Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
US Venezuela Attack: সর্বনাশের ৩৩০০ কিমি পাড়ি স্বদেশ থেকে চুরি হওয়া প্রেসিডেন্টের! জানুন বন্দি মাদুরোর রহস্যরুট, রহস্যছবি…
US Venezuela Attack: সর্বনাশের ৩৩০০ কিমি পাড়ি স্বদেশ থেকে চুরি হওয়া প্রেসিডেন্টের! জানুন বন্দি মাদুরোর রহস্যরুট, রহস্যছবি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Nicolas Maduro) এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। গতকাল শনিবার ভোরে ঘরে ঢুকে তাঁকে তুলে নেওয়ার পর মাদুরোকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস (Caracas) থেকে নিউইয়র্কে আনা হয়। তাঁকে পেরোতে হয় ২১০০ মাইল তথা ৩৩০০ কিমি দুস্তর পথ। এক অবিশ্বাস্য় যাত্রা! মাদুরোর সঙ্গে তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও (Cilia Flores) ছিলেন এই ভ্রমণে। তবে ফ্লোরেসের সর্বশেষ অবস্থান নিশ্চিত করে জানা যায়নি। ট্রাম্পের ভোর-বার্তায় কারাকাস-সহ ভেনেজুয়েলার বিভিন্ন জায়গায় শনির ভোরে বড় আকারে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী।…

Read More

ভেনিজুয়েলা চালাবে আমেরিকাই, ঘোষণা ট্রাম্পের, তৈলভাণ্ডারও কি ‘দখল’? যা বললেন…
ভেনিজুয়েলা চালাবে আমেরিকাই, ঘোষণা ট্রাম্পের, তৈলভাণ্ডারও কি ‘দখল’? যা বললেন…

নয়াদিল্লি: ভোররাতে রুদ্ধশ্বাস অভিযান। আর তার পরই বড় ঘোষণা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জানালেন, আপাতত ভেনিজুয়েলা চালাবে তাঁর সরকারই। যত দিন পর্যন্ত না সব কিছু ঠিক হয়, সঠিক ভাবে ক্ষমতা হস্তান্তর করা যায়, তত দিন পর্যন্ত আমেরিকাই ভেনিজুয়েলা চালাবে বলে ঘোষণা করেছেন ট্রাম্প। আর তাঁর এই ঘোষণা ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে। (US Attacks Venezuela) তৈল ও খনিজসম্পদে সমৃদ্ধ ভেনিজুয়েলা। লাতিন আমেরিকার ওই দেশের সঙ্গে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছিল আমেরিকার বর্তমান ট্রাম্প সরকারের। ট্রাম্পের অভিযোগ ছিল, দেশের প্রেসিডেন্ট নিকোলাস…

Read More

ভেনিজুয়েলায় অপারেশন আমেরিকার, সস্ত্রীক প্রেসিডেন্টকে বন্দি; ভারতীয়দের সতর্ক করল বিদেশ-মন্ত্রক
ভেনিজুয়েলায় অপারেশন আমেরিকার, সস্ত্রীক প্রেসিডেন্টকে বন্দি; ভারতীয়দের সতর্ক করল বিদেশ-মন্ত্রক

নয়াদিল্লি : বারবার মাদক পাচারের অভিযোগ তুলেছে আমেরিকা। অভিযোগ অস্বীকার করে গেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এনিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছিল। চাপ বাড়াতে সেপ্টেম্বর থেকে ভেনিজুয়েলার কাছে জলপথে ২০ বারের বেশি আকাশপথ থেকে হামলা চালিয়েছে আমেরিকা। কিন্তু, এবার একেবারে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে ঢুকে পড়ল আমেরিকার সেনাবাহিনী। শুধু আক্রমণই নয়, প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে বন্দি করে আমেরিকা নিয়ে গেছে বাহিনী। উভয় দেশের মধ্যে এই উত্তেজনার আবহে ভেনিজুয়েলায় বসবাসরত ভারতীয়দের উদ্দেশে উপদেশাবলী জারি করল ভারত। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে…

Read More

‘আগুন নিয়ে খেলছে আমেরিকা’, ভেনিজুয়েলা আক্রমণ আমেরিকার, নিন্দায় সরব চিন, রাশিয়া-সহ একাধিক দেশ
‘আগুন নিয়ে খেলছে আমেরিকা’, ভেনিজুয়েলা আক্রমণ আমেরিকার, নিন্দায় সরব চিন, রাশিয়া-সহ একাধিক দেশ

নয়াদিল্লি: টানাপোড়েন চলছিল বেশ কিছু দিন ধরেই। হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারিও শোনা যাচ্ছিল। তবে ভোররাতে হঠাৎ আক্রমণ নেমে আসবে, বুঝতে পারেননি কেউই। তাই আমেরিকা ভেনিজুয়েলা আক্রমণ করতেই শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে। ভোররাতে পর পর রকেট বর্ষণের পর ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করেছে আমেরিকা। ইতিমধ্যেই ভেনিজুয়েলা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। আমেরিকার মাটিতেই দু’জনের বিচার হবে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার। (US Attacks Venezuela) বেশ কিছু দিন ধরেই ভেনিজুয়েলাকে হুঁশিয়ারি দিচ্ছিলেন ট্রাম্প। ক্যারিবিয়ান…

Read More

Venezuela US Conflict: নতুন বছরে ফের যুদ্ধের আগুন! নির্মম মার্কিন এয়ারস্ট্রাইক! কেন ট্রাম্প আক্রমণ করে বসলেন……?
Venezuela US Conflict: নতুন বছরে ফের যুদ্ধের আগুন! নির্মম মার্কিন এয়ারস্ট্রাইক! কেন ট্রাম্প আক্রমণ করে বসলেন……?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবা ভাঙ্গা বা নস্ট্রাদামুসের পূর্বাভাস নিয়ে গোটা বিশ্বই চমকিত থাকে। এঁদের পুরনো ভবিষ্যদ্বাণীগুলি বারবার বিশ্বজুড়ে যুদ্ধের (World War) দামামার কথা বলেছে। সে কথা কিন্তু সত্য হচ্ছে প্রতিদিনই। কেননা, বিশ্বজুড়ে যুদ্ধের মধ্যেই ফের ভেনেজুয়েলা আক্রমণ আমেরিকার (us attack Venezuela)। শনির ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বোমাবর্ষণের শব্দ শোনা গেল। শোনা গেল বিমান চলাচলের শব্দও। অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বহু এলাকাই ঢেকে যায় অন্ধকারে। শনির রাতে শনি স্থানীয় হিসেবে শনিবারে মাঝরাতে ভেনেজুয়েলার কারাকাসের বিভিন্ন এলাকায়…

Read More

Iran unrest: রক্তাক্ত নববর্ষ! বছরশুরুর মুখেই অগ্নিগর্ভ দেশ! পুলিসি দমনপীড়নে বহু মৃত্যু! পিছনে কি ট্রাম্পের চক্রান্ত?
Iran unrest: রক্তাক্ত নববর্ষ! বছরশুরুর মুখেই অগ্নিগর্ভ দেশ! পুলিসি দমনপীড়নে বহু মৃত্যু! পিছনে কি ট্রাম্পের চক্রান্ত?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ভয়ংকর খারাপ অবস্থা ইরানে (Iran)। প্রায় সপ্তাহখানেক ধরে সেখানে মুদ্রাস্ফীতির (Inflation) ভয়ংকর চেহারা দেখা যাচ্ছে। দেশের আর্থিক   পরিকাঠামো একেবারে ভেঙে (ailing economy) পড়েছে প্রায়। এর জেরে ইরান জুড়ে চলছে ক্ষোভ-বিক্ষোভ প্রতিবাদ। মোল্লাতন্ত্র বিরোধী আন্দোলনে হিংসাত্মক হয়ে উঠেছে গোটা দেশ। ইরানের শিয়া ধর্মগুরু তথা শীর্ষ ধর্মনেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Ayatollah Ali Khamenei) বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষের বিদ্রোহ ঘোষিত হয়েছে। ইংরেজি নববর্ষের দিন (New Years Day 2026)-ই দেশ রক্তাক্ত হয়ে উঠল। রক্তাক্ত নববর্ষ!  ইরানে নিউইয়ারে…

Read More

সিরিয়ায় মুহুর্মুহু রকেট বর্ষণ আমেরিকার, নিশানায় ISIS, ট্রাম্প বললেন, ‘যেমনটি কথা দিয়েছিলাম’
সিরিয়ায় মুহুর্মুহু রকেট বর্ষণ আমেরিকার, নিশানায় ISIS, ট্রাম্প বললেন, ‘যেমনটি কথা দিয়েছিলাম’

নয়াদিল্লি: রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসান ঘটেনি এখনও পর্যন্ত। ইজরায়েল থেকে এখনও গাজ়ায় গোলাগুলি চলছে বলে খবর। সেই আবহেই পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়াল। কারণ এবার সিরিয়ায় রকেট বর্ষণ করল আমেরিকা। জঙ্গি সংগঠন ISIS-কে নিশানা করেই হামলা চালানো হয়েছে বলে দাবি করছে তারা। আমেরিকার দাবি, যুদ্ধ নয়, প্রতিশোধ তুলতেই রকেট বর্ষণ করা হয়েছে সিরিয়ায়। (US Strikes in Syria) সিরিয়ায় ISIS-এর বিরুদ্ধে এই অভিযানের নাম রাখা হয়েছে ‘Operation Hawkeye Strike’. ISIS-কে নির্মূল করতেই এই হামলা বলে জানিয়েছে আমেরিকা।…

Read More

ভিসার ইন্টারভিউ পিছিয়ে গেল অক্টোবর পর্যন্ত, বিপাকে বহু ভারতীয়, প্রশ্নের মুখে ‘আমেরিকান ড্রিম’
ভিসার ইন্টারভিউ পিছিয়ে গেল অক্টোবর পর্যন্ত, বিপাকে বহু ভারতীয়, প্রশ্নের মুখে ‘আমেরিকান ড্রিম’

নয়াদিল্লি: নির্ধারিত সময়সূচিতে বার বার বদল ঘটছিল। বার বার পাল্টাচ্ছিল অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিও। ভারতীয়দের আমেরিকায় যাওয়ার স্বপ্ন এবার জোর ধাক্কা খেল। আমেরিকায় যেতে H1B  এবং H-4 ভিসাই মূলত ভরসা ভারতীয়দের। কিন্তু সেই ভিসার অ্যাপয়েন্টমেন্ট অনেকটাই পিছিয়ে গেল। ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত আপাতত পিছিয়ে দেওয়া গেল ইন্টারভিউ। (United States Visa) এর আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি এবং মার্চে ইন্টারভিউ পিছিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু এবার একেবারে অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া হল ইন্টারভিউ। The American Bazaar জানিয়েছে, অভিবাসন সংক্রান্ত কাজকর্ম দেখেন যে আইনজীবীরা,…

Read More

গাজ়ায় সেনা পাঠাক পাকিস্তান, চাইছেন ডোনাল্ড ট্রাম্প, ঘরে-বাইরে চ্যালেঞ্জের মুখে আসিম মুনির
গাজ়ায় সেনা পাঠাক পাকিস্তান, চাইছেন ডোনাল্ড ট্রাম্প, ঘরে-বাইরে চ্যালেঞ্জের মুখে আসিম মুনির

নয়াদিল্লি: পাকিস্তানের সর্বকালীন ক্ষমতাশালী সেনাপ্রধান হয়েছেন বটে। কিন্তু এই মুহূর্তে বড় চ্যালেঞ্জের মুখে আসিম মুনির। গাজ়ায় সেনা পাঠাতে পাকিস্তানের উপর চাপ দিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ওই প্রস্তাব মেনে নিলে দেশের অন্দরেই বিরোধিতার মুখে পড়তে হতে পারে মুনিরকে। পরিস্থিতি সামাল দিতে তাই ফের আমেরিকা সফরে যাচ্ছেন তিনি। গত ছ’মাসে এই নিয়ে তৃতীয় বার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। সেখানেই গাজ়ায় সেনা পাঠানো নিয়ে বিশদ আলোচনা হবে। (Gaza Peace Plan) ইজ়রায়েলের সঙ্গে সংঘাত মিটিয়ে, গাজ়ায় দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনা পেশ…

Read More

ভারতকে বিপাকে ফেলতে গিয়ে সমস্যায় ট্রাম্প, মার্কিন মুলুকে ব্যবসায় ক্ষতি
ভারতকে বিপাকে ফেলতে গিয়ে সমস্যায় ট্রাম্প, মার্কিন মুলুকে ব্যবসায় ক্ষতি

Trump Tariff : ভারতকে আর্থিকভাবে (Indian Economy) চাপে রাখতে গিয়ে উল্টো নিজেই বিপাকে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump)। এবার দেশেই ক্রমবর্ধমান বিরোধিতার মুখোমুখি হতে হল তাঁকে। ভারতের ওপর ৫০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানি করা কিছু পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্ক চাপিয়েছিলেন। যাকে ঘিরে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে নতুন উত্তেজনা দেখা দেয়। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপ কেবল ভারতীয় অর্থনীতিকেই প্রভাবিত করেনি বরং মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও ক্রমবর্ধমান বিরোধিতার মুখোমুখি হচ্ছে।…

Read More