Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
East Bengal On Souvik Chakrabarti: লাল-হলুদ জার্সিতে খেলেছেন ৪৬০১ মিনিট! মাঝমাঠের তারকার ভবিষ্যৎ লিখে ফেলল ইস্টবেঙ্গল…
East Bengal On Souvik Chakrabarti: লাল-হলুদ জার্সিতে খেলেছেন ৪৬০১ মিনিট! মাঝমাঠের তারকার ভবিষ্যৎ লিখে ফেলল ইস্টবেঙ্গল…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২২ সালে হায়দরাবাদ এফসি (Hyderabad FC) ছেড়ে ইস্টবেঙ্গলে (Emami East Bengal FC) আসার পর মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti) শুধু দলেরই ভরসমান ফুটবলার হয়ে ওঠেননি, হয়ে উঠেছেন ‘ফ্যান ফেভারিটও’। আসন্ন ডুরান্ড কাপ (Durand Cup 2025) শুরুর আগেই ইস্টবেঙ্গল মাঝমাঠের তারকার ভবিষ্যৎ লিখে ফেলল। আরও দু’বছর লেসলি ক্লডিয়াস সরণির শতাব্দী প্রাচীন ক্লাবেই থাকছেন বঙ্গতনয়। ২০২৭ পর্যন্ত ইস্টবেঙ্গল চুক্তি নবীকরণ করল সৌভিকের সঙ্গে। আনুষ্ঠানিক ভাবে তা ক্লাব জানিয়ে দিল। ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থাংবই সিংটো সৌভিকের…

Read More

মেসি সহ এই ৩ বিদেশির সঙ্গে চুক্তি শেষ করল ইস্টবেঙ্গল! নতুন মরশুমের আগে সিদ্ধান্ত
মেসি সহ এই ৩ বিদেশির সঙ্গে চুক্তি শেষ করল ইস্টবেঙ্গল! নতুন মরশুমের আগে সিদ্ধান্ত

এই বিদেশি ত্রয়ীর সঙ্গে চুক্তি শেষ করল ইস্টবেঙ্গল এফসি। ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এর ক্লাব ইস্টবেঙ্গল এফসি তিন বিদেশি ফুটবলারের সঙ্গে চুক্তি শেষ করার ঘোষণা করেছে। এই তিন ফুটবলার হলেন—স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তে, ক্যামেরুনের ফরোয়ার্ড রাফায়েল মেসি বৌলি এবং ভেনেজুয়েলার উইঙ্গার রিচার্ড সেলিস। স্প্যানিয়ার্ড ইউস্তে ২০২৪-২৫ মরশুম শুরুর আগে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন, দলের ষষ্ঠ বিদেশি ফুটবলার হিসেবে। অন্যদিকে, মেসি বৌলি ও সেলিস শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গলে আসেন, যখন দলটি একাধিক চোট-আঘাতে ভুগছিল। ইনজুরির সঙ্গে লড়াই করেও ইউস্তে ইস্টবেঙ্গলের হয়ে ১৮টি…

Read More

ভরসা সেই বুড়ো সুনীলই! থাইল্যান্ড-হংকং ম্যাচের ২৮ জনের স্কোয়াড ঘোষণা মার্কুয়েজের
ভরসা সেই বুড়ো সুনীলই! থাইল্যান্ড-হংকং ম্যাচের ২৮ জনের স্কোয়াড ঘোষণা মার্কুয়েজের

থাইল্যান্ড ও হংকং ম্যাচের জন্য দল ঘোষণা করে দিলেন ম্যানোলো মার্কুয়েজ। সুযোগ পেলেন মোহনবাগানের সুহেল ভাট। ১৯ মে থেকেই কলকাতায় অনুশীলন চালাচ্ছে ভারতীয় ফুটবল দল। বলা ভালো আবাশিক শিবির মতোই হচ্ছে কলকাতায়। আসলে ভারতীয় ফুটবল দলের সাম্প্রতিক পারফরমেন্স একদমই ভালো নয়। বাংলাদেশের মতো আপাত নিরীহ দলের বিরুদ্ধেও সুনীলরা জিততে পারেননি আগের ম্যাচে। শিলংয়ে ম্যাচ করা হয়েছিল, যাতে একটু বেশি উচ্চতায় গিয়ে বাংলাদেশের ফুটবলারদের খেলতে অসুবিধা হয়। কিন্তু হামজা চৌধুরীরা সেদিন যে ফুটবলটা খেলেছিলেন, তাতে বোঝা যাচ্ছিল না যে তাঁরা…

Read More

অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী নায়ক! অবস্থা আগের থেকে ভালো
অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী নায়ক! অবস্থা আগের থেকে ভালো

হাসপাতালে ভর্তি হলেন ব্রাজিলিয়ান তারকা লুসিও। ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী নায়ককে। জানা গেছে, তাঁর শরীরের বিভিন্ন অংশ নাকি পুড়ে গেছে, সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটার পরই ইন্টার মিলান এবং ব্রাজিলের প্রাক্তন ডিফেন্ডারকে দ্রুত ব্রাসিলিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আপাতত সেখানেই ভর্তি রয়েছেন লুসিও। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, আগের থেকে উন্নতি করে আপাতত স্থিতিশীল রয়েছেন লুসিও। তাঁকে ২৪ ঘন্টার নজরদারিতেই রাখা হয়েছে এবং পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে…

Read More

AIFF-র বর্ষসেরা ফুটবলার মোহনবাগানের শুভাশিস! তালিকায় ইস্টবেঙ্গলের সৌম্যা
AIFF-র বর্ষসেরা ফুটবলার মোহনবাগানের শুভাশিস! তালিকায় ইস্টবেঙ্গলের সৌম্যা

এআইএফএফের তরফে বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হলেন মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বোস। সবুজ মেরুন শিবিরকে নেতৃত্ব দিয়ে গতবার আইএসএল শিল্ড জিতেছিলেন। এবারে নিজেকে অন্য উচ্চতায় পৌঁছে নিয়ে গেছিলেন শুভাশিস। আইএসএলের ডিফেন্ডারদের মধ্যে সব থেকে বেশি গোল করা ভারতীয় তিনিই। এবার তাঁকেই বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত করল ফেডারেশন। আর বর্ষসেরার তালিকায় মোহনবাগানের পুরুষ ফুটবলারদের সঙ্গেই পাল্লা দিয়ে পুরস্কার জিতেছে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলাররাও। ইস্টবেঙ্গলের মহিলা দল এবারে জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয়। বর্ষসেরা ফুটবলার মোহনবাগানের অধিনায়ক এছাড়াও এআইএফএফের বিচারে বর্ষসেরা মহিলা ফুটবলার নির্বাচিত…

Read More

মোহনবাগান কখনও হারে না! KBFCকে হারিয়ে সুপার কাপ সেমিতে উঠে হুঙ্কার দীপক টাংরির
মোহনবাগান কখনও হারে না! KBFCকে হারিয়ে সুপার কাপ সেমিতে উঠে হুঙ্কার দীপক টাংরির

কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের কোয়ার্টার ফাইনালে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে এসেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এক বিদেশি নিয়ে দল সাজিয়ে, অধিকাংশ জুনিয়র অনামী ফুটবলারদের সুযোগ দেওয়ার পরেও নোয়াহ, জিমেনেজ, পাপরাহ সমন্বিত কেরলকে হারিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। সেই সঙ্গে সেমিফাইনালের টিকিটও হাতে পেয়ে গেছে বাস্তব রায়ের দল। সাহাল-আশিক-অভিষেক-সালাহউদ্দিনরা এদিন যে ফুটবলটা খেলেছেন, তাতে মোহনবাগান সমর্থকরা গর্ববোধ করতেই পারেন আর ভবিষ্যৎ নিয়েও নিশ্চিন্ত থাকতে পারেন। এই কেরলই কদিন আগে ২ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল, আজ সেই দলকেই মাত্র ১ বিদেশি নিয়েই ল্যাজেগোবরে করে দিয়েছে…

Read More

Super Cup-এ হারের ধাক্কা সামলাতে পারল না! অবসর ঘোষণা ইস্টবেঙ্গল তারকার, রিপোর্ট
Super Cup-এ হারের ধাক্কা সামলাতে পারল না! অবসর ঘোষণা ইস্টবেঙ্গল তারকার, রিপোর্ট

মোহনবাগানের ছেড়ে দেওয়া প্লেয়ারকে দলে নিলে কি হয়, সেটা এবারের আইএসএলে ভালোভাবেই টের পেয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। মোহনবাগানের গতবারের আইএসএলে খেলা ডিফেন্ডার জুটি হেক্টর য়ুসতে এবং আনোয়ার আলিকে দলে নিয়েছিল লালহলুদ শিবির। আনোয়ারকে মোহনবাগান ছাড়তে না চাইলেও অনেক লড়াই করে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল আর হেক্টরকে মোহনবাগান এমনিই ছেড়ে দিয়েছিল। সুপার কাপে হেরেই অবসর সেই হেক্টরকে দিয়ে ইস্টবেঙ্গল নিজেদের ডিফেন্স লাইন আপ সাজিয়েছিল। যা পর যা হওয়ার তাই হয়েছে। একজন ৩৭ বছর বয়সী ডিফেন্ডারের পক্ষে ভারতের সেরা লিগে পুরোদমে তরুণদের সঙ্গে…

Read More

ISL কাপ বিতর্কে নয়া মোড়! IWL জয়ী ইস্টবেঙ্গলের হয়ে ট্রফি নেবেন ক্রীড়ামন্ত্রী
ISL কাপ বিতর্কে নয়া মোড়! IWL জয়ী ইস্টবেঙ্গলের হয়ে ট্রফি নেবেন ক্রীড়ামন্ত্রী

ইন্ডিয়ান ওমেন লিগ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। এবারে ভারতীয় ফুটবলের অধিকাংশ ট্রফিই জিতেছে বাংলার দলগুলো। সন্তোষ ট্রফিতে সঞ্জয় সেনের দল নজর কাড়ার পর মোহনবাগান আইএসএলের লিগ শিল্ড এবং কাপ জিতেছে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবও আইলিগ দ্বিতীয় ডিভিশন জিতে আইলিগে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। আর সুপার কাপেরও বর্তমান চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। এবার জানা গেল, ভারতীয় ফুটবলের মহিলা লিগ জয়ের জন্য পুরস্কার নিতে হাজির থাকতে চলেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল চ্যাম্পিয়ন…

Read More

সুপার কাপের মহড়ায় Chennayin FC-কে হারাল ইস্টবেঙ্গল! প্রীতি ম্যাচে গোল আনোয়ারের
সুপার কাপের মহড়ায় Chennayin FC-কে হারাল ইস্টবেঙ্গল! প্রীতি ম্যাচে গোল আনোয়ারের

১ সপ্তাহ পরই শুরু হয়ে যাচ্ছে কলিঙ্গ সুপার কাপ। গতবছর এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। কার্লেস কুয়াদ্রাতের দল সত্যিই ভালো ফুটবল খেলেছিল। কিন্তু এবারে লালহলুদ ফুটবলারদের পারফরমেন্স সেরকম নয়। আইএসএল মরশুমের শুরুতেই টানা ছয় ম্যাচে হেরেছিল লালহলুদ শিবির, যার ফলে পরের দিকে ম্যাচ জিতলেও প্লে অফে যাওয়া হয়ে ওঠেনি তাঁদের। সর্বভারতীয় প্রতিযোগিতায় ম্যারাথন লিগ জেতা সব সময়ই কঠিন। কারণ ৩-৪ মাস ধরে ফুটবলারদের ফিট থাকতে হয় এবং জয়ের ধারাবাহিকতা রাখতে হয়। তুলনায় যদি দেখা যায়, দেশের ফুটবলে নকআউট কাপে…

Read More

‘সোমবার প্রতিশোধ নেব’! বাগান সমর্থকদের মারের প্রতিবাদে হুঙ্কার প্রাণ ভোমরা দিমির
‘সোমবার প্রতিশোধ নেব’! বাগান সমর্থকদের মারের প্রতিবাদে হুঙ্কার প্রাণ ভোমরা দিমির

সত্যিকারের যারা ফুটবলার হয়, তাঁদের মনের জোর আর বাকিদের মতো হয় না। গোটা একটা সমাজ, কখনও একটা গোটা দেশই উঠে দাঁড়ায় তাঁদের অবলম্বন করে। ১৯৮৬ সালে যেমন আর্জেন্তিনাকে বিশ্ব মানচিত্রে আলাদা করে চিনিয়েছিলেন দিয়োগো আর্মান্দো মারাদোনা। যতদিন বেঁচে থেকেছেন সমর্থকদের দিকে একটা আঙুল তুলতে দিতেন না। এমন উদাহরণ প্রচুর রয়েছে ফুটবলে। জামশেদপুরের কাছে হার মোহনবাগানের বৃহস্পতিবার মোহনবাগানের আইএসএলের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ ছিল জামশেদপুরের জেআরডি কমপ্লেক্সে খালিদ জামিলের দলের বিরুদ্ধে। সেই ম্যাচে মোহনবাগান খুব একটা ভালো খেলেছে, তা বলা…

Read More