোষ্ঠীর গণ্ডগোল চলছে। রাজু নস্কর স্থানীয় বিধায়ক পরেশ পাল ঘনিষ্ঠ। তার গণ্ডগোল, স্থানীয় কাউন্সিলর…

Read More

‘অভিষেকের হয়ে লড়ছেন কেন, লজ্জায় পড়তে হচ্ছে আমাদের’, সিঙ্ঘভিকে কড়া চিঠি কৌস্তভের
‘অভিষেকের হয়ে লড়ছেন কেন, লজ্জায় পড়তে হচ্ছে আমাদের’, সিঙ্ঘভিকে কড়া চিঠি কৌস্তভের

কলকাতা: দুর্নীতির প্রশ্নে একদিকে তৃণমূলকে(TMC) আক্রমণ কংগ্রেসের। আর অন্য দিকে, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) হয়ে আইনি লড়াইয়ে কংগ্রেস (West Bengal Congress) নেতা অভিষেক মনু সিঙ্ঘভি (Abhishek Manu Singhvi)। তা নিয়ে এবিপি আনন্দে প্রশ্নের মুখে পড়েছিলেন বাংলার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি (Koustav Bagchi)। তাতে এ বার সিঙ্ঘভিকে কড়া চিঠি লিখলেন কৌস্তভ। তাঁর মতে, আইনজীবী হিসেবে কার হয়ে লড়বেন, তা ঠিক করার অধিকার রয়েছে সিঙ্ঘভির। কিন্তু কংগ্রেস কর্মী এবং সমর্থকদের বাধ্যবাধকতা অস্বীকার করতে পারেন না তিনি। সিঙ্ঘভির জন্য বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন…

Read More

অপূর্ণ রইল ইচ্ছে, ব্যর্থ মিশন দিল্লি, খালিহাতেই ফিরছেন মুকুল
অপূর্ণ রইল ইচ্ছে, ব্যর্থ মিশন দিল্লি, খালিহাতেই ফিরছেন মুকুল

কলকাতা: মিশন দিল্লি ব্যর্থ, ১২ দিনের মাথায় খালি হাতেই ফিরছেন মুকুল রায় (Mukul Roy)। ১৭ এপ্রিল রাজধানীতে পা রেখেছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। সল্টলেকের বাড়ি থেকে তাঁর অন্তর্ধান নিয়ে তৈরি হয় চূড়ান্ত নাটকীয়তা। দিল্লিতে গিয়ে মুকুল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। দাবি করেছিলেন, কৈলাস বিজয়বর্গীয় এবং অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেছেন। কার্যক্ষেত্রে মুকুলের কোনও ইচ্ছাই পূরণ হয়নি শুধু তাই নয়, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশও করেছিলেন মুকুল (BKJP)। তাঁর দিল্লি-সফর বাংলার রাজনীতিতে প্রভাব ফলবে…

Read More

জনসংযোগে বেরিয়েছেন অভিষেক, তার মধ্যেই মানিকচকে ভাঙন তৃণমূলে, দলে দলে যোগদান কংগ্রেসে
জনসংযোগে বেরিয়েছেন অভিষেক, তার মধ্যেই মানিকচকে ভাঙন তৃণমূলে, দলে দলে যোগদান কংগ্রেসে

অভিজিৎ চৌধুরী, মানিকচক: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে জনসংযোগে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি এসে পৌঁছনোর আগেই মালদায় তৃণমূলে (TMC) ভাঙন ধরাল কংগ্রেস (Congress)। বুধবার মানিকচক বিধানসভা কেন্দ্র অঞ্চলে প্রায় ৩০০-র বেশি নেতা-কর্মী তৃণমূল এবং অন্য দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে দলে দলে হাতশিবিরে নাম লেখালেন তাঁরা। দলবদলকারীদের তালিকায় রয়েছেন গ্রাম পঞ্চায়েতের বর্তমান, প্রাক্তন সদস্যরাও। কয়েক হাজার মানুষ ওই জনসভায় উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভা কেন্দ্রের শোভানগর অঞ্চলে এমনই দলবদলের হিড়িক চোখে পড়ল। বুধবা…

Read More

ফোন ঘুরিয়ে বেছে নিন পছন্দের প্রার্থী, নম্বর জানিয়ে ঘোষণা তৃণমূলের
ফোন ঘুরিয়ে বেছে নিন পছন্দের প্রার্থী, নম্বর জানিয়ে ঘোষণা তৃণমূলের

কৃষ্ণেন্দু অধিকারী ও শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) জন্য তৃণমূলের (TMC) প্রার্থী বেছে নিতে অভিনব জনমত নেওয়ার প্রক্রিয়া শুরু করার ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন, গোপন ব্যালটে জানান পঞ্চায়েত ভোটের পছন্দের প্রার্থীর নাম। ব্যালটের মাধ্যমে জানাতে না পারলে, ফোন করেও জানানো যাবে মতামত। বাংলার প্রতিটি পঞ্চায়েতে এভাবেই প্রার্থী নির্বাচন করা হবে। কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরু করে আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটদাতার নাম গোপন থাকবে বলেও জানিয়েছেন তিনি। এ…

Read More

যেন টাকার পাহাড়! ১১১ কোটি টাকা উদ্ধার পার্থ, অর্পিতা, মানিকের কাছে
যেন টাকার পাহাড়! ১১১ কোটি টাকা উদ্ধার পার্থ, অর্পিতা, মানিকের কাছে

কলকাতা: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চে ইডি রিপোর্ট দিয়ে নতুন মোড় এনে দিয়েছে শুক্রবার। নিয়োগ দুর্নীতির অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়-অর্পিতা মুখোপাধ্যায়-মানিক ভট্টাচার্য তিনজনেই এখন জেলবন্দী। তবে ত্রয়ী সম্পত্তির রিপোর্ট কার্ড আদালতে পেশ করে নতুন জল্পনার উস্কে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। ১১১ কোটি এখনও পর্যন্ত নগদ টাকা উদ্ধার এই তিনজনের থেকে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই রিপোর্ট দেখে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ,’একাংশের রাজনৈতিক ব্যক্তিদের কাছে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। আসছে কোথা থেকে? এইসব নেতাদের ছুঁলেই কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। আর সাধারণ মানুষকে ছুঁয়ে দেখুন বাজারে তাদের কত দেনা…

Read More

তিন দিন ধরে ইনস্যুলিন-ওষুধ বন্ধ, মুকুল নিজের মধ্যে নেই আর! অবশেষে ছেলের সঙ্গে কথা
তিন দিন ধরে ইনস্যুলিন-ওষুধ বন্ধ, মুকুল নিজের মধ্যে নেই আর! অবশেষে ছেলের সঙ্গে কথা

কলকাতা: বাড়িতে বাবাকে না পেয়ে নিখোঁজ ডায়েরি করেছিলেন তিনিই। এখন জানতে পারছেন দিল্লিতে মুকুল রায় (Mukul Roy)। দীর্ঘ টানাপোড়েনের পর পুলিশের মাধ্যমে বাবার সঙ্গে কথা বলতে পেরেছেন বলে জানালেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায় (Subhranshu Roy)। জানালেন, যা করেছেন, সজ্ঞানেই করেছেন বলে ফোনে জানিয়েছেন মুকুল। বাড়িতে কাউকেই যে বলে বেরোননি, সে কথাও মেনে নিয়েছেন মুকুল, জানালেন শুভ্রাংশু। দিল্লিতে এবিপি আনন্দ-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিজেপি-তে ফেরার ইচ্ছের কথা জানিয়েছেন মুকুল। সজ্ঞানেই দিল্লি এসেছেন, এবং বিজেপি-র হাত ধরে ফের সক্রিয় রাজনীতিতে ফিরতে চান…

Read More

বীরভূমে দাঁড়িয়ে লোকসভাকেই প্রাধান্য, পাকিস্তান প্রসঙ্গে মোদি-মমতার পার্থক্য বোঝালেন শাহ
বীরভূমে দাঁড়িয়ে লোকসভাকেই প্রাধান্য, পাকিস্তান প্রসঙ্গে মোদি-মমতার পার্থক্য বোঝালেন শাহ

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে বঙ্গ সফর। কিন্তু প্রাধান্য পেল লোকসভা নির্বাচনই। তাই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে অমিত শাহের (Amit Shah) মুখে উঠে এল পাকিস্তান এবং জম্মু ও কাশ্মীরের উল্লেখ। পরের বছর লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) বাংলা থেকে আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নন, নরেন্দ্র মোদিই (Narendra Modi) পাকিস্তানকে জবাব দিতে পারেন। সন্ত্রাস বন্ধ করতে পারেন জম্মু ও কাশ্মীরে। দুর্নীতির অভিযোগে যখন জেরবার রাজ্যের শাসকদল তৃণমূল, সেই আবহে বীরভূম সফরে এলেন শাহ।…

Read More

রাজ্য সমবায় থাকতে Amul কেন! গুজরাতি পণ্য চাপানোর অভিযোগ, গণভোটের দাবিতে কর্নাটকে অস্বস্তিতে BJP
রাজ্য সমবায় থাকতে Amul কেন! গুজরাতি পণ্য চাপানোর অভিযোগ, গণভোটের দাবিতে কর্নাটকে অস্বস্তিতে BJP

বেঙ্গালুরু: একটি মাত্র ঘোষণা, আর তাকে ঘিরেই উত্তাল ভোটমুখী কর্নাটক। হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগের পর এ বার রাজ্যে গুজরাতের পণ্য় চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠছে (Amul)। পরিস্থিতি এতটাই তেতে উঠেছে যে, দাবি উঠছে গণভোট করানোরও। আসন্ন বিধানসভা নির্বাচনের (Karnataka Assembly Elections 2023) আগে স্বভাবতই তাতে বিপাকে পড়েছে বিজেপি (BJP)। বিতর্কের সূত্রপাত একটি বিজ্ঞাপনী ঘোষণাকে ঘিরে, যাতে গুজরাতের দুগ্ধ এবং দুগ্ধজাত সামগ্রী সংস্থা Amul জানায়, অনলাইন অর্ডার পেলে এ বার থেকে বেঙ্গালুরুতেই দুধ এবং দুগ্ধজাত সামগ্রী সরবরাহ করবে তারা। কর্নাটকে নিজস্ব…

Read More