Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
জলের নীচে মাইন পেতে আর খুঁজে পাচ্ছে না ইরান, তাই কি হরমুজ প্রণালী খুলতে এত দেরি? দাবিতে শোরগোল
জলের নীচে মাইন পেতে আর খুঁজে পাচ্ছে না ইরান, তাই কি হরমুজ প্রণালী খুলতে এত দেরি? দাবিতে শোরগোল

কলকাতা: সম্পূর্ণ ভাবে এখনও পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হয়নি। সেই নিয়ে উত্তেজনার পারদ চড়ছে ক্রমশ। কিন্তু ইচ্ছাকৃত ভাবে ইরান হরমুজ বন্ধ রাখেনি, বরং হরমুজ বন্ধ রাখতে তারা এককম বাধ্য হচ্ছে বলে দাবি। দ্য নিউ ইয়র্ক টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করলেন আমেরিকার এক আধিকারিক। জানালেন, পশ্চিম এশিয়ায় আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালীন নৌবাহিনীকে দিয়ে জলের নীচে মাইন বসিয়েছিল ইরান। কিন্তু যুদ্ধবিরতির ঘোষণা হলেও, এখনও সবক’টি মাইন খুঁজে পাওয়া যায়নি। তাতেই তারা হরমুজ সম্পূর্ণ রূপে খুলতে পারছে না বলে…

Read More

দৈনিক ২২৩১ কোটি আয়! হরমুজ থেকে টোল ফি আদায়ে ইরানের সঙ্গে হাত মেলাতে প্রস্তুত ট্রাম্প
দৈনিক ২২৩১ কোটি আয়! হরমুজ থেকে টোল ফি আদায়ে ইরানের সঙ্গে হাত মেলাতে প্রস্তুত ট্রাম্প

নয়াদিল্লি: যুদ্ধবিরতির ঘোষণার পর পরই ইরানের সঙ্গে ‘যৌথ উদ্যোগ’! এবার বড় ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীকে সুরক্ষিত রাখতে ইরানের টোল ফি আদায়ে শুধু সায় নেই তাঁর, বরং যৌথ ভাবে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনার কথা জানালেন। হরমুজ থেকে বড় অর্থ আসতে পারে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবার ইরানের টোল ফি বসানোর সিদ্ধান্তকে সমর্থন করে বললেন, ‘সুন্দর জিনিস’। (Donald Trump on Hormuz Toll Fee) ৪০ দিনের মাথায় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হয়েছে আমেরিকার। আপাতত দু’সপ্তাহ আক্রমণ থেকে…

Read More

‘আর সাহায্য করব না, এবার নিজেদের বুঝে নিতে হবে’, কাদের বার্তা ট্রাম্পের? হরমুজ কি বন্ধ থাকবে?
‘আর সাহায্য করব না, এবার নিজেদের বুঝে নিতে হবে’, কাদের বার্তা ট্রাম্পের? হরমুজ কি বন্ধ থাকবে?

নয়াদিল্লি: ইরানের সঙ্গে যুদ্ধে সেভাবে সাড়া দেয়নি কেউ। সেই নিয়ে এবার ব্রিটেন-সহএকাধিক দেশকে কড়া বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, আমেরিকা আর কাউকে সাহায্য় করবে না। সবাইকে এবার নিজে গিয়ে তেল সংগ্রহ করতে হবে। (Donald Trump) ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ঘুরপথে আলোচনা চলছে। সেই আবহেই সোশ্য়াল মিডিয়ায় কটাক্ষমিশ্রিত পোস্ট করেছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, ‘ব্রিটেন-সহ যে যে দেশ হরমুজ প্রণালীর জন্য বিমানের জ্বালানি পাচ্ছে না, ইরানের মাথা গুঁড়িয়ে দিতে রাজি হয়নি যারা, তাদের জন্য বিশেষ পরামর্শ: 1) আমেরিকার থেকে…

Read More

কত তেল রয়েছে ইরানের? খার্গ দ্বীপ কেন ট্রাম্পের নজরে? যুদ্ধের নেপথ্যে মার্কিন প্রেসিডেন্টের ‘খুব পছন্দের’ এই স্থানই!
কত তেল রয়েছে ইরানের? খার্গ দ্বীপ কেন ট্রাম্পের নজরে? যুদ্ধের নেপথ্যে মার্কিন প্রেসিডেন্টের ‘খুব পছন্দের’ এই স্থানই!

যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে Strait of Hormuz-এ অস্থিরতা এবং খার্গ দ্বীপকে ঘিরে উত্তেজনা বিশ্ববাজারে তেলের সরবরাহে বড় প্রভাব ফেলছে। পরিস্থিতি সামাল দিতে আমেরিকা সাময়িকভাবে ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে, যাতে সমুদ্রে আটকে থাকা প্রায় ১৪০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়া যায় এবং আন্তর্জাতিক দামের চাপ কিছুটা কমানো যায়। আমেরিকা, ইজরায়েল ও ইরানকে ঘিরে চলা সংঘাতে তেলের গুরুত্ব ক্রমেই বাড়ছে। খার্গ দ্বীপ, যেখান থেকে ইরান তার মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ বিশ্ববাজারে…

Read More

‘তেলভর্তি ১০টি বড় জাহাজ’, ইরানের ‘রহস্য-উপহার’ নিয়ে যে দাবি করলেন ট্রাম্প…
‘তেলভর্তি ১০টি বড় জাহাজ’, ইরানের ‘রহস্য-উপহার’ নিয়ে যে দাবি করলেন ট্রাম্প…

ওয়াশিংটন ডিসি : ইরানের কাছ থেকে রহস্যজনক উপহার পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প ? বৃহস্পতিবার এনিয়ে বড় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। চলতি সপ্তাহের গোড়ার দিকে রহস্যজনক উপহারের কথা বলেছিলেন তিনি। সেটা কী তা নিয়ে এবার বড় দাবি করলেন ট্রাম্পর। তা হল, ‘তেলভর্তি ১০টি জাহাজ।’ তাঁর কথায়, ইরান যে সমঝোতা করতে রাজি তার প্রমাণ দিতে হরমুজ প্রণালী দিয়ে নাকি ওই জাহাজগুলিকে সফলভাবে ছেড়ে দিয়েছে। এরমধ্যে কয়েকটি পাকিস্তানের পতাকাবাহী জাহাজ আছে। হোয়াইট হাউসে ক্যাবিনেট মিটিং চলাকালীন এনিয়ে মন্তব্য করেন ট্রাম্প । তিনি বলেন,…

Read More

‘ফের ৯/১১-এর অনুরূপ হামলা হতে পারে, দোষ চাপানো হতে পারে…’, চাঞ্চল্যকর অভিযোগ ইরানের
‘ফের ৯/১১-এর অনুরূপ হামলা হতে পারে, দোষ চাপানো হতে পারে…’, চাঞ্চল্যকর অভিযোগ ইরানের

নয়াদিল্লি: ফের ৯/১১-এর মতো সন্ত্রাসী হামলা হতে পারে বলে এবার সতর্ক করল ইরান। তাদের দাবি, ইরানকে ফাঁসানো হতে পারে। বড় ধরনের ষড়যন্ত্র চলছে। ৯/১১-এর মতো বড় ধরনের নাশকতা ঘটানো হতে পারে,যার দায় চাপানো হতে পারে ইরানের ঘাড়ে। (Iran Warns of 9/11 Like Attack) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি এই দাবি করেছেন। সোশ্যাল মিডিয়ায় আলি লেখেন, ‘আমি শুনলাম এপস্টিন নেটওয়র্কের বাকিরা মিলে ষড়যন্ত্র রচনা করেছে যে ৯/১১-এর মতো ঘটনা ঘটাবে এবং তার দোষ ইরানকে দেবে। ইরান এই…

Read More

পশ্চিম এশিয়ায় অব্যাহত সংঘর্ষ, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা প্রধানমন্ত্রী মোদির; কী বার্তা ?
পশ্চিম এশিয়ায় অব্যাহত সংঘর্ষ, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা প্রধানমন্ত্রী মোদির; কী বার্তা ?

নয়াদিল্লি : আমেরিকা-ইজরায়েলের সঙ্গে ইরানের অবিরাম যুদ্ধ চলছে। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। একের পর এক প্রাণহানি হচ্ছে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যেতে না দিয়ে ইজরায়েল-আমেরিকার পাশাপাশি কার্যত গোটা বিশ্বের মাথাব্য়াথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান। কারণ এই রুট দিয়েই তেলবহনকারী জাহাজগুলি যাতায়াত করে। একমাত্র রাশিয়া ও চিনকে ‘হরমুজ প্রণালী’ দিয়ে জাহাজ চলাচল করার অনুমতি দিয়েছে ইরান। এই পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতমাসে পশ্চিম এশিয়ায় সংঘর্ষ শুরু হওয়ার পর এই প্রথম…

Read More

‘নিজেরটা দেখুন, নাহলে আপনাকেই নির্মূল করে দেব’, ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের
‘নিজেরটা দেখুন, নাহলে আপনাকেই নির্মূল করে দেব’, ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

তেহরান : ইরান-আমেরিকা সংঘাতের শেষ কোথায় ? কবে থামবে যুদ্ধ ? এনিয়ে চর্চার মধ্যেই উভয়পক্ষ একে অপরকে টার্গেট করে হুঁশিয়ারির মাত্রা চড়াচ্ছে। এবার মার্কিন প্রেসিডেন্টকে পাল্টা হুমকি দিল ইরান। এক্স হ্যান্ডেলে এক পোস্টে ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি লেখেন, “আপনার থেকেও বড়রা ইরানকে নির্মূল করতে পারেনি। নিজেরটা দেখুন, নাহলে আপনাকেই নির্মূল করে দেওয়া হবে।” Iran warns Donald Trump এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন। সদ্য নিশানা করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে। Truth Social-এ এক…

Read More

ট্রাম্পের মন্তব্যের পরই প্রায় ২৭ শতাংশ দাম কমল ক্রুড অয়েলের!
ট্রাম্পের মন্তব্যের পরই প্রায় ২৭ শতাংশ দাম কমল ক্রুড অয়েলের!

ইরানের সঙ্গে কি তবে আমেরিকার যুদ্ধ একেবারে শেষের পথে? বাস্তবে যাই হোক না কেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) গলায় যেন যুদ্ধ শেষের সুর। আর সেই কারণেই অপরিশোধিত তেলের (Crude Oil) দাম চড়চড়িয়ে বেড়ে যাওয়ার পরই এক ধাক্কায় কমে গেল ২৭ শতাংশের বেশি। সোমবার বিকাল (আমেরিকায়) নাগাদ ট্রাম্পের যুদ্ধ নিয়ে একটা মন্তব্যের পরই হুড়মুড়িয়ে কমতে থাকে তেলের দাম। এদিন বিকেলের সাংবাদিক সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্টকে বলতে শোনা যায়, “মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযান ইতিমধ্যেই বড় লক্ষ্য অর্জন…

Read More

রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতকে ৩০ দিনের ছাড় আমেরিকার !
রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতকে ৩০ দিনের ছাড় আমেরিকার !

নয়াদিল্লি : রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতকে ৩০ দিনের ছাড় দিল আমেরিকা। শর্তসাপেক্ষেই ভারতকে এই ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আমেরিকার অর্থ সচিব স্কট বেসেন্ট। যদিও এই ছাড়ে রাশিয়ার কোনও তাৎপর্যপূর্ণ আর্থিক লাভ হবে না হবে দাবি তাঁর। ‘কারণ এটি কেবল সমুদ্রে আটকে থাকা তেল সম্পর্কিত লেনদেনের অনুমোদন দিচ্ছে’ বলে এক্স হ্যান্ডেলে লিখেছেন তিনি। ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী, গত সপ্তাহ থেকে এশিয়ার জলপথে রাশিয়ার ৯৫ লক্ষ ব্যারেল তেল রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ছাড় শুধুমাত্র ৫ মার্চের আগে জাহাজে লোড…

Read More