Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
কাজলের গুণগ্রাহী থেকে কাজলের অনস্ক্রিন প্রেমিক! নায়িকার জন্মদিনে স্মৃতি হাতড়ালেন টোটা
কাজলের গুণগ্রাহী থেকে কাজলের অনস্ক্রিন প্রেমিক! নায়িকার জন্মদিনে স্মৃতি হাতড়ালেন টোটা

কলকাতা: আজ কাজলের জন্মদিন। আর তাঁকে শুভেচ্ছা জানাতেই, সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ছবি শেয়ার করে নিলেন বাংলার অভিনেতা, টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)। ২০১৮ সালে কাজলের সঙ্গে একটি সিনেমায় কাজ করেছিলেন টোটা। সেই ছবিই ফিরে দেখলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় কাজলের সঙ্গে যে ছবিটি পোস্ট করেছেন টোটা, সেখানে অভিনেতার গায়ে সাদা শার্ট। মাথায় হেলমেট, চোখে রোদচশমা। আর পিছন থেকে তাঁর গলা জড়িয়ে ধরে রয়েছেন কাজল। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে টোটা লিখেছেন, ‘ভীষণ গুণী একজন অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। যে…

Read More

সিনেমা হলে দেখা হয়নি? এবার ওটিটিতেই দেখে নিন ‘প্রধান’, কোথায়, কবে?
সিনেমা হলে দেখা হয়নি? এবার ওটিটিতেই দেখে নিন ‘প্রধান’, কোথায়, কবে?

কলকাতা: এবার ওয়েবের পর্দায় দেখতে পাওয়া যাবে দেব (Dev), সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee) ও অনির্বাণ চক্রবর্তীর (Anirban Chakraborty)-র ছবি ‘প্রধান’ (Pradhan)। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। ডিসেম্বরের ছুটিতে মুক্তি পাওয়া এই ছবি ছিল সেই বছরের অন্যতম সেরা ব্যবসা করা একটি ছবি। আর এবার সেই ছবিই আসছে ওয়েব এর পর্দায়। ‘হইচই’ (Hoichoi)-এ ৯ অগাস্ট থেকে দেখা যাবে এই ছবিটি। কেন এত চর্চিত ‘প্রধান’? অভিজিৎ সেন পরিচালিত এই ছবিটি চর্চায় থাকার মূল কারণ ছিল অনেকগুলি। প্রথমত,…

Read More

Mamata Banerjee on Tollywood: ‘ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে আর কাউকে ব্যান করা যাবে না’ কড়া বার্তা মুখ্যমন্ত্রীর…
Mamata Banerjee on Tollywood: ‘ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে আর কাউকে ব্যান করা যাবে না’ কড়া বার্তা মুখ্যমন্ত্রীর…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাটল অচলাবস্থা। আগামীকাল অর্থাত্‍ বুধবার সকাল থেকেই সেটে ফিরছেন পরিচালক ও টেকনিশিয়ানরা। বিগত চার-পাঁচদিন ধরেই রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করা নিয়ে উত্তাল ছিল গোটা ইন্ডাস্ট্রি। প্রথমে রাহুলকে ব্যান করে ডিরেক্টরস গিল্ড। তারপর তাঁরা সেই ব্যান তুললেও রাহুলের ব্যানের পক্ষে সরব হয় ফেডারেশন। দফায় দফায় বৈঠকেও যখন সমস্যার জট খুলছে না, তখন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয় ইন্ডাস্ট্রির অভিভাবক প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, পরিচালক গৌতম ঘোষ ও দেব। মঙ্গলবার বৈঠকে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, আজকের পর থেকে ইন্ডাস্ট্রির আর কাউকে ব্যান…

Read More

‘আগামীকাল থকে ফ্লোরে ফিরছেন টেকনিশিয়ানরা’, বললেন স্বরূপ বিশ্বাস
‘আগামীকাল থকে ফ্লোরে ফিরছেন টেকনিশিয়ানরা’, বললেন স্বরূপ বিশ্বাস

ABP Ananda LIVE: কাল থেকে শ্যুটিং শুরু, নবান্নে বৈঠকের পরেই কাটল জট। টেকনিসিয়ান্স স্টুডিওয় পরিচালক-কলাকুশলীদের বৈঠকে সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রীর বার্তার পরেই জট কাটল স্টুডিও পাড়ায়। নবান্নের বৈঠকের পরেই ফের টেকনিসিয়ান্স স্টুডিওয় পরিচালকরা। ‘কোনও পরিচালককে ব্যান করার এক্তিয়ার নেই ফেডারেশনের’। ‘৬-৭দিন পরে পরিচালক হিসেবেই শ্যুটিং শুরু করবেন রাহুল মুখোপাধ্যায়’। ‘একটি কমিটি তৈরি করে ফেডারেশনের শ্যুটিং সংক্রান্ত নিয়মাবলী পর্যালোচনা’। নভেম্বরে রিপোর্ট দেবে এই কমিটি: গৌতম ঘোষ । কাউকে ব্যান করা যাবে না, নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী: দেব । নভেম্বরের শেষে নতুন নিয়ম কার্যকর…

Read More

‘টেকনিশিয়ানদের সঙ্গে গল্প করতেন ভাঙা বেঞ্চে বসে’, লিলি শোনালেন অজানা উত্তম-কথা
‘টেকনিশিয়ানদের সঙ্গে গল্প করতেন ভাঙা বেঞ্চে বসে’, লিলি শোনালেন অজানা উত্তম-কথা

কলকাতা: তিনি যেন ইন্ডাস্ট্রির অভিভাবকের মতোই ছিলেন। সহকর্মী, জুনিয়রদের ছোট ছোট বিষয়ে খেয়াল রাখা, হাত বাড়িয়ে দেওয়া সাহায্যের জন্য.. কিন্তু সবটাই নীরবে। হয়তো সেই কারণেই, মৃত্যুর এত বছর পরেও আজও তিনি সমান প্রাসঙ্গিক। আজও তাঁর মৃত্যু যেন মানতে চান না কেউ। সবাই তো মহানায়কের গল্প বলেন, কিন্তু তাঁর মৃত্যুদিনে মানুষ উত্তমকুমারকে খুঁজল এবিপি লাইভ (ABP Live)। লিলি চক্রবর্তীর চোখ দিয়ে। একাধিক কাজ করেছেন উত্তমকুমারের সঙ্গে, তবে একাধিক কাজ হাতছাড়াও হয়েছে তাঁর। উত্তমকুমারের মৃত্যুদিনে সেই স্মৃতি রোমন্থন করে লিলি মুখোপাধ্যায়…

Read More

ফেডারেশনের কোপে পরিচালক, ‘রাহুলের পাশে’ টলিউডের বড় অংশ, সরব দেব-প্রসেনজিৎ-রাজ-রুদ্রনীলরা
ফেডারেশনের কোপে পরিচালক, ‘রাহুলের পাশে’ টলিউডের বড় অংশ, সরব দেব-প্রসেনজিৎ-রাজ-রুদ্রনীলরা

কলকাতা: টলিপাড়া উত্তাল। ফেডারেশনকে না জানিয়ে বাংলাদেশে গিয়ে শ্যুটিং সেরে আসার অভিযোগ পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের (Rahool Mukherjee Banned) বিরুদ্ধে। ৩ মাসের জন্য তাঁকে পরিচালনার কাজ করতে নিষিদ্ধ করা হয়েছে। এমন অবস্থায় পরিচালকের পাশে টলিউডের (Tollywood Industry) একটা বড় অংশ। ঘটনায় মুখ খুলেছেন দেব (Dev), অনিরুদ্ধ রায়চৌধুরী (Aniruddha Raychowdhury), রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) মতো তারকা শিল্পীরা। ফেডারেশনের কোপে রাহুল, ঠিক কী ঘটেছে? পুজোর অনুদান নিয়ে রাজনৈতিক টানাপোড়েন, পুজোর ভিড় নিয়ন্ত্রণ সংক্রান্ত পুলিশের সার্কুলার নিয়ে সজল ঘোষের ষড়যন্ত্রের অভিযোগ ঘিরে বিতর্কের…

Read More

কড়া শাসন সাবিত্রীর বাবার, ভয়ে বাথরুমে লুকিয়ে ছিলেন উত্তমকুমার!
কড়া শাসন সাবিত্রীর বাবার, ভয়ে বাথরুমে লুকিয়ে ছিলেন উত্তমকুমার!

কলকাতা: অনেক অল্প বয়স থেকে অভিনয় করলেও বাড়িতে কড়া শাসন ছিল সাবিত্রী চট্টোপাধ্যায়ের (Sabitri Chatterjee)। ভানু বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়েছিল অভিনয়। নিয়ম ছিল ভানু বন্দ্যোপাধ্যায়কেই বাড়ি থেকে নিয়ে যেতে হবে আবার ফিরিয়ে দিয়ে যেতে হবে কিশোরী সাবিত্রীকে। তবে সেই একই নিয়মের ফাঁদে পড়েছিলেন মহানায়ক উত্তম কুমারও (Uttam Kumar)। সাবিত্রীর বাবার ভয়ে, একবার আজব এক কাজ করেছিলেন উত্তমকুমার। সেলিব্রিটি টক শো ‘অপুর সংসার’-এ এসে সেই গল্পই শুনিয়েছিলেন খোদ সাবিত্রী চট্টোপাধ্যায়। সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাবার কড়া নিয়ম ছিল, রাত ১০টার পরে…

Read More

Jisshu-Nilanjana: ছেড়েছেন লেক গার্ডেন্সের বাড়ি! শুধু সোশ্যাল মিডিয়া নয়, জীবন থেকেও যীশুকে মুছলেন নীলাঞ্জনা?
Jisshu-Nilanjana: ছেড়েছেন লেক গার্ডেন্সের বাড়ি! শুধু সোশ্যাল মিডিয়া নয়, জীবন থেকেও যীশুকে মুছলেন নীলাঞ্জনা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta) ও নীলাঞ্জনা শর্মা (Nilanjanaa Sengupta), যাঁদের দেখলে বরাবরই হ্যাপি কাপল বলেই মনে হত সেই সম্পর্কে যে ধীরে ধীরে মেঘ জমছে তার আভাস কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছিল ইন্ডাস্ট্রির অন্দরে। তবে যেহেতু একসঙ্গেই তাঁরা নানা জায়গায় ফ্রেমবন্দি হতেন তাই এই বিষয়টি জল্পনা বলেই উড়িয়ে দিতেন অনেকে। কিন্তু সাম্প্রতিক সময়ে আচমকা নীলাঞ্জনার হাসপাতালে ভর্তি হওয়া, সেখান থেকে মনখারাপের বার্তা দেওয়া, সোশ্যাল মিডিয়া থেকে যীশুর পদবী সরিয়ে দেওয়া, এমনকী যীশুর সঙ্গে সমস্ত ছবি…

Read More

বৃষ্টিস্নাত সোহিনী শোভনের কাছে যেন ‘নতুনের মতো’, প্রকাশ্যে গায়ে হলুদের ছবি
বৃষ্টিস্নাত সোহিনী শোভনের কাছে যেন ‘নতুনের মতো’, প্রকাশ্যে গায়ে হলুদের ছবি

কলকাতা: বিশাল আয়োজন নয়, কেবলমাত্র ঘনিষ্ঠদের নিয়েই বিয়ে সেরেছিলেন তাঁরা। বিয়ের দিন শহরের বাইরের একটি বিলাসবহুল খামারবাড়িতে বিয়ে সেরেছিলেন টলিউডের অন্যতম চর্চিত এই জুটি। সোশ্যাল মিডিয়ায় একেবারে বিয়ের ছবি প্রকাশ্য়ে এলে প্রেমের জল্পনায় সিলমোহর দিয়েছিলেন তাঁরা। শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly) আর সোহিনী সরকার (Sohini Sarkar)। তবে প্রথম দফায় কেবল বিয়ের ছবি আর তারপরে বিয়ের পরে গৃহপ্রবেশ আর বৌভাতের ছবি সামনে এনেছিলেন শোভন-সোহিনী। তবে এই প্রথম, গায়ে হলুদের একটি সেলফি ভাগ করে নিলেন শোভন, সঙ্গে বিশেষ বার্তা। সোহিনীর যেদিন বিয়ে…

Read More

Jisshu U Sengupta | Nilanjanaa: তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্কে ভাঙন? সেনগুপ্ত পদবী-সহ যীশুর ছবিও মুছলেন নীলাঞ্জনা…
Jisshu U Sengupta | Nilanjanaa: তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্কে ভাঙন? সেনগুপ্ত পদবী-সহ যীশুর ছবিও মুছলেন নীলাঞ্জনা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিউডের হ্যাপি কাপল বলেই সকলে চিনত তাঁদের। প্রযোজনার কাজে হোক বা বাড়িতে গেট টুগেদার, একসঙ্গে ফ্রেমবন্দি হতেন দুজনে। এই বছরের শুরুতেই ২০ বছরের বিবাহবার্ষিকীও পালন করেছিলেন একসঙ্গে। তবে বিগত কয়েকদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে শোনা যাচ্ছিল, সম্পর্কে ভাঙন ধরেছে তাঁদের। এবার একেবারে সোশ্যাল মিডিয়া থেকে বরের পদবীই মুছে ফেললেন অভিনেত্রী। কথা হচ্ছে তারকা দম্পতি যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta) ও নীলাঞ্জনা সেনগুপ্তর (nilanjanaa)। বরাবরই স্বামী যীশু সেনগুপ্তর পদবীই ব্যবহার করতেন নীলাঞ্জনা। কিন্তু আচমকাই সোশ্যাল মিডিয়ার…

Read More