কোহলিদের বিরাট জয়ে কোণঠাসা কেকেআর, প্লে অফে যেতে হলে চাই অলৌকিক ফল
কলকাতা: সব দল ১৩টি করে ম্যাচ খেলে ফেলেছে, অথচ প্লে অফে জায়গা নিশ্চিত করে নিয়েছে একটিমাত্র দল। আইপিএলের (IPL) ইতিহাসে এমন ঘটনা কখনও ঘটেনি। একমাত্র গুজরাত টাইটান্স পৌঁছে গিয়েছে প্লে অফে। বাকি তিনটি জায়গার জন্য লড়াই সাত দলের। যদিও সেই লড়াইয়ে কোণঠাসা কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। প্লে অফের দৌড় থেকে (IPL Play Off) ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। প্লে অফের দৌড়ে টিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট টেবিলের ছবিটা ঠিক কী রকম? আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে…










