Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ধানবাদে বহুতলে বিধ্বংসী আগুন, মৃত ১৪, গুরুতর আহত ১২
ধানবাদে বহুতলে বিধ্বংসী আগুন, মৃত ১৪, গুরুতর আহত ১২

ধানবাদ: ঝাড়খন্ডের (Jharkhand) ধানবাদে (Dhanbad) ফের অগ্নিকাণ্ড। ব্যাঙ্ক মোড় থানা এলাকায় বহুতলে তিনটি তলায় আগুন (Fire)। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা দমকলের। আবাসনের ৭ তলার বাসিন্দাদের উদ্ধারের কাজ চলছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত ৪ জন। গত শনিবার ধানবাদে (Dhanbad) বেসরকারি হাসপাতালে (Privet Hospital) বিধ্বংসী আগুনে মৃত্যু হয় বাঙালি চিকিৎসক দম্পতির। ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ১২ জন ঘটনায় গুরুতর আহত হয়েছেন। কিছুদিন আগেই  ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদে (Dhanbad) বেসরকারি হাসপাতাল চত্বরে বিধ্বংসী আগুন লেগে দমবন্ধ হয়ে…

Read More

বিজেপির জেলা সভাপতিকে জুতোপেটা মহিলা কর্মীর, মথুরাপুর সাংগঠনিক জেলার বৈঠকে ধুন্ধুমার
বিজেপির জেলা সভাপতিকে জুতোপেটা মহিলা কর্মীর, মথুরাপুর সাংগঠনিক জেলার বৈঠকে ধুন্ধুমার

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা : বিজেপির (BJP) মথুরাপুর (Mathurapur) সাংগঠনিক জেলার বৈঠকে ধুন্ধুমার। যেখানে জেলা সভাপতিকে জুতোপেটা অভিযোগকারী মহিলা বিজেপি কর্মীর। যার পরে বকখালির আবাসিক হোটেলে বৈঠক চলাকালীন চেয়ার ছোড়াছুড়ি। অভিযোগকারী বিজেপি (BJP) মহিলা কর্মী সভায় উপস্থিত হওয়ায় কটূক্তির অভিযোগ। যে বক্তব্যের পর মহিলা বেরিয়ে যেতে গেলে শ্লীলতাহানির অভিযোগ। আর সেই ঘটনার পরেই জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্যকে জুতোপেটা অভিযোগকারী মহিলার। ‘ঘটনার পর থেকেই হুমকি দিচ্ছেন বিজেপির জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্য’, এমনটাই দাবি অভিযোগকারী মহিলা বিজেপি কর্মীর। যদিও গুরুত্বে…

Read More

জমি বিতর্কে বিশ্বভারতীর উপাচার্যকে জবাব অমর্ত্য সেনের
জমি বিতর্কে বিশ্বভারতীর উপাচার্যকে জবাব অমর্ত্য সেনের

কলকাতা: জমি বিতর্কে বিশ্বভারতীর উপাচার্যকে জবাব অমর্ত্য সেনের (Amartya Sen)। নোবেলজয়ী বলেন, ‘আমার জমি নিয়ে নিতে চাইছেন, কেউ যদি আপনার বাড়িতে গিয়ে বলে এটা তাঁর জমি। উনি অন্যের সঙ্গে যেরকম ব্যবহার করেন, অন্য কেউ সেটা করবে না।’ বিশ্বভারতীর (Viswabharati University) উপাচার্যকে জবাব নোবেলজয়ী অর্থনীতিবিদের। ‘দিল্লির কিছু মানুষ হয়তো আমাকে পছন্দ করেন না,’ মন্তব্য অমর্ত্য সেনের। উপাচার্যকে জবাব অমর্ত্য সেনের: শান্তিনিকেতনে জমি বিতর্কের রেশ এবার এসে পড়ল দিল্লিতেও। বিস্ফোরক এই মন্তব্য করে কি আদতে তাঁর প্রতি কেন্দ্রের মোদি সরকারের মনোভাব…

Read More

বজবজে জুটমিলের গুদামে ভয়াবহ আগুন
বজবজে জুটমিলের গুদামে ভয়াবহ আগুন

বজবজ: বজবজে (Budge Budge) জুটমিলের গুদামে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। বিকেল ৪.৩০-এ জুটমিলের গুদামে আগুন (Fire) লাগে। এখনও দাউদাউ করে জ্বলছে আগুন। শর্টসার্কিট থেকে আগুন, প্রাথমিক অনুমান দমকল। বজবজের জুটমিলে আগুন:  সপ্তাহের প্রথম দিন ফের অগ্নিকাণ্ডের ঘটনা। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা।এদিন হঠাৎই আগুনের লেলিহান শিখা দেখা যায়। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা। বজবজের ওই জুটমিলেই রয়েছে গুদাম। আশেপাশে জলাশয় না থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকে। প্রাথমিক দমকলের অনুমান, শর্টসার্কিট থেকে লেগেছে আগুন। ঘটনায়…

Read More

‘মানুষের কিছু জানানোকে বিক্ষোভ বলে না,’ বার্তা মমতার
‘মানুষের কিছু জানানোকে বিক্ষোভ বলে না,’ বার্তা মমতার

কলকাতা:‘রাস্তা দিয়ে গেলে মানুষ কিছু বলবে না, তা নয়, ক্ষোভ থাকতেই পারে। মানুষের কিছু জানানোকে বিক্ষোভ বলে না।’ দিদির দূত কর্মসূচিতে মানুষের বিক্ষোভ প্রসঙ্গে নাম না করে বার্তা মমতার (Mamata Banerjee)। বার্তা মমতার: এদিন তিনি বলেন, “সবাই যে আমাকে ভালবাসবেন একথা মনে করার কোনও কারণ নেই। আমার কোনও সমালোচক বন্ধু থাকবে না, এটা মনে করার কোনও কারণ নেই। মানুষ একটা আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তার দুঃখের দুটো কথা বলবে না, আমি এরকম মানুষ নই। আমি চাই মানুষ বলুক। সেটাকে…

Read More

১১ বছর পর কার্টুনকাণ্ডে অবশেষে অব্যাহতি অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রর
১১ বছর পর কার্টুনকাণ্ডে অবশেষে অব্যাহতি অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রর

কলকাতা : কার্টুনকাণ্ডের (Cartoon Controversy) ১১ বছর পরে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে (Proffesor Ambikesh Mahapatra) মামলা থেকে অব্যাহতি দিল আলিপুর আদালত (Alipore Court)। ২০১২ সালের ১২ এপ্রিল, অম্বিকেশ মহাপাত্রর বিরুদ্ধে পূর্ব যাদবপুর থানায় (Jadavpur Police Station) যে এফআইআর হয়েছিল, সেই মামলা থেকে অব্যাহতি পেলেন তিনি। ২০২১-এর ১৪ সেপ্টেম্বর, আলিপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে ব্যঙ্গচিত্র সংক্রান্ত এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানান অম্বিকেশ মহাপাত্র। কিন্তু, সেই আবেদন খারিজ করে দেন আলিপুরের সিজেএম। এরপর অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র নতুন করে আলিপুর আদালতের…

Read More

কারা আসতেন কুন্তলের কাছে? নিয়োগ দুর্নীতি মামলায় তথ্য তলব সিবিআইয়ের
কারা আসতেন কুন্তলের কাছে? নিয়োগ দুর্নীতি মামলায় তথ্য তলব সিবিআইয়ের

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) তলব। নিজাম প্যালেসে হাজিরা তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের। কুন্তল সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে তাপস মণ্ডলের কাছেও। কুন্তল ঘোষকে তলব: নিয়োগ দুর্নীতির তদন্তে এবার CBI স্ক্যানারে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। কারা আসতেন কুন্তলের কাছে? কতগুলি কলেজের সঙ্গে যোগাযোগ ছিল কুন্তলের? অফলাইন রেজিস্ট্রেশন, টাকা নেওয়ার রসিদ সহ একাধিক তথ্য তলব। কুন্তলের সঙ্গে তাপস মণ্ডলের ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত নথিও তলব। তথ্য নিয়ে নিজাম প্যালেসে তাপস মণ্ডলের…

Read More

পাইপ বসানোকে কেন্দ্র করে ধুন্ধুমার, দুই প্রতিবেশীর ঝামেলার জেরে বোমাবাজি বীরভূমে
পাইপ বসানোকে কেন্দ্র করে ধুন্ধুমার, দুই প্রতিবেশীর ঝামেলার জেরে বোমাবাজি বীরভূমে

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: জলের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর ঝামেলা। আর সেই ঝামেলা গড়াল বোমাবাজিতে (Bombing)। ঘটনা মল্লারপুরের কোটা গ্রামে। ৩ জন আহত হন। ৩-৪টি বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে মল্লারপুর থানার পুলিশ (Mallarpur Police Station)। দুই প্রতিবেশীর ঝামেলা: মাড়গ্রামের পর এবার মল্লারপুর। ফের বোমা বারুদের আস্ফালন বীরভূমে। আহত হয়েছেন তিন জন। ঘরের শাটারে এখনও তাজা বোমার দাগ। ভেঙে বেরিয়ে গিয়েছে জানালার ফ্রেম। ছড়িয়ে ছিটিয়ে ভাঙা জানালার কাচ। সামান্য জলের পাইপ…

Read More

দীর্ঘ লড়াইয়ের অবসান, ৭-০ ব্যবধানে জিতে ঝালদা পুরসভা দখল কংগ্রেসের
দীর্ঘ লড়াইয়ের অবসান, ৭-০ ব্যবধানে জিতে ঝালদা পুরসভা দখল কংগ্রেসের

হংসরাজ সিংহ, ঝালদা : দীর্ঘ টানাপোড়েনের অবসান। শেষমেশ ঝালদা পুরসভা (Jhalda Municipality) দখল করল কংগ্রেস । আস্থাবোটে ৭-০ ব্যবধানে জিতে ঝালদা পুরসভায় বোর্ড গঠন করল কংগ্রেস (Congress)। ঝালদা পুরসভায় চেয়ারপার্সন নির্বাচিত হলেন শীলা চট্টোপাধ্যায়। ঝালদা পুরসভায় বোর্ড গড়ল কংগ্রেস। শেষমেশ ৬ কংগ্রেস কাউন্সিলরের সমর্থন নিয়ে চেয়ারপার্সন হলেন শীলা চট্টোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে ঝালদা পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত বাতিল করার পর কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল আস্থাভোটের। যে প্রক্রিয়া আয়োজিত হয় এদিন। ভোটেই কংগ্রেসের ৬ কাউন্সিলর চেয়ারপার্সন হিসেবে সমর্থন জানান নির্দল…

Read More

হাওড়া স্টেশনের বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা পথচারীদের
হাওড়া স্টেশনের বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা পথচারীদের

সুনীত হালদার, হাওড়া : হাওড়া স্টেশনের বাসস্ট্যান্ডে দুর্ঘটনা (Bus Accident at Howrah Station)। আহত ২। নিয়ন্ত্রণ হারিয়ে শিয়ালদা-হাওড়া ময়দান রুটের বাস ধাক্কা। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ২ টি বাসে ধাক্কা। যাতে হন আহত ২ পথচারী। প্রত্যক্ষদর্শীদের আশঙ্কা, নিয়ন্ত্রণ হারানো বাসটি যদি সাগর থেকে পুণ্যার্থীদের ছেড়ে ফেরা সরকারি বাসে ধাক্কা না মেরে সরাসরি গঙ্গাসাগর মেলার জন্য হাওড়া স্টেশনের বাইরে থাকা ক্যাম্পে এসে ধাক্কা মারত, তাহলে ভয়াবহ আকার নিতে পারত ঘটনা। ইতিমধ্যে নিয়ন্ত্রণ হারানো বাসটিকে পুলিশ আটক করেছে। গ্রেফতার করা হয়েছে বাসের…

Read More