Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘শ্যালিকার মত উনিও দেশের বাইরে পালাতে চাইছেন..’, বিস্ফোরক শুভেন্দু
‘শ্যালিকার মত উনিও দেশের বাইরে পালাতে চাইছেন..’, বিস্ফোরক শুভেন্দু

কলকাতা: মণিপুর ইস্যুতে উত্তাল সারা দেশ। এদিকে এমনই এক আবহে রাজ্যের হিংসাকাণ্ডে সরব বিজেপির শীর্ষ নের্তৃত্বরা। নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বিজেপির বিক্ষোভ সামিল হবেন শুভেন্দুও। এহেন পরিস্থিতিতে দিল্লিতে শাহর সঙ্গে বৈঠক। তবে এমন এখ আবহে বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য়ে কী নিয়ে ‘শুভনন্দন’ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ? অভিষেককে ‘শুভনন্দন’ শুভেন্দুর সুপ্রিম নির্দেশের জন্য অভিষেকের সফরে সীমাবদ্ধতা থাকার ইস্যুতে এদিন শুভেন্দু বলেন,  ‘এর আগে ওনার শ্যালিকা, অপর আরেক অভিযুক্তা ২২ সেপ্টেম্বর ২০২২ দেশের বাইরে পালিয়েছেন। আসার…

Read More

কলকাতায় ফের ডেঙ্গির হানা, ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু
কলকাতায় ফের ডেঙ্গির হানা, ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

সন্দীপ সরকার, কলকাতা: কলকাতায় ফের ডেঙ্গির (Dengue) হানা, ১০ বছরের ছাত্রীর মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত হয়ে পিকনিক গার্ডেনের বালিকার মৃত্যু। ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু। জ্বর, বমি, গায়ে ব্যথার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি। ডেথ সার্টিফিকেটে সিভিয়ার ডেঙ্গি, মাল্টি অর্গান ফেলিওয়ের উল্লেখ। ৯ হাজারে নেমে গিয়েছিল প্লেটলেট, রাখা হয়েছিল ভেন্টিলেশনে।  ডেঙ্গির হানা মৃত্যু ছাত্রীর: বর্ষা শুরু হতেই শহরে দাপট দেখাতে শুরু করেছে ডেঙ্গি (Dengue)। এবার ডেঙ্গির হানা মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রীর। পিকনিক গার্ডেনের বাসিন্দা ওই ছাত্রীর বয়স…

Read More

মহারাষ্ট্রের ঘোড়া কেনাবেচার ছক কি বাংলাতেও ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্ত মজুমদারের
মহারাষ্ট্রের ঘোড়া কেনাবেচার ছক কি বাংলাতেও ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্ত মজুমদারের

কলকাতা : শান্তনু ঠাকুরের পর সুকান্ত মজুমদার। বিজেপি নেতাদের কথায়, বাংলায় সরকার পতনের ইঙ্গিত। যে যার পরই জোরাল হচ্ছে অন্য আশঙ্কা। তবে কি মহারাষ্ট্রের ঘোড়া কেনাবেচার ছক বাংলাতেও ? তৃণমূল সরকার ফেলতে কি ঘোড়া কেনাবেচার ছক ? সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পরই বাড়ল জল্পনা। বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘বাংলার সরকার যে কোনও সময় পড়ে যেতে পারে। হঠাৎ বিধায়করা মনে করতে পারেন অন্য কাউকে সমর্থন করবেন। আবার এমন গণ আন্দোলন হতে পারে, হয়ত বিধায়করা পদ…

Read More

‘বিধায়ককে তাঁর নির্বাচনী কেন্দ্রে যেতে দিতে বাধা কোথায় ?’ পুলিশের সঙ্গে বচসা নৌশাদের
‘বিধায়ককে তাঁর নির্বাচনী কেন্দ্রে যেতে দিতে বাধা কোথায় ?’ পুলিশের সঙ্গে বচসা নৌশাদের

কলকাতা : পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) মনোনয়ন পর্ব থেকে শুরু। ভোট গণনার সময়ও অশান্ত হয়েছিল ভাঙড়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই মুহূর্তে অনির্দিষ্টকালের জন্য ভাঙড়ে জারি রয়েছে ১৪৪ ধারা। আর যে ‘কারণে’ নিজের নির্বাচনী কেন্দ্রে যেতে গিয়ে বাধা পেলেন ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। পুলিশি বাধায় ভাঙড়ে ঢুকতেই পারলেন না তিনি। রাজারহাটের পর নিউটাউনে আটকানো হয় ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে। যেখানে পুলিশের সঙ্গে প্রবল কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি। পুলিশের ‘যুক্তি’ মানতেও চাননি তিনি। নৌশাদের দাবি…

Read More

নিয়োগ দুর্নীতির কিংপিন কে ? প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ED-কে প্রশ্ন হাইকোর্টের
নিয়োগ দুর্নীতির কিংপিন কে ? প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ED-কে প্রশ্ন হাইকোর্টের

সৌভিক মজুমদার, কলকাতা : প্রাথমিকে নিয়োগ দুর্নীতি (Primary Recruitment Scam) মামলায় ED-কে একের পর এর প্রশ্নবানে বিদ্ধ করলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। তিনি জানতে চান, নিয়োগ দুর্নীতির কিংপিন কে? দুর্নীতির পিছনে কার মাথা? ২৯ শে অগাস্ট, ED এবং CBI-কে পরবর্তী রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। নিয়োগ দুর্নীতির কিংপিন কে ? দুর্নীতির পিছনে কার মাথা ? প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার ED-র আইনজীবীকে এই কড়া ও গুরুত্বপূর্ণ প্রশ্নই করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির অমৃতা…

Read More

সন্তানকে অপহরণ করে দলবদলে বাধ্য করানো ! সিপিএমের অভিযোগ নিয়ে কী জানালেন তৃণমূলে যোগ দেওয়া গীতা?
সন্তানকে অপহরণ করে দলবদলে বাধ্য করানো ! সিপিএমের অভিযোগ নিয়ে কী জানালেন তৃণমূলে যোগ দেওয়া গীতা?

রাণা দাস, পূর্ব বর্ধমান : নির্বাচনে জিতে গণনাকেন্দ্রের মধ্যেই দলবদল ! সিপিএমের (CPM) টিকিটে জিতে গণনাকেন্দ্রেই তৃণমূলে (TMC) যোগ দেওয়ার কথা জানান, কালনার কাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ১৬৯ নম্বর আসনের জয়ী সিপিএম প্রার্থী গীতা হাঁসদা। যদিও বাম দলের পক্ষে অভিযোগ করা হয়, সিপিএম প্রার্থীর সন্তানকে অপহরণ করে দলে যোগ দিতে বাধ্য করিয়েছে শাসকদল। এবিপি আনন্দ-র স্টুডিওতে এসে যে অভিযোগ তোলেন বাম নেতা সায়নদীপ মিত্র। যার পরই শুরু হয় তীব্র রাজনৈতিক তরজা। ঘটনার সত্যতা জানতে ওই প্রার্থীর বাড়িতে হাজির হয়েছিলাম আমরা।…

Read More

ভোটের ডিউটিতে গিয়ে গাংনাপুরে আক্রান্ত কলকাতা পুলিশের ২ কনস্টেবল
ভোটের ডিউটিতে গিয়ে গাংনাপুরে আক্রান্ত কলকাতা পুলিশের ২ কনস্টেবল

নদিয়া: কালিয়াগঞ্জকাণ্ডের (Kaliaganj) ছায়া এবার নদিয়ার (Nadia) গাংনাপুর (Gangnapur), ফের আক্রান্ত পুলিশ। ভোটের (panchayat Election 2023) ডিউটিতে গিয়ে আক্রান্ত কলকাতা পুলিশের ২ কনস্টেবল। নদিয়ার গাংনাপুরের বুথের বাইরে গণপিটুনির শিকার কনস্টেবল! পুলিশকে গণপিটুনি, ভাঙল হাত, থেঁতলে গেল শরীরের বিভিন্ন অংশ। বুথের সামনেই পুলিশকে বেধড়ক মার, প্রাণ বাঁচাতে বাড়িতে আশ্রয়। একজন খাটের নীচে লুকিয়ে বাঁচলেও, রেহাই পেলেন না আরেক কনস্টেবল। মাটিতে ফেলে বাঁশ, লাঠি দিয়ে কলকাতা পুলিশকর্মী রাজু দাসকে বেধড়ক মার। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি কনস্টেবল। পালিয়ে একটি বাড়িতে…

Read More

রাজ্যপাল ফিরতেই বাসন্তীতে ফের গুলি, পঞ্চায়েত ভোটের আগে দুষ্কৃতী তাণ্ডবে ঘুম উড়ছে এলাকাবাসীর
রাজ্যপাল ফিরতেই বাসন্তীতে ফের গুলি, পঞ্চায়েত ভোটের আগে দুষ্কৃতী তাণ্ডবে ঘুম উড়ছে এলাকাবাসীর

শান্তনু নস্কর, বাসন্তী: যুব তৃণমূল (TMC) কর্মীর খুনের পর সোমবার বাসন্তীতে (Basanti) যান ‘গ্রাউন্ড জিরো’ রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। রাজভবনে (Raj Bhavan) পিস রুম যেমন খুলেছেন, তেমন পঞ্চায়েত ভোটে (Panchayat Election) সন্ত্রাস বিধস্ত এলাকাতে নিজেই পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল। তিনি এও বলেন, মানুষের রক্ত নিয়ে রাজনীতির হোলি খেলা, বন্ধ করতেই হবে। এদিকে, রাজ্যপাল ফিরে যেতেই বাসন্তীতে ফের চলল গুলি। এবার নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গি এলাকায় গুলিবিদ্ধ হলেন তৃণমূল কর্মী খগেন্দ্রনাথ খুটিয়া। জানা গিয়েছে, বছর ৫৫-র ওই…

Read More

‘মানুষের রক্ত দিয়ে রাজনীতির হোলি খেলা বন্ধ হোক’ ফের কড়া বার্তা রাজ্যপালের
‘মানুষের রক্ত দিয়ে রাজনীতির হোলি খেলা বন্ধ হোক’ ফের কড়া বার্তা রাজ্যপালের

কলকাতা: বাসন্তীর নিহত যুব তৃণমূল কর্মীর মেয়ের সঙ্গে সাক্ষাতের পর কড়া বার্তা রাজ্যপালের (Governor C V Anand Bose)। ‘মানুষের রক্ত দিয়ে রাজনীতির হোলি খেলা বন্ধ হোক। বাংলার কিছু জায়গায় সন্ত্রাস হয়েছে, এটা আমি পরিদর্শনের পর জানতে পেরেছি। যেখানে হিংসা হয়েছে, সেখানেই আমি গিয়েছি। ত্রুটি খুঁজতে নয়, সত্যি কী, খুঁজে বার করার মিশনে গিয়েছিলাম। যে আগুন জ্বালানো হয়েছে, সেই আগুন আর ছড়াতে দেওয়া যাবে না।’ ক্যানিংয়ে যুব তৃণমূল কর্মীর মেয়ের সঙ্গে সাক্ষাতের পর মন্তব্য রাজ্যপালের। রাজভবনে খুলেছেন পিস রুম। সেই…

Read More

হাসপাতালে ভর্তি তৃণমূল অঞ্চল সভাপতিকে দেখতে গেলেন রাজ্যপাল
হাসপাতালে ভর্তি তৃণমূল অঞ্চল সভাপতিকে দেখতে গেলেন রাজ্যপাল

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: গত কাল দেখা করেছিলেন জখম তৃণমূল প্রার্থীর (Injured TMC Candidate) স্ত্রীর সঙ্গে। আর এদিন দেখা করতে গেলেন বেসরকারি হাসপাতালে (Private Hospital) ভর্তি তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গে। রাজভবন (Raj Bhavan) সূত্রে গত কালই খবর মিলেছিল, রাজ্যপাল সকলের জন্য। মোবাইল রাজভবন শুধুমাত্র বিরোধীদের সঙ্গে নয়, শাসক দলের যাঁরা আক্রান্ত হচ্ছেন তাঁদের সঙ্গেও রাজ্যপাল যোগাযোগ করছেন। কোচবিহার সফরে গিয়ে কার্যত সেটাই করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কী করলেন? পঞ্চায়েত ভোটের আগে হিংসার খবরের জেরে বার বার শিরোনামে এসেছে…

Read More