সীমাহীন ভালবাসা! চা বিক্রেতাকে বিয়ে করলেন পাকিস্তানি ডাক্তার, ভাইরাল ভিডিও
#পাকিস্তান: এক পাকিস্তানি দম্পতির অনন্য প্রেমের গল্প হাজারো মানুষের মন জয় করেছে। কিশওয়ার সাহিবা, একজন এমবিবিএস ডাক্তার। একই হাসপাতালে কাজ করে হাউসকিপিং স্টাফ সদস্য শাহজাদ। তাঁদের বিয়ের গল্প এখন নেটমাধ্যমে ভাইরাল। ওকারা তহসিলের দিপালপুরে বসবাসকারী এই দম্পতি সম্প্রতি শএয়ার করেছেন যে কীভাবে তাঁরা সামাজিক অবস্থানে পার্থক্য থাকা সত্ত্বেও একে অপরের সঙ্গে দেখা করেছিলেন এবং প্রেমে পড়েছিলেন। কিশওয়ার একটি পাকিস্থানের ইউটিউব চ্যানেলকে বলেছেন যে তিনি যখন শাহজাদের সঙ্গে প্রথমবারের মতো দেখা করেছিলেন, তখন তাঁকে চাওয়ালা বা ক্লিনার বলে মনে হয়নি।…










