Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ফের বিয়ে করলেন ‘আন্ডারওয়ার্ল্ডের বেতাজ বাদশা’ দাউদ ইব্রাহিম?
ফের বিয়ে করলেন ‘আন্ডারওয়ার্ল্ডের বেতাজ বাদশা’ দাউদ ইব্রাহিম?

নয়াদিল্লি: ফের বিয়ে (Second Marriage) করেছেন আন্ডারওয়ার্ল্ডের ‘বেতাজ বাদশা’ দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim)। তবে সে জন্য প্রথমা স্ত্রীকে ডিভোর্স করেননি (no divorce)। ন্যাশনাল ইনভেস্টিগেটিশন এজেন্সির (NIA) কাছে এমনই সব চাঞ্চল্যকর দাবি করলেন দাউদের ভাগ্নে আলিশাহ পার্কার (Alishah Parkar)। মানে দাউদের বোন হাসিনা পার্কারের ছেলে। সূত্রের খবর, জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের তিনি জানিয়েছেন, মামা দ্বিতীয় স্ত্রী পাকিস্তানেরই বাসিন্দা, জাতে পাঠান। এবং তার দেওয়া তথ্য সত্যি হলে করাচির অন্যত্র কোথাও সরে গিয়েছেন অন্ধকারজগতের ‘বেতাজ বাদশা’। হইচই কেন? সম্প্রতি সন্ত্রাসে আর্থিক মদত…

Read More

রিমোট ভোটিং নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল, থমকে গেল কার্যকারিতা দেখানোর কাজ
রিমোট ভোটিং নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল, থমকে গেল কার্যকারিতা দেখানোর কাজ

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : রিমোট ভোটিং সিস্টেম ( Remote Voting System) নিয়ে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission) ডাকা বৈঠকে একাধিক প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস (TMC)। তাদের বক্তব্য, পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত ? সে নিয়ে কোনও সঠিক তথ্য নেই। তাদের আশঙ্কা, অন্য রাজ্য থেকে ভোট দিলে, সেখানকার শাসক দলের দ্বারা ভোটারের প্রভাবিত হতে পারে। তৃণমূলের আশঙ্কার পক্ষে সরব হন আরও কয়েকটি বিরোধী দলও। কী কী শঙ্কা বৈঠকে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা, নির্বাচনের আদর্শ আচরণবিধি, সাইবার হানার আশঙ্কার মতো একাধিক প্রশ্ন…

Read More

A New Version of Omicron: কোভিডের নতুন মারণ স্ট্রেন! টিকা নেওয়া থাকলেও এর হাত থেকে রেহাই মিলবে না…
A New Version of Omicron: কোভিডের নতুন মারণ স্ট্রেন! টিকা নেওয়া থাকলেও এর হাত থেকে রেহাই মিলবে না…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার মিলল কোভিডের নতুন মারণ স্ট্রেন! টিকা নেওয়া থাকলেও এর হাত থেকে রেহাই মিলবে না! এটি হল ওমিক্রনে এক্সবিবি.১.৫। ভারতের কি চিন্তার কারণ রয়েছে? ন্যাশনাল আইএমএ কোভিড টাস্ক ফোর্সের কো-চেয়ারম্যান ড. রাজীব জয়দেবন বলেছেন, এই এক্সবিবি.১.৫ এক্সবিবি’র একটি আপগ্রেডেড ভার্সন। ইমিউন সিস্টেম যাই হোক এই ভ্যারিয়্যান্ট ঠিক তারই মধ্যে তার সংক্রমণের কাজ করে চলে। তিনি আরও বলেছেন, নিরন্তর স্ট্রেনটির কার্যকলাপের দিকে নজর রাখা জরুরি। দেখা জরুরি, স্ট্রেনটি কীভাবে তার জেনেটিক চেঞ্জ ঘটাচ্ছে। তবে এখনও…

Read More

হ্যাপি নিউ ইয়ার ২০২৩, বর্ষবরণের আমেজ বিশ্বজুড়ে
হ্যাপি নিউ ইয়ার ২০২৩, বর্ষবরণের আমেজ বিশ্বজুড়ে

নয়া দিল্লি: ২০২৩ কে স্বাগত জানাচ্ছে সারা দেশ তথা বিশ্ব। ঘড়ির কাঁটা ১২ টা ক্রস করতেই আকাশে আলোর রোশনাই। যারা দেশের বাইরে, তাঁদের দেশের কথা মনে করাচ্ছে। নতুন বছর নতুন স্বপ্ন নিয়ে গোটা দেশ মাতোয়ারা। কলকাতার পার্কস্ট্রিট পুরোপুরি জমজমাট। যদিও  অন্যদিকে, তখন ঘড়ির কাঁটা মেনে ইতিমধ্যেই ২০২২ পেরিয়ে ২০২৩-এ পা রেখেছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। শহরকে ১০টি সেক্টরে ভাগ করে নজরদারি চালানো হবে কলকাতাজুড়ে কড়া নিরাপত্তা।  ১ জানুয়ারির জন্য কয়েক হাজার পুলিশকর্মী মোতায়েন। শহরকে ১০টি সেক্টরে ভাগ করে নজরদারি চালানো হবে।…

Read More

Rishabh Pant Car Accident: বিরাটের জন্য প্রার্থনা করে কী লিখলেন বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর? জেনে নিন
Rishabh Pant Car Accident: বিরাটের জন্য প্রার্থনা করে কী লিখলেন বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর? জেনে নিন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঋষভ পন্থের (Rishabh Pant) পথ দুর্ঘটনার খবরে স্বভাবতই উদ্বিগ্ন গোটা ক্রিকেটবিশ্ব। সমানে চলছে প্রার্থনাও। শুক্রবার ভোর ৫.৩০ নাগাদ উত্তরাখণ্ডে দুর্ঘটনায় (Rishabh Pant Car Accident) পড়েন পন্থ। সেই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহল থেকে সুস্থতা কামনা করে বার্তা ভেসে আসতে থাকে। একাধিক বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটাররা একের পর এক টুইট করতে থাকেন। সেই তালিকায় এবার জুড়ে গেল বিরাট কোহলি (Virat Kohli), সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং ওয়াসিম আক্রমের (Wasim Akram) নাম। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক…

Read More

প্রিমিয়াম স্মার্টফোনের চাহিদা বাড়ছে ভারতে! বাজেট ফোন কি এবার শেষের মুখে?
প্রিমিয়াম স্মার্টফোনের চাহিদা বাড়ছে ভারতে! বাজেট ফোন কি এবার শেষের মুখে?

#কলকাতা: নতুন বছর শুরু হতে আর হাতে গোনা কয়েকটি মাত্র দিন বাকি। পুরনো বছরের শেষে দাঁড়িয়ে এখন বাজারে তোড়জোর চলছে পুরনো ট্রেন্ড ফিরে দেখার। এই বছরে স্মার্টফোনের বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বহু প্রতীক্ষিত ৫জি-র লঞ্চ। এর পরেই বাজারে হু-হু করে বেড়েছে ৫জি স্মার্টফোনের সংখ্যা। বিশেষ করে গ্রাহকদের জন্য ৫জি লঞ্চের ঘটনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ৫জি লঞ্চের অনিশ্চয়তার কথা মাথায় রেখেই অনেক গ্রাহকদের শুধুমাত্র ভবিষ্যতের সুবিধের জন্য অত্যন্ত চড়া দামে ৫জি স্মার্টফোন কিনতে হয়েছে। ভারতে লাগাতার বাড়তে থাকা স্মার্টফোনের দাম,…

Read More

নতুন বছরে মন্দার কবলে বিশ্ব অর্থনীতি! কী অবস্থা ভারতের?
নতুন বছরে মন্দার কবলে বিশ্ব অর্থনীতি! কী অবস্থা ভারতের?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ অনুসারে, মুদ্রাস্ফীতি মোকাবিলার লক্ষ্যে বিশ্ব ২০২৩ সালে একটি মন্দার মুখোমুখি হতে চলেছে। ২০২২ সালে বিশ্ব অর্থনীতি প্রথমবারের মতো ১০০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। কিন্তু ২০২৩ সালে এই ঊর্ধ্বগতি আটকে যাবে কারণ নীতি নির্ধারকরা এই ক্রমবর্ধমান দামের বিরুদ্ধে তাদের লড়াই চালিয়ে যাচ্ছে। ব্রিটিশ পরামর্শদাতা এই সংস্থা তাদের বার্ষিক ওয়ার্ল্ড ইকোনমিক লীগ টেবিলে এই কথা বলেছে। CEBR-এর ডিরেক্টর এবং পূর্বাভাসের প্রধান কে ড্যানিয়েল নিউফেল্ড বলেছেন, ‘উচ্চ মুদ্রাস্ফীতির প্রতিক্রিয়ায় সুদের হার বৃদ্ধির…

Read More

মুদ্রাস্ফীতির জ্বালা! দেশের জিডিপি বৃদ্ধির হারে ফের ব্যাপক পতন
মুদ্রাস্ফীতির জ্বালা! দেশের জিডিপি বৃদ্ধির হারে ফের ব্যাপক পতন

#নয়াদিল্লি: বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা। এর সঙ্গে গোদের উপর বিষফোঁড়ার মতো ক্রমবর্ধমান মূল্যস্ফীতি। দুইয়ে মিলে নাকানিচোবানি অবস্থা অর্থনীতির। বুধবার সর্বশেষ জিডিপি পরিসংখ্যান সেটাই প্রমাণ করছে। হিসাব অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর মাসে ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধির হার ৮.৩ শতাংশ থেকে ৬.৩ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ এই ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.৩ শতাংশ। যদিও কিছু সংস্থা এর চেয়ে ভাল পরিসংখ্যান অনুমান করেছিল। চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ জুন-২০২২-এ জিডিপির অঙ্ক ছিল ১৩.৫ শতাংশ। একই সময়ে, গত আর্থিক বছরের সেপ্টেম্বর ত্রৈমাসিকে জিডিপি-র প্রবৃদ্ধি…

Read More

করোনা-শঙ্কায় উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর,জিনগত পরীক্ষায় জোরের বার্তা, মাস্ক পরার পরামর্শ
করোনা-শঙ্কায় উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর,জিনগত পরীক্ষায় জোরের বার্তা, মাস্ক পরার পরামর্শ

বিজেন্দ্র সিংহ, ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, নয়াদিল্লি ও কলকাতা : চিন-সহ একাধিক দেশে ফের করোনার বাড়বাড়ন্তের মধ্যেই আজ উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী। জিনগত পরীক্ষায় জোর দেওয়ার পাশাপাশি দিলেন মাস্ক পরার পরামর্শ। পরিস্থিতির ওপর নজর রয়েছে, জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। চোখ রাঙাচ্ছে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট BF.7 বড়দিনের প্রাক্কালে চিন, সাউথ কোরিয়া, জাপান-সহ একাধিক দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট BF.7। সামনে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চমকে দেওয়া সাপ্তাহিক রিপোর্ট। যেখানে বলা হয়েছে, শুধুমাত্র চিনেই করোনায় মৃত্যু…

Read More

ভারতের আকাশে ড্রোন, গুলি ছুড়তেই উড়ে গেল পাকিস্তানের দিকে
ভারতের আকাশে ড্রোন, গুলি ছুড়তেই উড়ে গেল পাকিস্তানের দিকে

পঞ্জাব: ফের ভারতের আকাশে পাক ড্রোনের হানা। পাঞ্জাবের গুরুদাসপুর জেলার চান্দু ওয়াডালা বিএসএফ (BSF) চৌকির আড়াইশো মিটারও ওপরে উড়তে দেখা যায় ড্রোনটিকে। BSF জওয়ানরা গুলি ছোড়ায় ড্রোনটি পাকিস্তানের দিকে চলে যায়। এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। এএনআই (ANI) সূত্রে খবর, পাঞ্জাবের গুরুদাসপুরে ভারতীয়  আকাশ সীমানার মধ্যে ঢুকে পড়েছিল ড্রোন। মাটি থেকে ২৫০ মিটার উঁচুতে দেখা গিয়েছিল ওই ড্রোন। দেরা বাবা নানক-এর বিএসএফ-এর একটি পোস্টের সামনে ড্রোনটিকে দেখা যায়। নিরাপত্তারক্ষীরা গুলি ছুড়তেই পাকিস্তানের দিকে চলে যায় সেই ড্রোন। এলাকায় খোঁজ…

Read More