Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী নায়ক! অবস্থা আগের থেকে ভালো
অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী নায়ক! অবস্থা আগের থেকে ভালো

হাসপাতালে ভর্তি হলেন ব্রাজিলিয়ান তারকা লুসিও। ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী নায়ককে। জানা গেছে, তাঁর শরীরের বিভিন্ন অংশ নাকি পুড়ে গেছে, সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটার পরই ইন্টার মিলান এবং ব্রাজিলের প্রাক্তন ডিফেন্ডারকে দ্রুত ব্রাসিলিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আপাতত সেখানেই ভর্তি রয়েছেন লুসিও। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, আগের থেকে উন্নতি করে আপাতত স্থিতিশীল রয়েছেন লুসিও। তাঁকে ২৪ ঘন্টার নজরদারিতেই রাখা হয়েছে এবং পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে…

Read More

রিলায়েন্স অ্যাকাডেমির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন ব্যারেটো!আসতে চান সিনিয়র কোচিংয়ে
রিলায়েন্স অ্যাকাডেমির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন ব্যারেটো!আসতে চান সিনিয়র কোচিংয়ে

এবার পুরোদমে কোচিং শুরু করতে চলেছেন মোহনবাগানের প্রাণ ভোমরা জোসে রামিরেজ ব্যারেটো। এই ব্রাজিলিয়ান তারকা দীর্ঘ দশ বছরের বেশি সময় খেলেছেন সবুজ মেরুন শিবিরের হয়ে। সেই সময় আজকের মোহনবাগানের সঙ্গে ভালো স্পন্সরও ছিল না। এত বিশ্বকাপ বা নাম করা বিদেশিরাও ছিল না। কিন্তু মোহনবাগানের পতাকা বরাবরই শীর্ষে তুলে ধরেছিলেন সবুজ তোতা। ২০১২ সালের মে মাসে মোহনবাগান ক্লাবের জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন সবুজ মেরুন জনতার নয়নের মণি। পুণে এফসির বিরুদ্ধে সেই ম্যাচে ব্রাজিলিয়ান ব্যারেটো বাঁপায়ে শুধু গোলই করেননি, দলকে জিতিয়েছিলেন…

Read More

Brazil Football Team News: সেলেকাওদের সোনালি দিন কি ফিরবে? ডুবন্ত ব্রাজিলকে বাঁচাতে বিরাট পদে রোনাল্ডো
Brazil Football Team News: সেলেকাওদের সোনালি দিন কি ফিরবে? ডুবন্ত ব্রাজিলকে বাঁচাতে বিরাট পদে রোনাল্ডো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কে বলবে ব্রাজিল (Brazil Football Team News) পাঁচবারের বিশ্বকাপজয়ী দল! যে রেকর্ড আর বিশ্বের কোনও দলের নেই, সেই সেলেকাওদের সোনালি দিন আজ অতীত, ব্রাজিল যেন আজ ধুঁকছে! অনেকদিন ধরেই পেলের দেশের ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না। দলে একপ্রকার পরিবর্তনের হাওয়া লেগেছে। কোচ দোরিভাল জুনিয়রের পৌরহিত্য়ে শুরুটা উড়ন্ত হলেও সময়ের সঙ্গে তা মাটিতে নেমে এসেছে। চলতি বছর মহাদেশীয় আসরে শেষ চারেও যেতে পারেনি ব্রাজিল। হারতে হয়েছিল উরুগুয়ের কাছে। বছরের শেষ ম্যাচেও সেই একই প্রতিপক্ষের কাছে…

Read More

Brazil: মহিলা কেন্দ্রীয় মন্ত্রীকেই যৌন নিগ্রহ, দেশের মানবাধিকার মন্ত্রীকে বরখাস্ত করলেন রাষ্ট্রপতি!
Brazil: মহিলা কেন্দ্রীয় মন্ত্রীকেই যৌন নিগ্রহ, দেশের মানবাধিকার মন্ত্রীকে বরখাস্ত করলেন রাষ্ট্রপতি!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি করে ভয়ংকর যৌন নির্যাতন ও খুনের ঘটনার ভয়াবহতায় বাংলা উত্তাল। কেরালার ফিল্ম জগত থেকে তেলুগু-তামিল হয়ে বলিউডেও এরই মধ্যে আছড়ে পড়েছে যৌনশোষণের একাধিক অভিযোগ। মিটু সুনামির আওতা থেকে বাদ যায়নি টলিউডও। তবে এই একই কারণে, দেশের মন্ত্রীকে ইস্তফা দিতে বাধ্য করা হলে– তা নিঃসন্দেহে বেনজির। ভুল পড়ছেন না! ঠিক এমনটাই ঘটেছে। মন্ত্রিসভার আরেক সদস্য়ের শ্লীলতাহানির অভিযোগে চাকরি গেছে মানবাধিকার মন্ত্রীর! তবে ঘটনা ভারতের নয়, ব্রাজিলের। ব্রাজিলের মানবাধিকারমন্ত্রী সিলভিও আলমেইডাকে বরখাস্ত করা হয়েছে। মন্ত্রিসভার…

Read More

নেইমার-ভিনিসিয়াসদের নয়া কোচ দোরিভাল জুনিয়র, নিশ্চিত করল ব্রাজিল
নেইমার-ভিনিসিয়াসদের নয়া কোচ দোরিভাল জুনিয়র, নিশ্চিত করল ব্রাজিল

শুভব্রত মুখার্জি:- সাম্প্রতিক সময়ে বেশ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ব্রাজিলের সিনিয়র ফুটবল দল। গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় তারা। চলতি বিশ্বকাপ কোয়ালিফায়ারের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বেও তাদের পারফরম্যান্স যথেষ্ট খারাপ। এমন কঠিন পরিস্থিতিতেই ব্রাজিলের জাতীয় ফুটবল দলের নয়া হেড কোচের নাম ঘোষনা করা হয়েছে দেশের ফুটবল ফেডারেশনের তরফে। নেইমার-ভিনিসিয়াসদের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে দোরিভাল জুনিয়রকে। দোরিভাল জুনিয়র যে ব্রাজিল সিনিয়র দলের কোচ হতে পারেন তা একপ্রকার নিশ্চিত ছিল। সংবাদমাধ্যম তা আগেই নিশ্চিত করেছিল। আর বৃহস্পতিবার সেই…

Read More

গুরুতর চোট, কোপা আমেরিকা শুরুর আগে ফিরতে পারবেন তো নেইমার?
গুরুতর চোট, কোপা আমেরিকা শুরুর আগে ফিরতে পারবেন তো নেইমার?

শুভব্রত মুখার্জি:- বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দেশ ব্রাজিল। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলের অবশ্য সাম্প্রতিক সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। ২০২২ সালের শেষ কাতার বিশ্বকাপ ও তারা কোয়ার্টার ফাইনাল থেকেও ছিটকে গিয়েছিল তারা। সামনেই রয়েছে কোপা আমেরিকা। গতবারে চিরপ্রতিদ্বন্দী আর্জেন্তিনার কাছে হেরে কোপা আমেরিকার খেতাব খোয়াতে হয়েছিল তাদের। ফলে ২০২৪ সালের কোপা আমেরিকা জিততে মরিয়া তারা। তবে এই কোপা আমেরিকার সফর শুরুর অনেক আগেই বড়সড় ধাক্কা খেল তারা। তাদের বর্তমান সময়ের সেরা ফুটবলার নেইমার জুনিয়রকে পাবে না তারা। চোটের…

Read More

Neymar: নেইমারের একরত্তি মেয়েকে অপহরণের চেষ্টা সশস্ত্র দুষ্কৃতী দলের!
Neymar: নেইমারের একরত্তি মেয়েকে অপহরণের চেষ্টা সশস্ত্র দুষ্কৃতী দলের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সময়টা যেন কিছুতেই ভালো যাচ্ছে না ব্রাজিল (Brazil) ও আল হিলালের (Al Hilal) পোস্টার বয় নেইমারের (Neymar)। গত মঙ্গলবার রাতের ঘটনায় নেইমারের বুক কেঁপে গিয়েছে। নেইমারের বান্ধবী ও সন্তানের মা ব্রুনা বায়ানকার্ডির (Bruna Biancardi) বাড়িতে ছিল সদ্যোজাত কন্য়া মাইভের (Maive)। ঠিক তখনই ডাকাতি করার জন্য়, সশস্ত্র এক কুখ্য়াত দুষ্কৃতী-দল চড়াও হন ব্রুনার সাও পাওলোর বাড়িতে। আর সেভেন সংবাদপত্রে লেখা হয়েছে যে, ব্রুনার বাড়িতে ব্রুনা এবং নেইমার না থাকলেও, তাঁর বাবা-মা ছিলেন। তাঁদের দড়ি দিয়ে…

Read More

শ্রীভূমিতে যেন ঘরের ছেলে ঘরের ছেলে রোনাল্ডিনহো, ভালবাসায় আপ্লুত ব্রাজিল তারকা
শ্রীভূমিতে যেন ঘরের ছেলে ঘরের ছেলে রোনাল্ডিনহো, ভালবাসায় আপ্লুত ব্রাজিল তারকা

উত্তর ২৪ পরগনা: পুজোর সময় শহরে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবল তারকা রোনাল্ডিনহো। পুজোর আনন্দ আরও দ্বিগুন করেছেন কিংবদন্তী ফুটবলার। কলকাতায় পা দিয়েই সোমবার সকাল থেকে নান কর্মসূচিতে যোগ দিচ্ছেন রোনাল্ডিনহো। সোমবার সন্ধ্যায় তিনি যান তিলোত্তমার সবচেয়ে নজরকাড়া পুজোগুলির মধ্যে অন্যতম শ্রীভূমিতে। মন্ত্রী সুজিত বসুর পুজোয় এদিন রোনাল্ডিনহো ধরা দিলেন একেবারে ঘরের ছেলের মত। শ্রীভূমিতে এদিন রোনাল্ডিনহোর জন্য সাম্বা ডান্সের আয়োজন করা হয়েছিল। এছাড়া বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়েই স্বাগত জানানো হয় তারকাকে। হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন স্মারকসম্মান সহ ফুল।…

Read More

Brazil: অ্যামাজনের জঙ্গলে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১৪; শুরু হল তদন্ত
Brazil: অ্যামাজনের জঙ্গলে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১৪; শুরু হল তদন্ত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার জনপ্রিয় পর্যটন শহর বার্সেলোসে ঝড়ো আবহাওয়ায় অবতরণের চেষ্টা করার সময় ব্রাজিলের আমাজনের জঙ্গলে একটি বিমান ভেঙে পরে। এই ঘটনায় ১৪ জন নিহত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটিতে বিমানে থাকা সকলের মৃত্যু হয়েছে। ছোট বিমানের পাইলট ভারী বৃষ্টির মধ্যে শহরের দিকে আসছিলেন বলে জানা গিয়েছে। দৃশ্যমানতা কম ছিল এবং তাঁকে অসাবধানতাবশত রানওয়ের মাঝখানে অবতরণ শুরু করতে দেখা গিয়েছে। অ্যামাজনাস রাজ্যের নিরাপত্তা সচিব ভিনিসিয়াস আলমেদা একটি সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন। তিনি বলেন, বিমানটি ল্যান্ডিং স্ট্রিপের…

Read More

Amazon Rainforest: ‘এখনই সাবধান না হলে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব!’ আমাজন নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব…
Amazon Rainforest: ‘এখনই সাবধান না হলে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব!’ আমাজন নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা বলেছেন– আগে আমাজন বাঁচানোর বিষয়টি এত জরুরি ছিল না। গত জুলাই ছিল বিশ্বের উষ্ণতম মাস। এবার আমাদের একসঙ্গে কাজ করতেই হবে। না হলে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব! কেন এ কথা বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট? হঠাৎ করে বলেননি। আমাজনকে ঘিরে ছিল এক জরুরি বৈঠক। আট দেশের এক বৈঠক। বিশ্বের সবচেয়ে বড় রেনফরেস্ট আমাজনকে বাঁচানোর জন্য একজোট হয়েছে আট দেশ। ব্রাজিলে অনুষ্ঠিত ওই জোটের শীর্ষ সম্মেলনে ব্রাজিল ছাড়াও হাজির হল– বলিভিয়া,কলম্বিয়া, ইকুয়েডর,…

Read More