Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
হাওড়া স্টেশন থেকে উদ্ধার কোটির নগদ-গয়না, RPF-র চক্ষু চড়কগাছ
হাওড়া স্টেশন থেকে উদ্ধার কোটির নগদ-গয়না, RPF-র চক্ষু চড়কগাছ

#নৈহাটিঃ নৈহাটি স্টেশনের পর এ বার হাওড়া স্টেশন থেকে উদ্ধার ৩৩ লক্ষ টাকা ও প্রায় ৬০ লক্ষ টাকার রুপোর গয়না। বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশনের পার্সেল গোডাউনের সামনে তিনটি জুটের ব্যাগ পরে থাকতে দেখা যায়। ব্যাগগুলির কোনও দাবিদার না থাকায় সন্দেহ হয় পার্সেল কর্মীদের। খবর দেওয়া হয় রেলপুলিশকে। RPF এর বিশেষ বাহিনী এসে প্রথমে ব্যাগ পরীক্ষা করে, সেখানেই উদ্ধার হয় বিশাল পরিমানের টাকা ও রুপোর গয়না। RPF-এর তরফে জানানো হয়েছে, এই টাকা ও গয়নাগুলিকে রাজ্যের বাইরে পাঠানোর চক্রান্ত ছিল। প্রায়…

Read More

বনগাঁ লোকালে ফের পাথরবাজের হামলা, গুরুতর জখম রেলযাত্রী যুবক
বনগাঁ লোকালে ফের পাথরবাজের হামলা, গুরুতর জখম রেলযাত্রী যুবক

#বারাসত: ফের বনগাঁ-শিয়ালদহ শাখায় চলন্ত ট্রেনে রেলযাত্রীকে উদ্দেশ্য করে পাথর ছোড়ার ঘটনায় গুরুতর জখম এক যুবক। শুক্রবার সন্ধ্যায় বনগাঁ থেকে শিয়ালদহগামী একটি ডাউন ট্রেন সংহতি স্টেশন ছাড়ার পড়ে হাবড়ার কাছাকাছি ত্রিশ নম্বর রেলগেট লাগোয়া এলাকায় ট্রেন আসতেই আচমকা চলন্ত ট্রেনে রেললাইন থেকে ছুটে আসে পাথর। পাথরের আঘাতে গুরুতর জখম হন ট্রেনের গেটের পাশে দাড়িয়ে থাকা চাঁদপাড়ার বাসিন্দা বছর আঠশের পীযুষ সাহা নামের এক যুবক। এরপর ট্রেন হাবড়া প্লাটফর্মে এলে ট্রেনে থাকা অন্যান্য রেলযাত্রীদের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় যুবককে হাবরা স্টেট জেনারেল…

Read More

‘ফুটপাথ ছেড়ে রাস্তায় হাঁটলেও দোষ হয় গাড়ির’, বালিগঞ্জ কাণ্ডে মন্তব্যে ঝড়
‘ফুটপাথ ছেড়ে রাস্তায় হাঁটলেও দোষ হয় গাড়ির’, বালিগঞ্জ কাণ্ডে মন্তব্যে ঝড়

#কলকাতা: সপ্তাহের প্রথম কাজের দিনের বিকেলবেলা, আলিপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তখন কর্মব্যস্ততার ছবি সুস্পষ্ট। শুরু হয়েছে বালিগঞ্জ কাণ্ডের অভিযুক্তকে আদালতে পেশ করার প্রক্রিয়া। প্রায় ২৪ ঘণ্টা আগেই তার গাড়ির বেপরোয়া গতি কেড়ে নিয়েছে এক নিরপরাধ মানুষের প্রাণ। দুপুরের দিকেই আলিপুর আদালতের কলকাতা পুলিশ লক-আপে নিয়ে আসা হয় অভিযুক্তকে। মুখ ঢাকা, তাই সুপ্ত অনুশোচনা বা অন্যান্য কোনও অভিব্যক্তি ছিল কিনা বোঝার কোনও উপায় ছিল না। নিয়মমাফিকই শুরু হয় আদালতের বিচারপ্রক্রিয়া। অভিযুক্তের আইনজীবী শুরু করেন মহামান্য আদালতের সামনে তার মক্কেলের…

Read More

সুরাসক্ত হয়ে হাতির হামলায় মারা গেলে ক্ষতিপূরণ পাবে না মৃতের পরিবার 
সুরাসক্ত হয়ে হাতির হামলায় মারা গেলে ক্ষতিপূরণ পাবে না মৃতের পরিবার 

#কলকাতা: মদ্যপান করে বনে ঢুকবেন না। বিশেষ করে, বনের যে অংশে হাতির যাতায়াত আছে। পুজোর মুখে ঝাড়গ্রাম বন দফতর নির্দেশিকা দিয়ে মানুষকে সতর্ক করেছে। নির্দেশিকায় আরো বলা হয়েছে, মদ্যপ অবস্থায় কেউ যদি হাতির আক্রমনের শিকার হয়ে মারা যায়,তাহলে তার পরিবারকে কোন ক্ষতিপূরন দেওয়া হবে না। আচমকা এমন নির্দেশিকা কেন জারি করতে হল ঝাড়গ্রাম বন দফতরকে?  বনদফতরের এক আধিকারীক বলছেন, গতবছর পূজোর সময় জঙ্গল লাগোয়া একটি পূজো মন্ডপে আচমকাই হামলা চালায় একদল হাতি। হাতির আক্রমনে লন্ডভন্ড হয়ে গেছিল মন্ডপ। কোনরকমে…

Read More

ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে খুন!মৃতদেহ উদ্ধারের ১২ ঘণ্টার মধ্যেই ধৃত দুষ্কৃতী
ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে খুন!মৃতদেহ উদ্ধারের ১২ ঘণ্টার মধ্যেই ধৃত দুষ্কৃতী

#মাথাভাঙ্গা: বড় সাফল্য পেল মাথাভাঙ্গা থানার পুলিশ। শীতলকুচি নলগ্রামের যুবক খুনের ১২ ঘণ্টা যেতে না যেতেই পুলিশের জালে গ্রেফতার খুনি। ধৃত ব্যক্তির নাম জহুরুল মিয়া। বয়স ২০ বছর। বাড়ি নলগ্রাম এলাকায়। কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, ইতিমধ্যেই নিজের দোষ স্বীকার করেছে জহুরুল। ঘটনার পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কিনা কিংবা আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙার বেসরকারি একটি হোটেল থেকে জহুরুলকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে,…

Read More

বড় খবর! নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর হাতে গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়
বড় খবর! নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর হাতে গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়

#কলকাতা : নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই-এর হাতে গ্রেফতার হলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আজ তাঁর শারীরিক পরীক্ষা করা হবে তাঁর। আগামিকাল আদালতে তোলা হবে তাঁকে। গতকাল নোটিশ দেওয়ার পরে আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয় তাঁকে। যদিও সিবিআই সূত্রে দাবি তিনি সেইসব জরুরি নথি প্রকাশ করতে পারেননি। বয়ানেও ছিল বেশ কিছু অসঙ্গতি। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য। আগামিকাল তাঁকে আদালতে…

Read More

পথ দেখাচ্ছে নতুন ব্যবসা, সামান্য ব্যয়ে সাফল্যের চূড়ায় শিলিগুড়ির মামা-ভাগ্নে
পথ দেখাচ্ছে নতুন ব্যবসা, সামান্য ব্যয়ে সাফল্যের চূড়ায় শিলিগুড়ির মামা-ভাগ্নে

#শিলিগুড়ি: রঙিন মাছ চাষ করে স্বনির্ভরতার পথ দেখাচ্ছে গাজলডোবার মিঠুন। ‘‌ভোরের আলো’‌ বাস্তবিক অর্থেই নতুন ভোর এনে দিয়েছে গাজলডোবার মানুষকে। যেখানে একসময় শহরের মানুষ পা রাখার কথা ভেবেও দেখেননি, সেখানেই এখন সকাল হলেই ছুটে যান হাজার হাজার মানুষ। দিনভর কাটিয়ে সন্ধেয় ঘরে ফেরেন। পর্যটনের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে। আর রাজ্য সরকারের হাত ধরে হঠাৎ উন্নত হয়ে ওঠা গাজলডোবায় আরেক ভোরের স্বপ্ন দেখছেন মিঠুন মালো। মৎসজীবী পরিবারের পরিশ্রমী যুবক। মেগা ট্যুরিজম হাবের ধারে থাকা মিলনপল্লি গ্রামকে তিনি রঙিন মাছ চাষের…

Read More

পরিবারের ১০ জনকে একই বছরে চাকরি! পার্থর দেহরক্ষীর ৮ আত্মীয়কে CBI-র জিজ্ঞাসাবাদ
পরিবারের ১০ জনকে একই বছরে চাকরি! পার্থর দেহরক্ষীর ৮ আত্মীয়কে CBI-র জিজ্ঞাসাবাদ

#কলকাতাঃ রাজ্যের প্রাক্তন শিল্প মন্ত্রী  পার্থ চট্টোপাধ্যায় দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের ১০ সদস্য প্রাথমিকে চাকরি পেয়েছেন। টেট নিয়ে মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত সম্প্রতি কলকাতা হাই কোর্টে একটি হলফনামা দেন, সেখানে এই তথ্য উল্লেখ রয়েছে। হলফনামায় রয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের ১০ জন সদস্য একই বছরে প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন। যদিও এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার হাই কোর্টের নির্দেশে নিজাম প্যালেসে হাজিরা দেন বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের ৮ সদস্য। ৮ জনকেই জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই…

Read More

তিন বিধায়কের থেকে লক্ষ লক্ষ টাকা, জাল গোটাচ্ছে সিআইডি! ফের তলব অসমের ব্যবসায়ীকে
তিন বিধায়কের থেকে লক্ষ লক্ষ টাকা, জাল গোটাচ্ছে সিআইডি! ফের তলব অসমের ব্যবসায়ীকে

#কলকাতা: ঝাড়খণ্ডের তিন কংগ্রেস এমএলএ-র থেকে পাঁচলায় পঞ্চাশ লক্ষ টাকা  উদ্ধারের ঘটনায় ফের  সিআইডির নোটিস অসমের গুয়াহাটির ব্যাবসায়ী অশোক কুমার ধানুকাকে। শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।  তাঁকে শনিবার জিজ্ঞাসাবাদ করতে চাওয়ার কারণ এক মিডল ম্যানের মাধ্যমে  অসমের ব্যবসায়ী অশোক ধানুকার টাকা কলকাতায় মহেন্দ্রর অফিসে আসে, সিআইডি সূত্রে এমনই খবর। কেন টাকা দিয়েছিলেন? কী উদ্দেশে টাকা দেওয়া হয়েছিল? মহেন্দ্রর কলকাতার দুই বিজনেজ ক্লাইন্টের সঙ্গে অসমের ব্যবসায়ী অশোক ধানুকার কোনও লিংক আছে কিনা, তা জানতে চায় সিআইডি। সিআইডি সূত্রে খবর, অশোক…

Read More

রঙিন পাখনাওয়ালা মাছ ! নাকাশিপাড়া বাজারে শোরগোল
রঙিন পাখনাওয়ালা মাছ ! নাকাশিপাড়া বাজারে শোরগোল

প্রদ্যোৎ সরকার, নদিয়া : জালে রঙিন পাখনাওয়ালা মাছ! নাকাশিপাড়ার (Nakashipara) বেথুয়াডহরির বাজারে শোরগোল। আর পাঁচটা দিনের মতোই গঙ্গায় জাল ফেলেছিলেন দীপঙ্কর রাজবংশী। কিন্তু জাল বেছে দেখার সময়ই চক্ষু চড়কগাছ। দেখতে অবিকল কাতলার মতো হলেও মাছের বড় বড় রঙিন পাখনা দেখে কিছুটা ভয়ই পেয়ে যান তিনি। যদিও ভয়ের রেশ কাটিয়ে জালে ওঠা বিরল প্রজাতির মাছের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়ে নিয়ে আসেন বেথুয়াডহরির বাজারে (Bethuadohori Bazar)। আর রঙিন পাখনাওয়ালা যে মাছ (Fish with Colourful Big Fin) দেখতে জমে যায় ভিড়।…

Read More