Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
যাত্রীর ব্যাগে চকচক করছে ওটা কী! স্ক্যানারে দেখা যেতেই বিমানবন্দরে হইহই কাণ্ড
যাত্রীর ব্যাগে চকচক করছে ওটা কী! স্ক্যানারে দেখা যেতেই বিমানবন্দরে হইহই কাণ্ড

কলকাতা: কলকাতা বিমানবন্দরে কার্তুজ-সহ গ্রেফতার যাত্রী। কলকাতা থেকে রায়পুরগামী বিমানে যাচ্ছিলেন অভিনাশ কুমার আনন্দ নামে এক যাত্রী। বিমানবন্দরে প্রবেশের সময় যখন সিকিউরিটি চেকিং হচ্ছিল। সেই সময় তার হ্যান্ড ব্যাগেজে স্ক্যানিংয়ে দেখা যায় তাতে ধাতব বস্তু রয়েছে। পরবর্তী ক্ষেত্রে সিআইএসএফ আধিকারিকরা ওই যাত্রীকে আটক করে ব্যাগের মধ্যে তল্লাশি চালায় তারপরেই তার ব্যাগ থেকে উদ্ধার হয় কার্তুজ। এরপরেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং বৈধ কাগজপত্র দেখাতে বললে তিনি দেখাতে পারেননি, এরপরেই ওই যাত্রীকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই সিআইএসএফের পক্ষ থেকে এনএসসিবিআই…

Read More

চতুর্থ শ্রেণির ছাত্রীর সঙ্গে এ কী কাণ্ড! কী ঘটিয়েছেন গৃহশিক্ষিকার বাবা? চাঞ্চল্য
চতুর্থ শ্রেণির ছাত্রীর সঙ্গে এ কী কাণ্ড! কী ঘটিয়েছেন গৃহশিক্ষিকার বাবা? চাঞ্চল্য

হুগলি: গৃহ শিক্ষিকার কাছে পড়তে গিয়েছিল চতুর্থ শ্রেণির ছাত্রী। গৃহ শিক্ষিকার বাবা লজেন্সের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন করে ওই নাবালিকার উপরে, এমনটাই অভিযোগ নির্যাতিতা নাবালিকার পরিবারের। ঘটনাটি ঘটেছে মগরার পলাশপুর এলাকায়। পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত নান্টু ধর ওই অঞ্চলের শাসক দলের ঘনিষ্ঠ বলেও জানা যায়। তবে এখানেই পুরো ঘটনার শেষ নয়! নাবালিকাকে যৌন নির্যাতনে অভিযুক্ত নান্টু ধরকে পুলিশ গ্রেফতার করলে তার ভাই পিন্টু নির্যাতার পরিবারকে হুমকি দেয়। এরপরেই সরগরম হয়ে ওঠে গোটা এলাকা।…

Read More

দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিচ্ছেন দলেরই নেতা,অভিযোগ জানিয়ে থানার সামনে বিক্ষোভে তৃণমূল নেত্রী
দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিচ্ছেন দলেরই নেতা,অভিযোগ জানিয়ে থানার সামনে বিক্ষোভে তৃণমূল নেত্রী

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : তৃণমূলের ব্লক সভাপতি দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিচ্ছেন ! উচ্চ নেতৃত্বকে জানিয়েও লাভ হয়নি ! এই অভিযোগে দলের নেতাকে গ্রেফতারের দাবিতে থানার (Police Station) সামনে বিক্ষোভে বসলেন তৃণমূলেরই (TMC) নেত্রী ও পঞ্চায়েত সমিতির সভাপতি। জলপাইগুড়ির মালের এই ঘটনায় শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এসেছে। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)। কিছুদিন আগেই জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ারে (Alipurduar) তৃণমূলে নবজোয়ার কর্মসূচি সেরে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার জলপাইগুড়ির মালে চরমে উঠল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের (TMC Inner…

Read More

‘অনশন, আন্দোলন, আঘাত…আমি আসলে জীবন্ত লাশ’, সংগ্রামের কথা তুলে ধরলেন মমতা
‘অনশন, আন্দোলন, আঘাত…আমি আসলে জীবন্ত লাশ’, সংগ্রামের কথা তুলে ধরলেন মমতা

ইংরেজবাজার: জনসভা হোক বা মিটিং, মিছিল, অথবা পদযাত্রা, মানুষের মাঝে গিয়ে, তিনি মানুষের মধ্য়ে একেবারে মিশে যান বলেই জানেন সকলে। বৃহস্পতিবার মালদার সভায় স্মৃতিচারণ করতে গিয়ে খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়লেন তৃণমূলনেত্রী (TMC) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, অনেক লড়াই করে, কষ্ট সয়ে দলকে দাঁড় করিয়েছেন তিনি। মানুষ ভাবেন তিনি সুস্থ। ভিতরে ভিতরে আসলে জীবন্ত লাশ ছাড়া আর কিছু নন তিনি। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে জেলায় জেলায় জনসংযোগে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে পৌঁছে…

Read More

ফাঁদে ফেলতে সাক্ষাৎকার! অপপ্রচার নিয়ে মুখ খুললেন খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়
ফাঁদে ফেলতে সাক্ষাৎকার! অপপ্রচার নিয়ে মুখ খুললেন খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়

কলকাতা: প্রাথমিক দুর্নীতির দু’টি মামলা সরানো হয়েছে তাঁর এজলাস থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার নিরিখে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার পর থেকেই নেট দুনিয়ায় এবিপি আনন্দকে বয়কটের ডাক উঠেছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) যেহেতু এবিপি আনন্দকে একান্ত সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে নাম নিয়েছিলেন অভিষেকের, তার জন্যই তাঁকে সুপ্রিম কোর্টের রোষে পড়তে হয়েছে বলে ওঠে দাবি। এমনকি গোটা ঘটনাক্রমের জন্য দায়ী করা হয় এবিপি আনন্দকে। সাক্ষাৎকার নিয়ে আসলে বিচারপতিকে ফাঁদে ফেলা হয়েছে বলে অভিযোগ তোলেন কেউ কেউ। কিন্তু নেটদুনিয়ায়…

Read More

শুঁটকি ভালবাসেন?জিভে জল আনা শুঁটকির নানা পদ নিয়ে খুলেছে কিচেন শুঁটকি, রইল ঠিকানা
শুঁটকি ভালবাসেন?জিভে জল আনা শুঁটকির নানা পদ নিয়ে খুলেছে কিচেন শুঁটকি, রইল ঠিকানা

শিলিগুড়ি: শুঁটকি প্রেমীদের জন্য সুখবর। এ বার শুঁটকি মাছের রেস্টুরেন্ট খুলল শিলিগুড়ির বাসিন্দা অপরাজিতা দত্ত। লকডাউনের সময় পেশা বদলেছে অনেকেই। তেমনই পেশা বদলে শুঁটকি মাছের ব্যবসা শুরু করেছেন দেশবন্ধু পাড়ার বাসিন্দা অপরাজিতা। অপরাজিতার কথায়, “বরাবরই আমার একটু অন্য ধরনের ব্যবসায় ঝোঁক ছিল। আগে বিউটিপার্লার ছিল। লকডাউনের সময় মাথায় আসে শুঁটকি মাছের ব্যবসার কথা। তারপরেই বাড়িতেই ক্লাউড কিচেন খুলে শুধু শুঁটকি মাছের ডেলিভারি দিতাম।” ব্যস তারপরেই কেল্লাফতে…! অপরাজিতার শুঁটকি মাছের স্বাদ এত, যে ক্রেতারাই শুঁটকি মাছের রেস্টুরেন্ট খুলতে বাধ্য করেন।…

Read More

‘অভিষেকের হয়ে লড়ছেন কেন, লজ্জায় পড়তে হচ্ছে আমাদের’, সিঙ্ঘভিকে কড়া চিঠি কৌস্তভের
‘অভিষেকের হয়ে লড়ছেন কেন, লজ্জায় পড়তে হচ্ছে আমাদের’, সিঙ্ঘভিকে কড়া চিঠি কৌস্তভের

কলকাতা: দুর্নীতির প্রশ্নে একদিকে তৃণমূলকে(TMC) আক্রমণ কংগ্রেসের। আর অন্য দিকে, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) হয়ে আইনি লড়াইয়ে কংগ্রেস (West Bengal Congress) নেতা অভিষেক মনু সিঙ্ঘভি (Abhishek Manu Singhvi)। তা নিয়ে এবিপি আনন্দে প্রশ্নের মুখে পড়েছিলেন বাংলার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি (Koustav Bagchi)। তাতে এ বার সিঙ্ঘভিকে কড়া চিঠি লিখলেন কৌস্তভ। তাঁর মতে, আইনজীবী হিসেবে কার হয়ে লড়বেন, তা ঠিক করার অধিকার রয়েছে সিঙ্ঘভির। কিন্তু কংগ্রেস কর্মী এবং সমর্থকদের বাধ্যবাধকতা অস্বীকার করতে পারেন না তিনি। সিঙ্ঘভির জন্য বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন…

Read More

অভিষেক সভাস্থল ছাড়তেই ব্যালট নিয়ে কাড়াকাড়ি, কোচবিহারের পর এবার জলপাইগুড়িতেও বিশৃঙ্খলা
অভিষেক সভাস্থল ছাড়তেই ব্যালট নিয়ে কাড়াকাড়ি, কোচবিহারের পর এবার জলপাইগুড়িতেও বিশৃঙ্খলা

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : কোচবিহারের পর জলপাইগুড়ি, তৃণমূলের নবজোয়ারে ফের বিশৃঙ্খলা। জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জে তৃণমূলের নবজোয়ারে ব্যালট নিয়ে কাড়াকাড়ি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল ছাড়তেই চূড়ান্ত বিশৃঙ্খলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল ছাড়তেই ব্যালট নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ও গণভোটের জেরে সকাল থেকেই ভিড় হতে শুরু করেছিল রাজগঞ্জে। বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে উপচে পড়ে ভিড়। বিকেলে সভাস্থল হাজির হয়ে সেখানে কথা বলার পর সন্ধে ৭ টা নাগাদ সভাস্থল ছাড়েন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর অভিষেক সভা ছাড়ার…

Read More

অপূর্ণ রইল ইচ্ছে, ব্যর্থ মিশন দিল্লি, খালিহাতেই ফিরছেন মুকুল
অপূর্ণ রইল ইচ্ছে, ব্যর্থ মিশন দিল্লি, খালিহাতেই ফিরছেন মুকুল

কলকাতা: মিশন দিল্লি ব্যর্থ, ১২ দিনের মাথায় খালি হাতেই ফিরছেন মুকুল রায় (Mukul Roy)। ১৭ এপ্রিল রাজধানীতে পা রেখেছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। সল্টলেকের বাড়ি থেকে তাঁর অন্তর্ধান নিয়ে তৈরি হয় চূড়ান্ত নাটকীয়তা। দিল্লিতে গিয়ে মুকুল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। দাবি করেছিলেন, কৈলাস বিজয়বর্গীয় এবং অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেছেন। কার্যক্ষেত্রে মুকুলের কোনও ইচ্ছাই পূরণ হয়নি শুধু তাই নয়, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশও করেছিলেন মুকুল (BKJP)। তাঁর দিল্লি-সফর বাংলার রাজনীতিতে প্রভাব ফলবে…

Read More

রোমহর্ষক অপহরণ! শ্রীঘরে ছেলে-সহ ১৪! ৩ কোটি কাণ্ডে তোলপাড় দুর্গাপুর
রোমহর্ষক অপহরণ! শ্রীঘরে ছেলে-সহ ১৪! ৩ কোটি কাণ্ডে তোলপাড় দুর্গাপুর

দুর্গাপুর: চাকরির নামে টাকা হাতিয়েছেন ছেলে টাকা ফেরত না পেয়ে অবশেষে অভিযুক্তের মাকে অপহরণ করে নিয়ে চলে যান কয়েকজন। বৃহস্পতিবারের এই ঘটনায় দুর্গাপুরের রীতিমতো হইচই পড়ে যায় দিনে দুপুরে এক মহিলাকে দুই গাড়ি ভর্তি লোক করে তুলে নিয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর জুড়ে। যদিও ঘন্টাখানেকের চেষ্টায় মহিলাকে উদ্ধার করা হয় মুর্শিদাবাদ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ১৪ জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃতেরা দুটি গাড়িতে করে বৃহস্পতিবার ওই মহিলাকে জোরপূর্বক তুলে নিয়ে চলে যান।…

Read More