টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিই অনিশ্চিত! ফাইনালে অ্যাডভ্যান্টেজ পেয়ে যেতে পারে ভারত
দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) একটি ম্যাচেই ভারত হেরে যেতে পারত। ব্যাটিং টপ অর্ডার রান পায়নি। বল হাতে বরুণ চক্রবর্তী কুম্ভ হয়ে না দাঁড়ালে, কে বলতে পারে সেই ম্যাচেই আঁধার নেমে আসত না ভারতীয় শিবিরে? আর সেই ম্যাচে ভারতীয় ব্যাটিংকে ধাক্কা দিয়েছিলেন নিউজ়িল্যান্ডের (India vs NZ) পেসার ম্যাট হেনরি। তাঁর প্রথম স্পেল নাড়িয়ে দিয়েছিল টিম ইন্ডিয়াকে। প্রথম স্পেলেই শুভমন গিল ও বিরাট কোহলির উইকেট তুলে নিয়েছিলেন হেনরি। তাঁর এক্সপ্রেস গতিতে ঘায়েল হয়েছিলেন পাঁচ ভারতীয় ব্যাটার। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ফের…










