পরিবারের সদস্যদের সাজঘরে ঢোকা নিষেধ, নেট ব্যবহার নিয়েও স্পষ্ট বার্তা, IPL নিয়ে BCCI-র কড়াকড়ি!
নয়াদিল্লি: আইপিএলের (IPL 2025) নতুন মরশুম শুরু হতে আর হাতে গোনা কয়েকটি দিন বাকি রয়েছে। ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল মরশুম। এবারের নিলামের আগে ক্রিকেটারদের জন্য বেশ কয়েকটি নিয়ম ধার্য করেছিল বিসিসিআই (BCCI)। এবারের আসন্ন মরশুমের জন্যও ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বেশ কিছু নিয়ম চালু করতে চলেছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে। কী সেই নিয়মগুলি? দলের সকল খেলোয়াড়ের টিম বাসে সফর করাটা একেবারে বাধ্যতামূলক। খেলোয়াড়দের বন্ধুবান্ধব ও পরিবারের আধিকারিক তথা খেলোয়াড়দের জন্য বরাদ্দ স্থানে (PMOA)…









