Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
গ্রিনল্যান্ড কিনে নিতেও রাজি ট্রাম্প, বরফে ঢাকা একটুকরো ভূখণ্ড, তার জন্য কেন এত উতলা আমেরিকা?
গ্রিনল্যান্ড কিনে নিতেও রাজি ট্রাম্প, বরফে ঢাকা একটুকরো ভূখণ্ড, তার জন্য কেন এত উতলা আমেরিকা?

নয়াদিল্লি: আমেরিকার মসনদে দ্বিতীয় বার প্রত্যাবর্তনের পর থেকেই গ্রিনল্যান্ড ‘দখলে’ হুঁশিয়ারি দিয়ে আসছিলেন। ভেনিজুয়েলা আক্রমণের পর, এবার কি সেই লক্ষ্যপূরণের পথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? হোয়াইট হাউসের মন্তব্যে অন্তত তেমনই ইঙ্গিত মিলছে। তারা জানিয়েছে, গ্রিনল্যান্ডের দখল পেতে সবদিক পর্যালোচনা করে দেখছেন ট্রাম্প। সামরিক পদক্ষেপ নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনই টাকা দিয়ে কিনে নেওয়া যায় কি না, সেই নিয়েও কথা হচ্ছে। (Donald Trump) গ্রিনল্যান্ডের দখল পেতে কী পরিকল্পনা ট্রাম্পের? হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট এবং তাঁর টিমের লোকজন একাধিক উপায় নিয়ে…

Read More

‘উনি আমার উপর সন্তষ্ট নন’, মোদি প্রসঙ্গে মন্তব্য ট্রাম্পের; কারণ হিসাবে ‘শুল্ক-ধাক্কার’ উল্লেখ
‘উনি আমার উপর সন্তষ্ট নন’, মোদি প্রসঙ্গে মন্তব্য ট্রাম্পের; কারণ হিসাবে ‘শুল্ক-ধাক্কার’ উল্লেখ

ওয়াশিংটন : রাশিয়ান তেল কেনায় ভারতের উপর শুল্ক-চাপ বাড়িয়েছে আমেরিকা। এনিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘আমার উপর সন্তুষ্ট নন।’ এনিয়ে প্রধানমন্ত্রী মোদি তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলেও দাবি করেন। House GOP Member Retreat-এ এই মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, “হ্যাঁ, ওঁর সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক। উনি অতটা খুশি নন, কারণ আপনারা জানেন ওরা (ভারত) এখন অনেকটা শুল্ক দিচ্ছে । কিন্তু, ওরা এখন রাশিয়ার থেকে উল্লেখযোগ্যভাবে তেল…

Read More

Venezuela President Captured: সাদ্দাম-গদ্দাফি-মাদুরো ৩ নেতার ‘অপরাধ’ একটাই, বিপদ বাড়ছে ভারতেরও…!
Venezuela President Captured: সাদ্দাম-গদ্দাফি-মাদুরো ৩ নেতার ‘অপরাধ’ একটাই, বিপদ বাড়ছে ভারতেরও…!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মূল সমস্যা ডলারে। মার্কিনি মূদ্রায় ব্যবসা করতে না চাইলেই ঢিল পড়ে যায় মৌচাকে। কালে কালে আমেরিকার সেই রোষেরই বলি সাদ্দাম হোসেন, মুয়াম্মার গাদ্দাফি। একেবারে শেষ সংযোজন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদক পাচার, মাদক বিক্রির টাকা আমেরিকায় সন্ত্রাসবাদ চালান করার অভিযোগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়েছে ডেনাল্ড ট্রাম্পের ডেল্টা ফোর্স। এমনটাই জিগির তুলেছে ট্রাম্প প্রশাসন। কিন্তু রাজ্য নৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি পুরনো সংঘাতের ফল। ভেনেজুয়েলায় হামলার মধ্যে ধরা পড়ছে পুরনো একটি প্যাটার্ন। যখনই কোনো…

Read More

ভেনিজুয়েলায় কি নতুন করে নির্বাচন হবে? তৈলভাণ্ডার কাদের হাতে থাকবে? পরিকল্পনা জানালেন ট্রাম্প
ভেনিজুয়েলায় কি নতুন করে নির্বাচন হবে? তৈলভাণ্ডার কাদের হাতে থাকবে? পরিকল্পনা জানালেন ট্রাম্প

নয়াদিল্লি: গভীর রাতে বোমাবর্ষণ, প্রেসিডেন্ট ও ফার্স্টলেডিকে বন্দি করে নিয়ে গেলেও, ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে যেতে আগ্রহী নন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতত সেখানে নতুন করে নির্বাচন করানোও লক্ষ্য নয় তাঁর। তাহলে ভেনিজুয়েলা নিয়ে এখন করবেন কী তিনি? ভেনিজুয়েলায় স্থিতাবস্থা ফেরানোর থেকে পরিকাঠামোর উন্নয়ন ঘটনার কথা জানিয়েছেন যেমন, দেশের তৈলভাণ্ডার নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন। (US Attacks Venezuela) NBC-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে ভেনিজুয়েলায় নির্বাচন করানোর ভাবনা অবাস্তব। তাঁর বক্তব্য, “প্রথমে দেশটিকে ঠিক করতে হবে।…

Read More

‘আমি একজন ভদ্র মানুষ, আমার দেশের প্রেসিডেন্ট’, আমেরিকার আদালতে নিজেকে ‘নির্দোষ’ বললেন মাদুরো
‘আমি একজন ভদ্র মানুষ, আমার দেশের প্রেসিডেন্ট’, আমেরিকার আদালতে নিজেকে ‘নির্দোষ’ বললেন মাদুরো

নিউইয়র্ক : “আমি নির্দোষ। এখানে যা উল্লেখ করা হয়েছে তার কোনওটিতেই আমি দোষী নই।” নিউইয়র্ক ফেডারেল কোর্টে দাঁড়িয়ে এভাবেই তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ অস্বীকার করলেন ভেনিজুয়েলার বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এর পাশাপাশি তিনি বিচারকের সামনে দাঁড়িয়ে একথাও স্পষ্ট বলেন, “আমাকে বন্দি করা হয়েছে। আমি একজন ভদ্র মানুষ, আমার দেশের প্রেসিডেন্ট।” তিনি এখনও ভেনিজুয়েলার নেতা বলেই বারবার কোর্টে উল্লেখ করেন মাদুরো। একইভাবে নির্দোষ বলে দাবি করেন ভেনিজুয়েলার ফার্স্ট লেডি ও মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস। দোভাষীর মাধ্যমে স্প্যানিশ ভাষায় তিনি…

Read More

Will Trump Attack Colombia Cuba EXPLAINED: ট্রাম্প কি এবার কলম্বিয়া ও কিউবাও আক্রমণ করবেন? মাদুরোর পরে ট্রাম্পের টার্গেট…
Will Trump Attack Colombia Cuba EXPLAINED: ট্রাম্প কি এবার কলম্বিয়া ও কিউবাও আক্রমণ করবেন? মাদুরোর পরে ট্রাম্পের টার্গেট…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভেনেজুয়েলার (Venezuela) প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে (Nicolas Maduro) সামরিক অভিযানের মাধ্যমে তুলে নিয়ে নিউইয়র্কে নিয়ে আসার পর এবার কলম্বিয়া (Colombia) ও কিউবার (Cuba) সরকার নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। নতুন ভূ-রাজনৈতিক উত্তজনা রবিবার রাতে প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বিমান এয়ারফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে আলাপ-আলোচনাকালে ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সরাসরি আক্রমণ করে বলেন, দেশটিতে একজন অসুস্থ ব্যক্তি শাসন চালাচ্ছেন, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহ করতে পছন্দ করেন। ট্রাম্পের মতে,…

Read More

ট্রাম্পের ‘যুদ্ধনীতি’র বিরুদ্ধে সরব জ়োহরান, ভেনিজুয়েলা নিয়ে দেশের অন্দরেই চাপে ট্রাম্প
ট্রাম্পের ‘যুদ্ধনীতি’র বিরুদ্ধে সরব জ়োহরান, ভেনিজুয়েলা নিয়ে দেশের অন্দরেই চাপে ট্রাম্প

নয়াদিল্লি: রাতারাতি ভেনিজুয়েলায় দখলদারি কায়েম করেছে আমেরিকা। দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্টলেডি সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে আমেরিকা নিয়ে যাওয়া হয়েছে। সেই নিয়ে দেশের অন্দরেই তীব্র সমালোচনার মুখে পড়ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জায়গায় জায়গায় ইতিমধ্য়েই প্রতিবাদ, বিক্ষোভ শুরু হয়েছে। সেই আবহেই ট্রাম্পের সমালোচনায় মুখ খুললেন নিউ ইয়র্কের নবনিযুক্ত মেয়র, ভারতীয় বংশোদ্ভুত জ়োহরান মামদানি। ভেনিজুয়েলায় যে পদক্ষেপ করেছে আমেরিকা, গোড়াতেই তার নিন্দা করেছেন মামদানি। নিজের আপত্তির কথা ট্রাম্পকে জানিয়েছেন বলেও দাবি তাঁর। কোনও রকম রাখঢাক না করেই ভেনিজুয়েলায় আমেরিকার…

Read More

পুতিনের বিরুদ্ধেও সামরিক পদক্ষেপ? ভেনিজুয়েলার পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য জেলেনস্কির, বললেন, ‘আমেরিক
পুতিনের বিরুদ্ধেও সামরিক পদক্ষেপ? ভেনিজুয়েলার পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য জেলেনস্কির, বললেন, ‘আমেরিক

নয়াদিল্লি: রাতারাতি ভেনিজুয়েলায় দখলদারি কায়েম করেছে আমেরিকা। বন্দি করে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে। আমেরিকার মাটিতেই তাঁদের বিচার হবে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই নিয়ে যখন সমালোচনায় সরব আন্তর্জাতিক মহল, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকেই তিনি ইঙ্গিত করলেন কি না, শুরু হয়েছে জল্পনা। (Volodymyr Zelenskyy) শনিবার গভীর রাতে ভেনিজুয়েলা আক্রমণ করে আমেরিকার সামরিক বাহিনী। বাসভবন থেকে মাদুরো এবং তাঁর স্ত্রীকে টেনে হিঁচড়ে…

Read More

উজাড় করে দিয়েছে প্রকৃতি, তেল-সোনা-গ্যাস-খনিজ, বাদ নেই কিছু, তাও ভেনিজুয়েলার এই অবস্থা কেন?
উজাড় করে দিয়েছে প্রকৃতি, তেল-সোনা-গ্যাস-খনিজ, বাদ নেই কিছু, তাও ভেনিজুয়েলার এই অবস্থা কেন?

নয়াদিল্লি: জোঁকের মতো যখন চারিদিক থেকে ছেঁকে ধরছে পশ্চিমি শক্তিগুলি, সেই সময় গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছিলেন সৌদি আরবের প্রাক্তন তৈলমন্ত্রী আহমেদ জ়াকি ইয়েমনি। খানিকটা স্বগতোক্তির মতোই, হতাশা মেশানো সুরে তাঁকে বলতে শোনা গিয়েছিল ‘আরবের একটাই অপরাধ, তাদের কাছে তেল রয়েছে’। ২০২৬ সালে দাঁড়িয়ে তাঁর সেই উক্তি এখন কানে বাজছে ভেনিজুয়েলারও। সৌদির মতো বাণিজ্যিকীকরণ না ঘটলেও, দেশে মজুত তৈলভাণ্ডার এবং খনিজ সম্পদ এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদেরও। কিন্তু বর্তমানে সৌদি ও ভেনিজুয়েলার অবস্থায় আকাশপাতাল ফারাক। শনিবার সেখানে হামলা চালায়…

Read More

কোনও রাষ্ট্রনেতাকে কি বন্দি করা যায়? ভেনিজুয়েলা চালাতে পারেন কি ট্রাম্প? আইন যা বলছে…
কোনও রাষ্ট্রনেতাকে কি বন্দি করা যায়? ভেনিজুয়েলা চালাতে পারেন কি ট্রাম্প? আইন যা বলছে…

নয়াদিল্লি: রাতবিরেতে রুদ্ধশ্বাস অভিযান ভেনিজুয়েলায়। সস্ত্রীক বন্দি করা হয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। দেশের শাসনকার্য এবং খনিজ সম্পদের উপরও নিজেদের কর্তৃত্ব ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই নিয়ে আন্তর্জাতিক মহলে কাটাছেঁড়া চলছে গতকাল থেকেই। তবে যে প্রশ্নটি সবচেয়ে বেশি করে উঠে আসছে, তা হল, অন্য দেশের রাষ্ট্রনেতাকে বন্দি করাই হোক বা অন্য দেশের উপর নিজেদের কর্তৃত্ব স্থাপন, আমেরিকার এই পদক্ষেপ কি আইন স্বীকৃত? (US Attacks Venezuela) আমেরিকার দাবি, মাদুরোকে আটক করতে সামরিক সহযোগিতা প্রার্থনা করেছিল দেশের বিচারবিভাগ। নিউ ইয়র্কের…

Read More