Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
গেট বন্ধ করে পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা! যাদবপুরকাণ্ডে গ্রেফতার আরও এক প্রাক্তনী
গেট বন্ধ করে পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা! যাদবপুরকাণ্ডে গ্রেফতার আরও এক প্রাক্তনী

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুতে গ্রেফতার আরও এক। আরও এক প্রাক্তনীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম জয়দীপ ঘোষ। ঘটনার রাতে পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার জয়দীপ। যাদবপুরের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভাগের প্রাক্তনী তিনি। (Jadavpur University) কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেওয়ায় জামিন অযোগ্য ধারায় মামলা শনিবার দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় জয়দীপকে। তার পর রাতে গ্রেফতার করা হয়। গেট বন্ধ করে হস্টেলে পুলিশকে ঢুকতে বাধা দেওয়ার মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেওয়ায়…

Read More

সংক্রমণ থেকে মুক্ত, ভাল আছেন বুদ্ধবাবু, তবে আরও দু’দিন রাখা হবে পর্যবেক্ষণে
সংক্রমণ থেকে মুক্ত, ভাল আছেন বুদ্ধবাবু, তবে আরও দু’দিন রাখা হবে পর্যবেক্ষণে

ঝিলম করঞ্জাই, কলকাতা: সঙ্কটজনক পরিস্থিতি কেটে গিয়েছে। আগের থেকে আরও ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়া নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিকের ডোজ। তবে আরও দু’দিন বুদ্ধদেববাবুকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত। কেমন থাকেন দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। (Buddhadeb Bhattacharjee Health Updates) হাসপাতাল থেকে ছাড়া হবে কিনা, সোমবার সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড কলকাতার উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেববাবুর ফুসফুসে আর সংক্রমণ নেই। তাঁকে রাইলস টিউবের মাধ্যমে খাবার খাওয়ানো…

Read More

ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছিলেন নুসরত! দাবি খারিজ রাকেশ সিংহের, বললেন, কোনও টাকা দেওয়া হয়নি
ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছিলেন নুসরত! দাবি খারিজ রাকেশ সিংহের, বললেন, কোনও টাকা দেওয়া হয়নি

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। আবারও বিতর্কে তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। বুধবারই নুসরত দাবি করেন, তিনি সংশ্লিষ্ট সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু এদিন বসিরহাটের তৃণমূল সাংসদের দাবি একেবারে খারিজ করে দিয়েছেন সেভেন্থ সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিংহ। তাঁর দাবি, সংস্থা থেকে কোনও ঋণ দেওয়া হয়নি নুসরতকে।  (Kolkata News) রাজারহাটে বড় ফ্ল্যাটের প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিল সেভেন্থ সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড সংস্থা। মাথাপিছু সাড়ে ৫ লক্ষ করে, ৪২৯ জনের কাছ থেকে…

Read More

‘চিটফান্ড মালিকের সঙ্গে বিদেশ গিয়েছিলেন, ওদের সাংসদের কিছু হয়নি’, নুসরত প্রশ্নে মমতা
‘চিটফান্ড মালিকের সঙ্গে বিদেশ গিয়েছিলেন, ওদের সাংসদের কিছু হয়নি’, নুসরত প্রশ্নে মমতা

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই রাজনীতিতে এসেছিলেন বলে জানিয়েছেন একাধিক বার। তৃণমূলের (TMC) সেই নুসরত জাহানের (Nusrat Jahan) বিরুদ্ধেই কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ। ফ্ল্যাট দেওয়ার নাম করে কয়েক শো মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে। সেই নিয়ে এবার মুখ খুললেন খোদ তৃণমূল নেত্রী মমতা (Mamata Banerjee)। বুধবার নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে নুসরতের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রশ্ন করলে বলেন, “আমি এ ব্যাপারে আলোচনা করব না। কিছু না জেনে মন্তব্য করা ঠিক নয়। কেউ গিয়ে কারও…

Read More

‘১৫২ লক্ষ কোটির হিসেব লুকিয়ে রাখে কেন্দ্র, রাজ্যের ঋণ মাত্র…,’ আয়-ব্যয়ের হিসেব দিলেন মমতা
‘১৫২ লক্ষ কোটির হিসেব লুকিয়ে রাখে কেন্দ্র, রাজ্যের ঋণ মাত্র…,’ আয়-ব্যয়ের হিসেব দিলেন মমতা

কলকাতা: ভোটব্যাঙ্কের স্বার্থেই রাজ্যের তৃণমূল সরকার ‘লক্ষ্মী ভাণ্ডার’, ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’র মতো প্রকল্প এনেছে, তার জন্য গলা পর্যন্ত ঋণে ডুবে গেলেও, দেদার টাকা নষ্ট হচ্ছে বলে লাগাতার অভিযোগ করে আসছেন বিরোধীরা। সেই আবহে আয়-ব্যয় এমনকি ঋণেরও হিসেব তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  (Mamata Banerjee)। জানালেন, বাম জমানার ঋণের বোঝা মাথায় নিয়েও, রাজ্য সরকার ঢের সুবিধাজনক জায়গায় রয়েছে। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও। রাজ্যবাসীর সামনে সেখান থেকেই বিশদ হিসেব তুলে…

Read More

মদের দোকানে বচসার জের, খাস কলকাতায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন
মদের দোকানে বচসার জের, খাস কলকাতায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: খাস কলকাতায় প্রকাশ্যে পিটিয়ে খুন (Dhakuria Murder)। ঢাকুরিয়াতে মদের দোকানে বচসা জেরে এক ব্যক্তিকে নির্মম প্রহার, ঘটনাস্থলেই মৃত্যু। দোকানে ভাঙচুর, ঢাকুরিয়া ব্রিজের সামনে রাস্তা অবরোধ স্থানীয়দের। এলাকায় তীব্র উত্তেজনা। পিটিয়ে খুন ঢাকুরিয়ায়: ভরদুপুরে প্রকাশ্যের পিটিয়ে খুন শহরে। ইতিমধ্যেই সামনে এসেছে ঘটনার সিসিটিভি ফুটেজ। ফুটেজে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে চুলের মুঠি ধরে কিল, চড়, ঘুষি মারছে আরেকজন। সঙ্গে সঙ্গে মাটিয়ে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি মদের দোকানের কর্মী। নিহত ব্যক্তির সঙ্গে বচসা শুরু…

Read More

‘ভগবান কে বুঝতে না পারলে, ঠাকুরঘরে যান..’, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
‘ভগবান কে বুঝতে না পারলে, ঠাকুরঘরে যান..’, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

কলকাতা: তাঁর এক নির্দেশে বুকে কেঁপেছে হাজার হাজার অযোগ্য চাকরি প্রার্থীর। দুর্নীতির (Corruption) অভিযোগে, তাঁরই নির্দেশে চাকরি হারিয়েছেন খোদ প্রতিমন্ত্রীর পরিবারের লোকজন। কোর্টের বাইরে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর লেখা বই নিয়ে, প্রতিক্রিয়া দিতে দুবার ভাবেননি। নিয়োগ দুর্নীতি মামলায় এবার ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) করলেন কড়া মন্তব্য। বললেন, ‘ভগবান কে বুঝতে না পারলে, ঠাকুরঘরে যান, চিনে যাবেন।’ মূলত নিয়োগ মামলায় এসএসসির বিরুদ্ধে ২ আদালতে ২ বয়ানের অভিযোগ। এরপর নিয়োগ দুর্নীতি মামলার সুপ্রিমকোর্টের রেকর্ডেড সওয়াল শোনেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।…

Read More

পাহাড়প্রমাণ টাকা এখন স্মৃতি, একবছর ধরে জেলে পার্থ-অর্পিতা, বিচারের অপেক্ষায়
পাহাড়প্রমাণ টাকা এখন স্মৃতি, একবছর ধরে জেলে পার্থ-অর্পিতা, বিচারের অপেক্ষায়

সত্যজিৎ বৈদ্য, কমলকৃষ্ণ দে, ভাস্কর মুখোপাধ্যায়, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাপক দুর্নীতির অভিযোগ (SSC Case)। আর সেই মামলায় জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে পাহাড়প্রমাণ টাকা। কিন্তু দুর্নীতির মাথারা ধরা পড়বে কবে? চাকরির দাবিতে আর কতদিন রাস্তায় বসে থাকবেন নিজেদের যোগ্য বলে দাবি করা চাকরিপ্রার্থীরা? পার্থ-অর্পিতার গ্রেফতারির পর একবছর হয়ে গেলেও, প্রশ্নের উত্তর অধরাই। নিয়োগ দুর্নীতি মামলায় ঠিক এক বছর আগে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ।…

Read More

‘শহিদ দিবস’ এবার ‘শ্রদ্ধা দিবস’ও, তৃণমূলের ২১ জুলাই ঘিরে সরগরম শহর, প্রস্তুতি দেখলেন মমতা
‘শহিদ দিবস’ এবার ‘শ্রদ্ধা দিবস’ও, তৃণমূলের ২১ জুলাই ঘিরে সরগরম শহর, প্রস্তুতি দেখলেন মমতা

কলকাতা: জমি আন্দোলন ভবিষ্যতের পাথেয় হয়ে উঠেছিল অনেক পরে। পিতৃতান্ত্রিক বঙ্গ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান তারও আগে, যার সূত্রপাত ঘটেছিল তিন দশক আগের এক ২১ জুলাই (Mamata Banerjee)। তদানীন্তন যুব তৃণমূল নেত্রী মমতার জন্য জান লড়িয়ে দিয়েছিলেন তাঁর সতীর্থরা, রক্তে রাঙা হয়েছিল শহর কলকাতা। সেই থেকেও আজও ২১ জুলাই দিনটিকে ‘শহিদ দিবস’ হিসেবে পালন করে আসছে তৃণমূল। এবছরও তার অন্যথা হচ্ছে না। রাত পোহালেই তৃণমূলের ২১ জুলাই সমাবেশ, তাকে ঘিরে গমগম করছে শহর। নিজে প্রস্তুতি খতিয়ে দেখতে গেলেন মমতা…

Read More

রক্তক্ষয়ী সন্ত্রাসেও আসন বেড়েছে BJP-র, বললেন শাহ, ৩৮-এর থেকে ২২ বুঝি বেশি! পাল্টা অভিষেক
রক্তক্ষয়ী সন্ত্রাসেও আসন বেড়েছে BJP-র, বললেন শাহ, ৩৮-এর থেকে ২২ বুঝি বেশি! পাল্টা অভিষেক

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসা, অশান্তি নিয়ে উত্তাল বাংলার রাজনীতি। সেই আবহে ট্যুইটারে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah)। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ঘিরে রক্তক্ষয়ী সন্ত্রাস হয়েছে বলে মন্তব্য করলেন তিনি। তার পরও দল ভাল করায় বঙ্গ বিজেপি-কে অভিনন্দনও জানালেন শাহ। বাংলার মানুষকে তার জন্য কৃতজ্ঞতাও জানালেন (Panchayat Elections 2024)। যদিও পরিসংখ্যান নিয়ে শাহকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্যে ব্যাপক অশান্তি, হিংসার ছবি উঠে এসেছে। প্রাণহানির সংখ্য়াও অর্ধশতক ছুঁয়ে ফেলেছে। সেই নিয়ে শুক্রবারই কলকাতা…

Read More