Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Bangladesh Crisis: বদলের বাংলাদেশে ফের উত্তপ্ত শিক্ষাপ্রাঙ্গন! ঢাকার কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৭
Bangladesh Crisis: বদলের বাংলাদেশে ফের উত্তপ্ত শিক্ষাপ্রাঙ্গন! ঢাকার কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৭

সেলিম রেজা ও মোহাম্মদ আলী সুমন, ঢাকা: বদলের বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত ঢাকার সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রবিবার রাত দেড়টায় পর দফায় দফায় সংঘর্ষ চলছে।  রাত ১১টার পর থেকে দু’পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।  আহতরা হলেন, ইরফান (২০), পথচারী উজ্জ্বল (৩২), আশরাফ (২০), মেহেদি (২৩), ফয়সাল আহমেদ (২২), সাদ (২২) ও রিপন। সূত্র দাবি করেন, এদের মধ্যে কারা কোন কলেজের সেটা এখনো জানা যায়নি তবে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তবে উজ্জ্বল…

Read More

Bangladesh: চলতি বছরেই বাংলাদেশে জাতীয় নির্বাচন! এই বছরই কেন দেশে ডামাডোলের নিরসন চাই বিএনপি…
Bangladesh: চলতি বছরেই বাংলাদেশে জাতীয় নির্বাচন! এই বছরই কেন দেশে ডামাডোলের নিরসন চাই বিএনপি…

সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে বিলম্ব না করে চলতি বছরের জুলাই-অগাস্টের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে মনে করছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। তাই এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন ও বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসার আহ্বান জানানো হয় দলটির পক্ষ থেকে। নির্বাচন নিয়ে বিএনপির ঐকমত্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছেন বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতারা বিএনপির মতো নির্দিষ্ট মাসের কথা না বললেও আগামী ৭ থেকে ৮ মাসের মধ্যে বাংলাদেশে সংসদ নির্বাচন হওয়া উচিত…

Read More

Bangladesh Crisis: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা! অভিযোগ ও পুলিসি পদক্ষেপ…
Bangladesh Crisis: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা! অভিযোগ ও পুলিসি পদক্ষেপ…

রাজীব চক্রবর্তী: বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের দাবি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট থেকে ১,৭৬৯টি সাম্প্রদায়িক হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদের মধ্যে ২,০১০টি ঘটনা সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি এবং উপাসনালয়ের উপর হয়েছে বলে জানানো হয়েছে। পুলিস ঐক্য পরিষদের রিপোর্ট পর্যালোচনা করে আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছে। রিপোর্টে উল্লেখিত স্থান এবং প্রতিষ্ঠানে পরিদর্শন চালানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ নথিভুক্ত করার জন্য পুলিস তাদের অনুরোধ করেছে এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এই অভিযোগগুলির মধ্যে ৬২টি মামলার ভিত্তিতে ৩৫ জনকে গ্রেপ্তার করা…

Read More

বাংলাদেশের হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি ইস্টবেঙ্গলের
বাংলাদেশের হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি ইস্টবেঙ্গলের

সৌমিত্র রায়, কলকাতা: বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত (Bangladesh Violence), প্রধানমন্ত্রীকে চিঠি ইস্টবেঙ্গলের (East Bengal)। হিন্দু-সহ সংখ্যালঘুদের সুরক্ষায় পদক্ষেপ চেয়ে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিল লাল হলুদ কর্তৃপক্ষ। দিনকয়েক আগেই ইস্টবেঙ্গল ক্লাবের তরফে এক বিবৃতিতে বাংলাদেশে নিরন্তর সংখ্যালঘুদের ওপর ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি দেওয়া হয়েছিল। ক্লাবের তরফে জানানো হয়েছিল যে প্রয়োজনে প্রধানমন্ত্রীকেও চিঠি দেবেন তাঁরা। ক্লাব কর্তা দেবব্রত সরকার জানিয়েছিলেন, ‘রাজনৈতিক প্রেক্ষিত যেখানেই থাকুক, আমরা বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে চাই। রাজনৈতিক রংয়ের ঊর্ধ্বে গিয়ে দাঁড়াতে চাই। আমরা…

Read More

জিনিসপত্রের দাম ‘আগুন’ ! অস্থির বাংলাদেশে চার মাসে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি
জিনিসপত্রের দাম ‘আগুন’ ! অস্থির বাংলাদেশে চার মাসে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি

Inflation In Bangladesh: অশান্ত বাংলাদেশে (Bangladesh Crisis) এবার চিন্তা বাড়াচ্ছে মুদ্রাস্ফীতি। একে একে বাড়ছে নিত্য় প্রয়োজনীয় জিনিসের দাম। পরিসংখ্যান বলছে, নভেম্বরে 11.38 শতাংশে পৌঁছেছে বাংলাদেশের মুদ্রাস্ফীতি, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। প্রধানত খাদ্যের অগ্নিমূল্যের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার দেশের মুদ্রাস্ফীতির বিষয়ে এই তথ্য় দিয়েছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিকস (BBS)। এখন বাংলাদেশে কী পরিস্থিতি সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, অক্টোবরে বাংলাদেশে মুদ্রাস্ফীতি ছিল 10.87 শতাংশে। নভেম্বরে খাদ্যের মুদ্রাস্ফীতি 13.80 শতাংশ বেড়েছে, যা এক মাস আগে ছিল 12.66 শতাংশ।…

Read More

ভারতের জাতীয় পতাকার অবমাননা বাংলাদেশে ! কড়া জবাব ISF -এর নৌশাদের
ভারতের জাতীয় পতাকার অবমাননা বাংলাদেশে ! কড়া জবাব ISF -এর নৌশাদের

কলকাতা: চট্টগ্রামে ধৃত হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারির প্রতিবাদে  অশান্ত বাংলাদেশ। সেই আবহেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু ছবি। ভারতের জাতীয় পতাকা বাংলাদেশের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে ফেলে রাখা হয়েছে। আর তা মাড়িয়ে যাচ্ছে লোকজন। অত্যন্ত ঘৃণ্য ছবি সামনে আসতেই নিন্দার ঝড় দেশজুড়ে। সমালোচনা বিভিন্ন মহল থেকে। এদিন বাংলাদেশের হাইকমিশনে যান আইএসএফ কর্মী-সমর্থকরা। এই ইস্যুতে কড়া জবাব দিলেন ISF নেতা নৌশাদ সিদ্দিকি। ‘শুধু বাংলাদেশে অস্থিরতা হলে, পশ্চিমবঙ্গ তথা ভারতেও অস্থিরতা হবে’ নৌশাদ সিদ্দিকি বলেন, এটা কোনওভাবেই কাঙ্খিত নয়। কারণ শুধু বাংলাদেশে অস্থিরতা…

Read More

আজান ও নমাজের সময় গান-বাজনা নয়, দুর্গাপুজো নিয়ে নির্দেশিকা বাংলাদেশ সরকারের
আজান ও নমাজের সময় গান-বাজনা নয়, দুর্গাপুজো নিয়ে নির্দেশিকা বাংলাদেশ সরকারের

ঢাকা: দুর্গাপুজো নিয়ে এবার নির্দেশিকা জারি করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। দেশের হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের উদ্দেশে ওই নির্দেশিকা জারি করেছে নোবেলজয়ী মুহম্মদ ইউনূসের সরকার, যাতে বলা হয়েছে, দুর্গাপুজো চলাকালীন মসজিদে যখন আজান চলবে এবং নমাজপাঠ হবে, সেই সময় যেন ঢাক-কাঁসর, গান-বাজনা বন্ধ থাকে। (Bangladesh Durga Puja) পুজো কমিটিগুলি এই নির্দেশ মানতে রাজি হয়েছে বলেও জানা গিয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী এই ঘোষণা করেন মঙ্গলবার। তিনি জানান, আজান এবং নমাজের সময় পুজো কমিটিগুলিকে সাউন্ড সিস্টেম,…

Read More

‘দানব চলে গেছেন’, বাংলাদেশে সরকার ফেলে দেওয়ার ‘কৃতিত্ব’ কাদের দিলেন ইউনূস ?
‘দানব চলে গেছেন’, বাংলাদেশে সরকার ফেলে দেওয়ার ‘কৃতিত্ব’ কাদের দিলেন ইউনূস ?

v নয়াদিল্লি : শেখ হাসিন্দার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে গর্জে ওঠায় ছাত্রদের প্রশংসায় ভরিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। রবিবার রাতে ছাত্রদের সঙ্গে দেখা করার পর তিনি বলেন, “এব্যাপারে কোনও সন্দেহ নেই যে ছাত্রদের বিপ্লবের জেরেই পুরো সরকার ভেঙে পড়ে।” ছাত্রদের সঙ্গে কথোপকথনের কথা স্মরণ করে ইউনূস বলেন, “আমি বলেছি (ছাত্রদের) যে আমি তোমাদের সম্মান করি…প্রশংসা করছি। তোমরা যেটা করেছ সেটার কোনও তুলনা হয় না। আর তোমরা নির্দেশ দেওয়ায় (অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্ব নেওয়ার) আমি তা গ্রহণ করেছি।”…

Read More

‘হিন্দুদের বারবার দেশ ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে’, বাংলাদেশে হিংসার পরিসংখ্যান তুলে ধরল মহাজোট
‘হিন্দুদের বারবার দেশ ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে’, বাংলাদেশে হিংসার পরিসংখ্যান তুলে ধরল মহাজোট

ঢাকা : ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর বাংলাদেশের ৪৮টি জেলায় ২৭৮টি হিন্দু পরিবার পরিবার ব্যাপক হিংসা এবং ভাঙচুরের সম্মুখীন হয়েছে। মঙ্গলবার এমনই দাবি করল বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এই মহাজোট ২৩টি ধর্মীয় সংগঠনের সম্মিলিত মঞ্চ। ৫ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর যে নারকীয় অত্যাচার চালানো হয়েছে তার বিস্তারিত তথ্য দিয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা বলেন, ‘প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করা সত্ত্বেও, এখন তাঁরা ক্রমাগত ভয়ে ভয়ে বাঁচছেন।’ এই পরিস্থিতিতে…

Read More

বাংলাদেশের জামালপুর জেলা কারাগারে বিক্ষোভ-সংঘর্ষ, গুলিতে ৬ বন্দির মৃত্যু !
বাংলাদেশের জামালপুর জেলা কারাগারে বিক্ষোভ-সংঘর্ষ, গুলিতে ৬ বন্দির মৃত্যু !

নয়াদিল্লি: বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরেও অশান্তি। জামালপুর জেলা কারাগারে বিক্ষোভ-সংঘর্ষ, গুলিতে ৬ বন্দির মৃত্যু। সংঘর্ষে আহত কারাগারের জেলার, কারারক্ষী ও বন্দি সহ ১৯ জন। জেলারের কার্যালয়, হাসপাতাল, ৮টি ওয়ার্ডে ভাঙচুর-আগুন। কুমিল্লা, কাশিমপুর, কুষ্টিয়া, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পর জামালপুরে বিক্ষোভ-সংঘর্ষ। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দিদের নিয়ন্ত্রণে শূন্যে গুলি কারারক্ষীদের। বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন প্রায় ৫ হাজার বন্দি কারাগারের ভিতরে প্রবেশ করেছে সেনা। কিছু বন্দি অশান্তি ছড়ানোর চেষ্টা করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে, দাবি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের।…

Read More