ভারতীয় দলে অবিশ্বাসের বাতাবরণ? শামি-আগরকর কাণ্ডে বোমা ফাটালেন অশ্বিন
চেন্নাই: ভারতীয় দল নির্বাচনে কি স্বচ্ছতার অভাব? গুরুতর প্রশ্ন তুললেন আর অশ্বিন। ইঙ্গিত করলেন মহম্মদ শামি আর অজিত আগরকরের ভিন্ন মেরুতে থাকার বিষয়টি প্রকাশ্যে চলে আসার ঘটনারও। কিংবদন্তি অফস্পিনারের মতে, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে নির্বাচকদের কথাবার্তা আরও পরিষ্কার হওয়া উচিত। ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না ফাস্টবোলার শামি। যা নিয়ে নির্বাচক প্রধান অজিত আগরকরের যুক্তি, শামি ফিট নন। শামির ফিটনেস নিয়ে তাঁদের কাছে কোনও আপডেট নেই বলেও জানান আগরকর। যদিও বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলছেন শামি। এবং উত্তরাখণ্ডের বিরুদ্ধে সাত উইকেট নিয়ে…


)







