প্রসেনজিতের জগন্নাথ দর্শন, শহর ছেড়ে কোথায় গেলেন অনুপম? বিনোদনের সারাদিন
কলকাতা: শ্যুটিং শেষে, পুরীর মন্দিরে জগন্নাথ দর্শনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিলেন ‘টলিউডের ইন্ডাস্ট্রি’। আপাতত নতুন শ্যুটিংয়ের কারণে পুরীতে রয়েছেন তিনি। ‘জলসা’-র অন্দরে যে বনিবনা নেই… এই খবর ঘুরছে হাওয়ায়। শোনা যাচ্ছে, বিভিন্ন সমস্যার কারণেই নাকি শ্বশুরবাড়ি ছেড়ে নিজের মায়ের সঙ্গে থাকছেন ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwariya Rai Bacchan)। আর এবার সম্পত্তি ভাগাভাগি নিয়ে মুখ খুললেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। সম্প্রতি মেয়ে শ্বেতাকে নিজের বাংলো ‘প্রতীক্ষা’ লিখে দিয়েছিলেন অমিতাভ। আর ছেলে অভিষেক বচ্চনকে (Abhishek…









