মোহনবাগান মাঠে ‘ভাঙচুর’ সেনার, সমস্যা মিটিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী কর্তারা
শুক্রবার সকালে হঠাৎ করেই মোহনবাগান ক্লাবে গিয়ে বেআইনি নির্মাণ ভেঙে দেয় সেনাবাহিনী। অভিযোগ, বিনা অনুমতিতে নির্মাণ কাজগুলো করা হয়েছিল। কিছুদিন আগে মার্চেন্ডাইজ শপ খুলেছিল সবুজ-মেরুন শিবির। ক্লাবের মূল গেটের পাশে করা হয়েছিল অস্থায়ী এই বিপণন কেন্দ্র। এদিন সেটিই ভেঙে দেওয়া হয় সেনাবাহিনীর তরফে। শুধু তাই নয়, ভাঙা হয়েছে খেলোয়াড়দের বিশ্রামাগার, মাঠের চারপাশে দাঁড় করিয়ে রাখা বিজ্ঞাপনী বোর্ড। মূলত গোটা ময়দান চত্বরই সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন। এমনকী ক্লাব তাঁবুগুলোও। এখানে স্থায়ী বা অস্থায়ী যেকোনও ধরণের নির্মাণ কাজের জন্য সেনার অনুমতির প্রয়োজন হয়ে…










