ধোনি-বুমরাদের আইপিএল ম্যাচের টিকিটের দাম ছাড়াল ১ লক্ষ টাকা! শোরগোল ভারতীয় ক্রিকেটে
চেন্নাই: মাঝে আর মাত্র সপ্তাহখানেক সময়। তারপরই শুরু হয়ে যাচ্ছে আইপিএল (IPL)। ২২ মার্চ প্রথম ম্যাচ ইডেন গার্ডেন্সে। মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও টুর্নামেন্টের অন্যতম তারকা সমৃদ্ধ দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (KKR vs RCB)। সেই ম্যাচের সব টিকিট ইতিমধ্যেই অনলাইনে নিঃশেষ। টুর্নামেন্টের দ্বিতীয় দিনও বড় ম্যাচ। সেদিন চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি এমন দুই দল, যে দুই শিবিরের ঝুলিতেই রয়েছে পাঁচটি করে আইপিএল ট্রফি। চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই চিপকে রুতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র…










