আচমকা দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাক, শোরগোল আইপিএলে! নেপথ্যে কী কারণ?
নয়াদিল্লি: ভারত-বাংলাদেশ সম্পর্কের বৈরিতা কি এবার ছাপ ফেলতে চলেছে আইপিএলে (IPL 2025)? বুধবার সন্ধ্যার দিক থেকে আচমকা সোশ্যাল মিডিয়ায় #boycottdelhicapitals ট্রেন্ডিং। দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাক উঠল। আইপিএলে কোনও দলকে বর্জন করার ডাক উঠছে, এরকম ঘটনা কোনও দিন ঘটেনি। সৌরভ গঙ্গোপাধ্যায়কে কলকাতা নাইট রাইডার্স ছেঁটে ফেলার পর প্রচুর ক্রিকেটপ্রেমী শাহরুখ খানের দলের থেকে মুখ ফিরিয়েছিলেন। কিন্তু সেটা ছিল নিছকই অভিমান। ক্রিকেটীয় কারণ। তাহলে দিল্লি ক্যাপিটালসে বয়কট করার ডাকের নেপথ্যে কী? কোনও ক্রিকেটীয় কারণের কথা উঠে আসছে না। বরং নেপথ্যে রয়েছে দিল্লি…










