Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
পেনশনবাবদ বিসিসিআইয়ের তরফে ধোনি, সচিনদের প্রতি মাসে কত টাকা করে দেওয়া হয়?
পেনশনবাবদ বিসিসিআইয়ের তরফে ধোনি, সচিনদের প্রতি মাসে কত টাকা করে দেওয়া হয়?

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে যে কোনও বড় সংস্থার মতোই প্রাক্তন কর্মচারী এক্ষেত্রে ক্রিকেটারদের অবসরের পর তাঁদের মাসিক পেনসন দেওয়া হয়ে থাকে। সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতি থাকাকালীন, ২০২২ সালে এই পেনসনের পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল। বিসিসিআই এর তরফ থেকে অবসরপ্রাপ্ত ভারতীয় খেলোয়াড়দের প্রতি মাসে পেনশনের পরিমাণ কিন্তু তাঁরা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন কি না, খেললেও কটি ম্যাচ খেলেছেন, তার ওপর ভিত্তি করে দেওয়া হয়। প্রাক্তন ভারতীয় কিংবদন্তি খেলোয়াড় সচিন তেন্ডুলকরকে স্বাভাবিকাভাবেই পেনশেনভোগীদের তালিকায় একেবারে শীর্ষের সারিতে…

Read More

এজবাস্টনে অনবদ্য সিরাজ, ঠিক কোন ফর্মুলায় সাফল্য পেলেন তারকা ফাস্ট বোলার? ধরিয়ে দিলেন সচিন
এজবাস্টনে অনবদ্য সিরাজ, ঠিক কোন ফর্মুলায় সাফল্য পেলেন তারকা ফাস্ট বোলার? ধরিয়ে দিলেন সচিন

বার্মিংহাম: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের (India vs England 2nd Test) প্রথম ইনিংসে বল হাতে আগুন ঝরান মহম্মদ সিরাজ। ৭০ রানের বিনিময়ে ছয়টি উইকেট নেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। যশপ্রীত বুমরা এই টেস্টে খেলেননি। তাঁর অনুপস্থিতিতে সিরাজের কাঁধেই কিন্তু দলের বোলিং বিভাগকে নেতৃত্ব দেওয়ার দায়ভার ছিল। তিনি যে সেই দায়িত্ব সফলভাবে পালন করেন, তা বলাই বাহুল্য। সিরাজের বোলিং সকলকেই প্রভাবিত করেছে। সেই তালিকায় সামিল ‘মাস্টার ব্লাস্টার’ও। সিরাজের প্রশংসা করে সোশ্য়াল মিডিয়ায় সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) লেখেন, ‘সিরাজের মধ্যে আমি সবথেকে…

Read More

অ্যান্ডারসন-সচিনকে সম্মান! বদলাচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজ়ের নাম?
অ্যান্ডারসন-সচিনকে সম্মান! বদলাচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজ়ের নাম?

নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে ভারত বনাম ইংল্যান্ডের (ENG vs IND) টেস্ট সিরিজ়। এই সিরিজ়ের মাধ্যমেই তারকা ত্রয়ীকে ছাড়া ভারতীয় টেস্ট দলের নব প্রজন্মের শুরুটা হচ্ছে। এই সিরিজ়ের এবার নতুন নামকরণ হতে চলেছে বলে খবর। আগেই শোনা গিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সিরিজ়ের নাম বদলাতে আগ্রহী। অতীতে ভারত ও ইংল্য়ান্ডের টেস্ট সিরিজ় বিলেতের মাটিতে খেলা হলে তা মনসুর আলি খান পতৌদির নামে পতৌদি ট্রফি এবং ভারতের মাটিতে হলে তা বিসিসিআইয়ের প্রথম সচিব তথা সভাপতির…

Read More

সচিন, বিরাট নাকি গাওস্কর, কিংবদন্তি ভিভ রিচার্ডসের চোখে কে সেরা?
সচিন, বিরাট নাকি গাওস্কর, কিংবদন্তি ভিভ রিচার্ডসের চোখে কে সেরা?

জামাইকা: তিনি নিজে কিংবদন্তি। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার। তিনি ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস। কিন্তু তাঁর চোখে সেরা  কে? সুনীল গাওস্কর, সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি। তিন সেরা ভারতীয় ব্যাটারের মধ্যে নিজের পছন্দ বেছে নিলেন ক্যারিবিয়ান প্রাক্তন অধিনায়ক। প্রাক্তন ভারতীয় ওপেনার সুনীল গাওস্করকেই বেছে নিয়েছেন ভিভ রিচার্ডস। এক ভার্চুয়াল প্রশ্নত্তোর পর্বে ভিভ রিচার্ডসকে তিন ভারতীয় ক্রিকেটারের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়েছিল। সেখানেই সচিন ও কোহলির আগে ভিভ বেছে নেন গাওস্করকে। ভিভি রিচার্ডস বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি ব্যাটারদের একজন। সর্বকালের…

Read More

বিসিসিআইয়ের লাইফটাইম অ্য়াচিভমেন্ট পুরস্কার পেলেন সচিন তেন্ডুলকর
বিসিসিআইয়ের লাইফটাইম অ্য়াচিভমেন্ট পুরস্কার পেলেন সচিন তেন্ডুলকর

মুম্বই: ২৪ বছরের দীর্ঘ কেরিয়ার। ১০০ টেস্ট শতরান। দুশো টেস্ট ম্য়াচ। সর্বাধিক আন্তর্জাতিক রান। গুচ্ছ গুচ্ছ রেকর্ডের মালিক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ১২ বছর পরও সচিন রমেশ তেন্ডুলকর এক অনুপ্রেরণার নাম। এবার কিংবদন্তি এই ক্রিকেটারকে বিসিসিআইয়ের লাইফটাইম অ্য়াচিভমেন্ট পুরস্কারের পুরস্কৃত করা হল। কর্নেল সি কে নাইডু লাইফটাইম অ্য়াচিভমেন্ট পুরস্কার পেলেন মাস্টার ব্লাস্টার। ভারতীয় ক্রিকেটে তাঁর অসামান্য অবদানের জন্য সচিনকে জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হল। বোর্ডের বার্ষিক অনুষ্ঠানেই সচিনকে এই সম্মান তুলে নিল বিসিসিআইয়ের প্রাক্তন সচিব ও বর্তমানে আইসিসি চেয়ারম্য়ান…

Read More

ঠিক যেন জাহির খান! খালি পায়ে পঞ্চম শ্রেণির ছাত্রীর বোলিং দেখে মুগ্ধ সচিন
ঠিক যেন জাহির খান! খালি পায়ে পঞ্চম শ্রেণির ছাত্রীর বোলিং দেখে মুগ্ধ সচিন

জয়পুর: পরনে স্কুলের পোশাক – সালোয়ার ও কামিজ। খালি পা। প্রত্যন্ত গ্রামের এক বালিকা। সুশীলা মিনা (Sushila Meena)। তবে শুক্রবার থেকে সেই হইচই ফেলে দিয়েছে। যাকে দেখে মুগ্ধ ক্রিকেট মাঠের কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। কী করেছে সুশীলা? হাতে ক্যাম্বিস বল। খালি পায়ে তার বোলিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্বয়ং মাস্টার ব্লাস্টার। তার বোলিং অ্যাকশনের সঙ্গে ভারতের এক বিখ্যাত বাঁহাতি পেসারের মিল খুঁজে পেয়েছেন সচিন। সুশীলার সঙ্গে জাহির খানের (Zaheer Khan) বোলিং অ্যাকশনের সাদৃশ্য পেয়েছেন সচিন। শুক্রবার সুশীলার…

Read More

দলের হয়ে ব্যাট হাতে শিরোনাম কেড়েছেন দুই তরুণ, গিল, পন্থকে দরাজ সার্টিফিকেট সচিনের
দলের হয়ে ব্যাট হাতে শিরোনাম কেড়েছেন দুই তরুণ, গিল, পন্থকে দরাজ সার্টিফিকেট সচিনের

চেন্নাই: ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্টের তৃতীয় দিনে ক্রিকেটপ্রেমীদের নজর কাড়েন দুই তরুণ তুর্কি। শুভমন গিল (Shubman Gill) ও ঋষভ পন্থ (Rishabh Pant), উভয়েই দাপুট মেজাজে চিপকে ব্যাটিং করেন। উভয়েই হাঁকান সেঞ্চুরিও। দুই তরুণের ব্যাটিংয়ে মুগ্ধ স্বয়ং ‘মাস্টার ব্লাস্টার’ও। সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) যেখানে শুভমন গিলের মসৃণ ব্যাটিং প্রভাবিত করেছে, সেখানে ঋষভ পন্থের প্রত্যাবর্তন টেস্ট ম্যাচে অনবদ্য ব্যাটিং তাঁকে মুগ্ধ করেছে। নিজের সোশ্যাল মিডিয়ায় সচিন লেখেন, ‘শুভমন গিলের মসৃণভাবে যেমন শতরানের দিকে এগিয়ে গেল, তা দেখে বেশ মজাই এসেছে।…

Read More

‘সচিনকে প্রথমবার অখুশি দেখেছিলাম সেদিন’, কী ফাঁস করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার
‘সচিনকে প্রথমবার অখুশি দেখেছিলাম সেদিন’, কী ফাঁস করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার

নয়াদিল্লি: সালটা ২০০৪। ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) মুলতান টেস্ট। সেই ম্য়াচের একটি ঘটনা আজও সবার মনে টাটকা। ১৯৪ রানে অপরাজিত থেকে ব্যাটিং করছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সেই ম্য়াচে চোটের জন্য খেলতে পারেননি তৎকালিন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর বদলে অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। সেদিন সচিন যখন ১৯৪ রানে অপরাজিত ছিলেন সচিন। তখনই দ্রাবিড় ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিলেন। সেই সিদ্ধান্ত নিয়ে অনেকেই চমকে গিয়েছিলেন সেদিন। কেন দ্বিতশতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা সচিনকে আর ব্যাট করার সুযোগ দিলেন…

Read More

মায়ের জন্মদিনে মিষ্টিমধুর ছবি, বিশেষ ক্যাপশনসমেত পোস্ট করলেন সচিন তেন্ডুলকর
মায়ের জন্মদিনে মিষ্টিমধুর ছবি, বিশেষ ক্যাপশনসমেত পোস্ট করলেন সচিন তেন্ডুলকর

মুম্বই: ২৯ অগাস্ট দিনটা সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কাছে খুবই অর্থবহ। কেন? কারণ এটি তাঁর মা রজণী তেন্ডুলকরের জন্মদিন। ধুমধাম করে ‘মাস্টার ব্লাস্টার’সহ গোটা তেন্ডুলকর পরিবার রজণী দেবীর জন্মদিন পালন করলেন। সচিন নিজের সোশ্যাল মিডিয়া সকলের সঙ্গে মিলে মায়ের জন্মদিন পালনের একটি ছবি সুন্দর একটি ক্যাপশনসহ পোস্ট করেন। রজণী তেন্ডুলকরের কেক কাটার ছবিটির ক্যাপশনে মাস্টার ব্লাস্টার লেখেন, ‘মায়ের জন্মদিন আজ আমরা সকলে এখানে একসঙ্গে রয়েছি। এর থেকে ভাল আর কী ই বা হতে পারে। আমরা তোমাকে অনেক ভালবাসি মা।…

Read More

পৃথিবীর সব থেকে প্রতিভাবান ব্যাটার কে? অবাক করা নাম বললেন ব্রায়ান লারা, বড় চমক
পৃথিবীর সব থেকে প্রতিভাবান ব্যাটার কে? অবাক করা নাম বললেন ব্রায়ান লারা, বড় চমক

নয়াদিল্লি: বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার তিনি। ব্রায়ান লারা নিজে অবশ্য তেমনটা মনে করেন না। তিনি এবার ঘোষণা করলেন বিশ্বের সব থেকে প্রতিভাবান ব্যাটারের নাম। লারার বিচারে তাঁর এবং সচিন তেন্ডুলকারের চেয়ে এগিয়ে থাকা ব্যাটার অন্য একজন। লারা তাঁর বই ‘দ্য ইংল্যান্ড ক্রনিকলস’-এ সেই ব্যাটারের কথা উল্লেখ করেছেন। বিশ্ব ক্রিকেটে  ভিভিয়ান রিচার্ডস এবং সচিন তেন্ডুলকরকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসাবে বিবেচনা করা হয়। অনেকেই লারাকেও একই বিভাগে দেখেন। তবে লারা নিজে তা বিশ্বাস করেন না। লারা তাঁর বইয়ে লিখেছেন,…

Read More