Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
দুই প্রবল শক্তিধরের মধ্যে যুদ্ধের উপক্রম, তপ্ত পশ্চিম এশিয়া, দ্বিধাবিভক্ত আন্তর্জাতিক মহল
দুই প্রবল শক্তিধরের মধ্যে যুদ্ধের উপক্রম, তপ্ত পশ্চিম এশিয়া, দ্বিধাবিভক্ত আন্তর্জাতিক মহল

নয়াদিল্লি: একবছর ধরে চলা যুদ্ধে ইতি পড়েনি। তার মধ্যেই নয়া যুদ্ধের আশঙ্কা দানা বাধল। ইজরায়েলকে লক্ষ্য করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আর সেই নিয়েই যুদ্ধ পরিস্থিতি ঘোরাল হয়ে উঠেছে পশ্চিম এশিয়ায়। ইরানকে এর পাল্টা জবাব দেবে কি না ইজরায়েল, আমেরিকা সেক্ষেত্রে কী ভূমিকা পালন করবে, সেই নিয়ে কাটাছেঁড়া চলছে। এমন পরিস্থিতিতে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে আন্তর্জাতিক মহলও। কেউ ইরান, প্যালেস্তাইন, লেবাননকে সমর্থন করছে, কেউ আবার ইজরায়েল-আমেরিকার পাশে দাঁড়িয়েছে। (Iran-Israel War Situation) মঙ্গলবার রাতে ইজরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে প্রায় ২০০…

Read More

ইজরায়েলের কোপে আন্তর্জাতিক সংবাদসংস্থা! অফিসে সেনা, ধরানো হল বন্ধের নোটিশ
ইজরায়েলের কোপে আন্তর্জাতিক সংবাদসংস্থা! অফিসে সেনা, ধরানো হল বন্ধের নোটিশ

কলকাতা: আন্তর্জাতিক সংবাদসংস্থার দফতর বন্ধের নোটিশ দিল ইজরায়েলের সেনা। ওয়েস্ট ব্যাঙ্কের রামাল্লায় কাতারভিত্তিক সংবাদসংস্থা আল জ়াজিরার অফিসে ইজরায়েলি সেনা হানা দিয়েছে বলে জানানো হয়েছে সংবাদ সংস্থার তরফেই। ৪৫ দিনের মধ্যে অফিস বন্ধের নোটিশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সংবাদসংস্থার তরফে। আল জ়াজিরার রিপোর্টে প্রকাশিত, ‘ভারী অস্ত্রে সজ্জিত এবং মুখোশধারী ইজরায়েলি সেনা সংস্থার ভবনে ঢুকে নেটওয়ার্কের ওয়েস্ট ব্যাঙ্ক ব্যুরো চিফ ওয়ালিদ আল-ওমারির হাতে অফিস বন্ধ করে দেওয়ার নির্দেশ তুলে দেন। এর জন্য কোনও কারণ দেখানো হয়নি।’ আল জ়াজিরার তরফে জানানো…

Read More

এবার ওয়াকি-টকি, ল্যান্ডলাইন ফোন বিস্ফোরণ লেবাননে, বাড়ছে মৃতের সংখ্যা, দায় স্বীকার ইজরায়েলের
এবার ওয়াকি-টকি, ল্যান্ডলাইন ফোন বিস্ফোরণ লেবাননে, বাড়ছে মৃতের সংখ্যা, দায় স্বীকার ইজরায়েলের

বেইরুট: পেজার বিস্ফোরণের পর এবার ওয়াকিটকি বিস্ফোরণ লেবাননে। এতে এখনও পর্যন্ত ২০ জন মারা গিয়েছেন। আহতের সংখ্যা ৪৫০-র বেশি। লেবাননের বিভিন্ন জায়গায়, হেজবোল্লাকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে। ঠিক কতগুলি ওয়াকিটকি বিস্ফোরণ ঘটেছে এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে একসঙ্গে শতাধিক ওয়াকি-টকি বিস্ফোরণ ঘটেছে বলে খবর। ল্যান্ডলাইন ফোন বিস্ফোরণের খবরও মিলছে। হামলার দায় স্বীকার করেছে ইজরায়েল। (Walkie Talkie Explosions in Lebanon) এর আগে, বুধবারই একসঙ্গে ৩০০০ পেজার বিস্ফোরণ ঘটে লেবাননে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ওয়াকি-টকি বিস্ফোরণ।…

Read More

১০ বছর ধরে বন্ধ উৎপাদন, দাবি জাপানি সংস্থার, লেবাননে ওয়াকি-টকি বিস্ফোরণ ঘিরে রহস্য
১০ বছর ধরে বন্ধ উৎপাদন, দাবি জাপানি সংস্থার, লেবাননে ওয়াকি-টকি বিস্ফোরণ ঘিরে রহস্য

নয়াদিল্লি: পেজার বিস্ফোরণের পর এবার ওয়াকি-টকি, ল্যান্ডলাইন ফোন বিস্ফোরণ লেবাননে। পর পর বিস্ফোরণে হতাহতের সংখ্যা বেড়ে চলেছে লাগাতার। কয়েকশো মানুষ এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। এই হামলার পিছনে যে তাদের হাত রয়েছে, ইতিমধ্যেই সেই ইঙ্গিত দিয়েছে ইজরায়েল। কিন্তু বিস্ফোরণ ঘটেছে যে ওয়াকি-টকিগুলিতে, সেগুলির নির্মাণকারী সংস্থা কে, সেই নিয়ে ধন্দ দেখা দিয়েছে এবারও। বুধবার পেজার বিস্ফোরণের পরও একই পরিস্থিতি তৈরি হয়। (Lebanon Walkie-Talkie Explosions) জাপানের রেডিও সরঞ্জাম নির্মাণকারী সংস্থা ICOM-এর তৈরি ওয়াকি-টকিগুলিতেই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। পাঁচ…

Read More

ইহুদি হত্যাকারী নাৎজি নেতাকে অপহরণ থেকে কানে বিষপ্রয়োগ, ইজরায়েলের Mossad যে কারণে সেরা
ইহুদি হত্যাকারী নাৎজি নেতাকে অপহরণ থেকে কানে বিষপ্রয়োগ, ইজরায়েলের Mossad যে কারণে সেরা

নয়াদিল্লি: মান্ধাতা আমলের পেজার মানুষ মারার অস্ত্র হয়ে উঠল। লেবানেন একসঙ্গে ৩০০০ পেজার বিস্ফোরণ ঘটে মারা গিয়েছেন অনেকে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রায় ২০০। লেবাননের সশস্ত্র সংগঠন হেজবোল্লাকে নিশানা করে ইজরায়েলের গুপ্তচর সংস্থা Mossad এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। (Mossad of Israel) গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে। কারণ তাইওয়ানের একটি সংস্থা থেকে কয়েক মাস আগে ৫০০০ পেজার কিনেছিল হেজবোল্লা। শোনা যাচ্ছে, সেই পেজার হেজবোল্লার হাতে এসে পৌঁছনোর আগেই কারিকুরি করে Mossad. ব্যাটারির গায়ে তিন গ্রাম বিস্ফোরক বসিয়ে…

Read More

যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিরল পোলিও আতঙ্ক, তিন দিন সময় চেয়ে শুরু হল টিকাকরণ
যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিরল পোলিও আতঙ্ক, তিন দিন সময় চেয়ে শুরু হল টিকাকরণ

নয়াদিল্লি: নয় নয় করে একবছর হতে চলল যুদ্ধের। প্রাণ গিয়েছে ৪০ হাজারের বেশি মানুষের, যার সিংহভাগ শিশু। ইজরায়েল বনাম হামাস যুদ্ধে এবার নয়া আতঙ্ক প্যালেস্তাইনের গাজায়। দীর্ঘ ২৫ বছর পর গাজায় ফিরল পোলিও। চলতি মাসের শুরুতে গাজায় এক বছরের শিশুর শরীরে পোলিও ধরা পড়েছে। শিশুটি একবছর পূর্ণ হয়নি এখনও। তার শরীরের কিছুটা অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। (Polio Returns to Gaza) রহমান আবু আল-জিদিয়া নামের ওই শিশুর শরীরে পোলিও ধরা পড়ায় যুদ্ধবিধ্বস্ত গাজায় আতঙ্ক ছড়িয়েছে। রাষ্ট্রপুঞ্জের তরফে তড়িঘড়ি পোলিও-র টিকাকরণের…

Read More

ইজরায়েলের পাশে আমেরিকা-ব্রিটেন, কৌশলে মাত দিতে চায় ইরান, পশ্চিম এশিয়ায় যুদ্ধে কে, কোন দিকে…
ইজরায়েলের পাশে আমেরিকা-ব্রিটেন, কৌশলে মাত দিতে চায় ইরান, পশ্চিম এশিয়ায় যুদ্ধে কে, কোন দিকে…

নয়াদিল্লি: যুদ্ধ বয়ে আনে বিপর্যয়, যুদ্ধ বয়ে আনে মৃত্যু, যুদ্ধ বয়ে আনে বিভাজন। দু’টি বিশ্বযুদ্ধ এবং একের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষে এতদিনে বিষয়টি প্রমাণিত। কিন্তু তার পরও যুদ্ধের অভিশাপ ঘোচার কোনও লক্ষণ আপাতত নেই। রাশিয়া বনাম ইউক্রেন এবং ইজরায়েল বনাম হামাস যুদ্ধের মধ্যেই যুদ্ধ বৃহত্তর আকার নিতে শুরু করেছে পশ্চিম এশিয়ায়। ইজরায়েলের বিরুদ্ধে একজোটে হামলা চালাতে প্রস্তুত ইরান, লেবাননের হেজবোল্লা এবং ইয়েমেনের হুথি সংগঠন। এর পাল্টা,ইজরায়েলকে ‘রক্ষা’ করতে নেমে পড়েছে আমেরিকা। একে একে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং অতিরিক্ত…

Read More

ইজরায়েলের উপর ত্রিমুখী হামলা! ঝাঁকে ঝাঁকে রকেট উড়ে এল লেবানন থেকে
ইজরায়েলের উপর ত্রিমুখী হামলা! ঝাঁকে ঝাঁকে রকেট উড়ে এল লেবানন থেকে

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় আরও একটি যুদ্ধ ঘনিয়ে আসাকে ঘিরে থমথমে পরিবেশ। সেই আবহেই আশঙ্কা সত্যি করে ইরানের উপর হামলা চালাল লেবাননের হেজবোল্লা সংগঠন। ইজরায়েলের উদ্দেশে একঝাঁক রকেট ছুড়েছে হেজবোল্লা। তাদের পিছন থেকে ইরান মদত জোগাচ্ছে বলে অভিযোগ। সেই নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তেহরানকে পিছু হটতে আর্জি জানিয়েছেন। (Hezbollah Strikes Israel) ইজরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়ার কথা জানিয়েছে হেজবোল্লা। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতেও ইজরায়েলের আকাশে আলোর গোলা ছুটতে দেখা গিয়েছে। তবে ইজরায়েলের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী আয়রন…

Read More

৪৮ ঘণ্টার মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ, ঘোষণা ভারতীয় নস্ত্রাদামুসের
৪৮ ঘণ্টার মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ, ঘোষণা ভারতীয় নস্ত্রাদামুসের

নয়াদিল্লি: এক যুদ্ধ চলাকালীনই, অন্য যুদ্ধের সূচনা ঘটছে পশ্চিম এশিয়ায়। সেই আবহেই বড় ঘোষণা ভারতীয় ‘নস্ত্রাদামুস’ কুশল কুমারের। ৪ অথবা ৫ অগাস্ট থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে বলে ঘোষণা করলেন তিনি। জ্যোতিষ হিসেবে নামযশ রয়েছে কুশলের। আন্তর্জাতিক রাজনীতি, বিপর্যয় নিয়েও ভবিষ্যদ্বাণী করেন। ইরান এবং ইজরায়েলি সংঘাতে যখন যুদ্ধ ঘনিয়ে আসছে, সেই আবহেই তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বড় ঘোষণা করলেন কুশল। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে বলে দাবি করেছেন তিনি। (World War 3) এর আগে, ইজরায়েল বনাম হামাস…

Read More

তিনদিক দিয়ে ইজরায়েলে হামলার পরিকল্পনা, সেনা-ক্ষেপণাস্ত্র বাড়াচ্ছে আমেরিকা, ঘনাচ্ছে আর এক যুদ্ধ
তিনদিক দিয়ে ইজরায়েলে হামলার পরিকল্পনা, সেনা-ক্ষেপণাস্ত্র বাড়াচ্ছে আমেরিকা, ঘনাচ্ছে আর এক যুদ্ধ

নয়াদিল্লি: গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্কের উপর ইজরায়েলি হামলায় বিরাম নেই। সেই আবহেই পশ্চিম এশিয়ায় আবারও যুদ্ধের খাঁড়া। এবার মুখোমুখি ইরান এবং ইজরায়েল। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ের হত্যায় নাম জড়িয়েছে ইজরায়েলের মোসাদের। পাশাপাশি, লেবাননের হেজবোল্লা নেতা ফুয়াদ শুকরের হত্যাতেও নাম জড়িয়েছে ইজরায়েলের। এর পাল্টা ইজরায়েলের উপর হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে আবারও ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। পশ্চিম এশিয়ায় অতিরিক্ত যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং সেনা মোতায়েন করছে তারা। ক্ষেপণাস্ত্রও প্রস্তুত রাখা হয়েছে। ইরান এবং তাদের সহযোগীদের হাত থেকে ইজরায়েলকে রক্ষা…

Read More